Bithi Vlogs

Bithi Vlogs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bithi Vlogs, Digital creator, Dhaka.

16/08/2026

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন

29/06/2026

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

২০২৬-এর পরীক্ষার্থী: গিনিপিগ হওয়ার যন্ত্রণায় একটি দিশেহারা প্রজন্ম--- সালমা আহমেদ হীরা একজন অভিভাবক ও শিক্ষক হিসেবে আমি ...
18/04/2026

২০২৬-এর পরীক্ষার্থী: গিনিপিগ হওয়ার যন্ত্রণায় একটি দিশেহারা প্রজন্ম
--- সালমা আহমেদ হীরা

একজন অভিভাবক ও শিক্ষক হিসেবে আমি আজ আতঙ্কিত। ২০২৬ সালের এই ব্যাচটির দিকে তাকালে শুধু হাহাকার দেখি। এরা সেই শিক্ষার্থী, যারা পঞ্চম শ্রেণিতে কোনো পাবলিক পরীক্ষা দেয়নি, অষ্টম শ্রেণিতেও কোনো বোর্ড পরীক্ষার অভিজ্ঞতা তাদের হয়নি। অর্থাৎ, জীবনের প্রথম 'পাবলিক পরীক্ষা'র মুখোমুখি হতে যাচ্ছে এক চরম অস্থিরতার মধ্য দিয়ে।
**আমাদের সন্তানদের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের কয়েকটি দিক নীতিনির্ধারকদের ভাবা উচিত:**
# # # ১. পাবলিক পরীক্ষার শূন্য অভিজ্ঞতা ও ভয়
যাদের আগে কোনো বোর্ড পরীক্ষায় বসার নূন্যতম অভিজ্ঞতা নেই, তাদের জন্য এসএসসির মতো বড় পরীক্ষা এমনিতেই একটি মানসিক চাপ। সেখানে আমরা তাদের অভয় দেব, মানসিকভাবে শক্তি জোগাব—তা না করে প্রতিনিয়ত পরীক্ষার হলে 'কী করতে পারবা না', 'কী হবে না'—এই সব ভীতি প্রদর্শন কেন? শিক্ষার্থীদের সাহস জোগানোর বদলে ভীত-সন্ত্রস্ত করে তোলা হচ্ছে।
# # # ২. কারিকুলাম নিয়ে তিনবার পালাবদল
এই ব্যাচটির শিক্ষাজীবনে কারিকুলাম বদলেছে তিনবার! বই পেয়েছে তিন মাস পরে। একবার এক পদ্ধতিতে পড়াশোনা করছে, আবার মাঝপথে বদলে অন্য পদ্ধতি আসছে। পরীক্ষার মাত্র কয়েক মাস আগে এখনো তারা শুনতে পাচ্ছে 'এটা হবে না', 'ওটা বদলে যাবে'। এই যে ঘনঘন বদলা-বদলি, এতে কি তাদের মেধা যাচাই হচ্ছে? নাকি তাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে?
# # # ৩. ধোঁয়াশাচ্ছন্ন মূল্যায়ন ও পাস পদ্ধতি
কততে পাস, কীভাবে খাতা দেখা হবে, নম্বর কীভাবে দেওয়া হবে—এসব নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। অভিভাবকরা আজ চরম হতাশ। যাদের ঘরে পরীক্ষার্থী আছে, একমাত্র তারাই জানে সন্তানদের মানসিক অবস্থা কতটা শোচনীয়। পড়াশোনার চেয়ে 'কী হবে' এই দুশ্চিন্তায় বাচ্চারা আজ মানসিকভাবে ভেঙে পড়ছে।
# # # ৪. রাষ্ট্রের কাছে বিনীত দাবি
রাষ্ট্রের দিকে তাকিয়ে, সমাজের ভবিষ্যতের দিকে তাকিয়ে এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তগুলোর বিহিত করা এখন সময়ের দাবি। নীতিনির্ধারকদের বুঝতে হবে—আমাদের সন্তানরা কোনো গবেষণাগারের বস্তু নয়। তাদের শৈশব ও ভবিষ্যৎ নিয়ে এই যে পরীক্ষা-নিরীক্ষা চলছে, তার দায়ভার কে নেবে?

বই পরিবর্তনের চেয়ে নীতিনির্ধারকদের মানসিকতা পরিবর্তন আজ বেশি জরুরি। আমাদের সন্তানদের পরীক্ষার ভীতি থেকে মুক্তি দিন, তাদের একটি সুস্থ ও স্থিতিশীল শিক্ষা পরিবেশ দিন। আমরা চাই আমাদের সন্তানরা দক্ষ মানুষ হয়ে উঠুক, অনিশ্চয়তার শিকল পরে নয়।
**"যে শিশু আগে কোনোদিন বোর্ড পরীক্ষায় বসেনি, তার প্রথম বড় অভিজ্ঞতা যেন হয় সাহসের, ভয়ের নয়।"**

লেখাঃ শনিবার , চৈত্র ২৮, ১৪৩২
(Saturday, April 11, 2026)কালেক্টেড

20/03/2026

ঈদ মোবারক 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম..!

04/03/2026

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন...
রমাদান মোবারক
সবাইকে !!

28/01/2026

゚ নতুন আলু দিয়ে রুই মাছ রান্না....

Good morning
24/01/2026

Good morning

23/01/2026

゚ আলহামদুলিল্লাহ,
ছুটির দিনের আয়োজন...

23/01/2026

Jumma Mubarak

Good morning everyone 🌹🌹
22/01/2026

Good morning
everyone 🌹🌹

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bithi Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share