Riku Vlogs

Riku Vlogs Truth is beautiful, flattery is ugly - let's maintain this principle. I am more interested in motorcycles, that's why I prepare more videos.

দালালি নয়, তথ্যের গভীরে যাওয়া ও প্রকাশই লক্ষ্য। সত্য সুন্দর, তোষামদ কুৎসিত- নীতি বজায় রাখি। এখানে দালাল সম্প্রদায়ের প্রবেশ নিষেধ। The goal is not brokerage, but unmasking information. জন্মগত মুসলিম ও বাংলাদেশি। মোটর সাইকেলের প্রতি আকর্ষণ বেশি বোধ করি, এজন্য এসব ভিডিও বেশি প্রস্তুত করি। তাছাড়া প্রাণী, প্রকৃতি, হৈ চৈ ইত্যাদিও পছন্দ করি এবং এসবের ভিডিও দিয়ে যাচ্ছি। আপনার ব্যবসায়িক প্রসারে যোগাযোগের সুযোগ আছে।

তবে তেল বিক্রি করি না, বিশ্বাস করি- সত্য সুন্দর, তোষামদ কুৎসিত। উদারভাবে মানুষের সাথে মেশা ছাড়া কোনো দর্শন নেই। তবে হিংসুক, ক্লিকবাজ, ফিসফিসানো কথা বলা ও শো অফ ইত্যাদি করা ব্যক্তিদের থেকে সাড়ে ৩ হাজার মাইল দূরে থাকার চেষ্টা করি।

দালালি নয়, তথ্যের মুখোশ উন্মোচনই লক্ষ্য। সত্য সুন্দর, তোষামদ কুৎসিত- এই নীতি বজায় রাখি। এখানে দালাল সম্প্রদায়ের প্রবেশ নিষেধ।

Born Muslim and Bangladeshi. Besides, I also like animals, nature, noise, etc. There are communication opportunities in your business expansion. There is no philosophy without generously mixing with people. But I try to stay 3500 miles away from people who are jealous, clickbait, whispering and show off etc. The goal is not brokerage, but unmasking information. Brokers are prohibited from entering here.

সর্বদা সেরা Sodon 🫠
07/09/2026

সর্বদা সেরা Sodon 🫠

07/09/2026

Suzuki GN160 Launched ! Yamaha FZ-X এর ধ্বংস নাকি সুজুকির নতুন চাল? Suzuki GN160 Launching Review

ফিলিপাইনের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো সুজুকির বহুল আলোচিত রেট্রো বাইক Suzuki GN160! আশির দশকের ক্লাসিক মেকানিক্যাল লেগাসির সাথে ২০২৬ সালের আধুনিক এফআই প্রযুক্তির মিশ্রণে তৈরি এই বাইকটি কি বাংলাদেশে এসে ইয়ামাহা FZ-X-এর সাথে লড়াই করতে পারবে? এই ভিডিওতে Suzuki GN160-এর ইঞ্জিন মেকানিক্স, চ্যাসিস, ব্রেকিং, সাসপেনশন এবং বাংলাদেশের বাজারে এর সম্ভাবনার বিস্তারিত পোস্টমর্টেম করা হয়েছে।

Suzuki has officially launched the all-new Suzuki GN160 in the Philippines! Combining 1980s retro DNA with a modern 162.4cc SEP Fuel-Injected engine, this motorcycle brings a unique blend of heritage and everyday practicality. In this video, we dive deep into its frame geometry, mechanical specs, braking setup, and analyze its launch prospects in the Bangladeshi market. Suzuki Motorcycles Philippines

গতির সিংহাসন ও এক কিংবদন্তির জন্ম: KAWASAKI ZZR1100 (Ninja ZX-11)নব্বইয়ের দশকের শুরুতে বাইকিং দুনিয়ায় স্পিডের হিসাব-নিকা...
07/09/2026

গতির সিংহাসন ও এক কিংবদন্তির জন্ম: KAWASAKI ZZR1100 (Ninja ZX-11)

নব্বইয়ের দশকের শুরুতে বাইকিং দুনিয়ায় স্পিডের হিসাব-নিকাশ এক ঝটকায় বদলে দিয়েছিল একটি নাম—Kawasaki ZZR1100 (উত্তর আমেরিকায় যা Ninja ZX-11 নামে পরিচিত)। ১৯৯০ সালে বাজারে আসার পর এটি কেবল একটি মোটরসাইকেল ছিল না, এটি ছিল দুই চাকার ওপর প্রকৌশলের এক অবিশ্বাস্য বিস্ফোরণ।

গতির রাজত্ব (১৯৯০-১৯৯৬)

পরপর ছয় বছর (১৯৯০ থেকে ১৯৯৬) বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রোডাকশন বাইকের মুকুট একচ্ছত্রভাবে ধরে রেখেছিল এই ZZR1100। ঘণ্টায় ২৭২ থেকে ২৮৩ কিলোমিটার গতিতে ছুটতে পারা এই হাইপার-স্পোর্ট ট্যুরারটি সেই সময়ে বাইকারদের কাছে ছিল এক স্বপ্নের নাম।

প্রযুক্তি ও মেকানিক্যাল বিপ্লব

ZZR1100-এর এই দানবীয় গতির পেছনে মূল কারিগর ছিল এর ইঞ্জিন এবং উদ্ভাবনী এয়ার-ইনটেক সিস্টেম।

* রাম-এয়ার ইনটেক (Ram-Air Intake): কাওয়াসাকি এই বাইকেই প্রথম বাণিজ্যিকভাবে ফ্রন্ট ফেয়ারিংয়ে সরাসরি বাতাস ঢোকার "Ram-Air System" প্রবর্তন করে। উচ্চ গতিতে বাতাস যত জোরে ইঞ্জিনে ঢুকত, এয়ারবক্সে চাপ তত বাড়ত—যা মূলত একটি প্রাকৃতিক সুপারচার্জারের মতো কাজ করে বাড়তি পাওয়ার তৈরি করত।

* ইঞ্জিন স্পেকস: ১০৫২ সিসির ইনলাইন-ফোর, লিকুইড-কুলড ডিওএইচসি (DOHC) ১৬-ভালভ ইঞ্জিন।

* পাওয়ার আউটপুট: ৯,৫০০ আরপিএমে প্রায় ১৪৫ BHP এবং ৮,৫০০ আরপিএমে ১০৭ Nm টর্ক।

ডিজাইন ও রাইডিং অভিজ্ঞতা

ZZR1100 ছিল বিশাল আকারের, ভারী (শুকনো ওজন প্রায় ২২৮ কেজি) এবং রাজকীয়। এটি শুধু সোজা ট্র্যাকে দ্রুত চলার জন্য বানানো হয়নি; লং হাইওয়েতে দুই জন রাইডার এবং মালামাল নিয়ে আরামদায়ক ক্রুজিংয়ের জন্যও ছিল অতুলনীয়। এর অ্যালুমিনিয়াম পেরিমিটার ফ্রেম উচ্চ গতিতেও বাইককে দিত চমৎকার স্ট্যাবিলিটি।

একটি যুগের অবসান

১৯৯৬ সালে হন্ডা তাদের "CBR1100XX Super Blackbird" এনে ZZR1100-এর দ্রুততম বাইকের মুকুট ছিনিয়ে নেয়, এবং পরবর্তীতে সুজুকি হায়াবুসা এসে স্পিড ওয়ারকে অন্য মাত্রায় নিয়ে যায়। কিন্তু হাইপার-স্পোর্ট ট্যুরিং সেগমেন্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিল এই ZZR1100-ই।

গতির রাজত্বে অনেকেই আসে রাজ্য জয় করতে, কিন্তু পথটা প্রথম তৈরি করে দিয়ে গেছে কাওয়াসাকি ZZR1100—যা চিরকাল বাইকিং ইতিহাসের পাতায় খোদাই করা থাকবে।
সত্য সুন্দর, তোষামদ কুৎসিত।

🙅‍♂️😂
07/09/2026

🙅‍♂️😂

I no fit buy bike 2Million make precious come first my bike dey lye down for my bed

একদম কেটে হাতে ধরিয়ে দেব 🫠
07/09/2026

একদম কেটে হাতে ধরিয়ে দেব 🫠

07/09/2026

সংখ্যায় কম, ফলে শয়তানের জোট অধিক শক্তিশালী।

06/09/2026

৭ লাখের পাকনামি ! ৭ লাখ টাকার প্লাস্টিক বনাম ফ্যামিলি কার! 7 Lakhs 150cc Bike or Family Car?

৬ থেকে ৭ লাখ টাকা বাজেটে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ১৫০ সিসির একটি প্রিমিয়াম বাইক কেনা কতটা যুক্তিযুক্ত? যেখানে এই একই বাজেটে একটি রিকন্ডিশনড বা সেকেন্ড হ্যান্ড ফ্যামিলি কার কেনা সম্ভব! এটি মূলত ইগো বনাম বাস্তবতা এবং ইউটিলিটি বনাম শখের এক গভীর আলোচনা। বৃষ্টির দিনে কাদা মেখে বাইক চালানো নাকি পরিবার নিয়ে এসি গাড়িতে যাতায়াত—কোনটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ? বিস্তারিত বিশ্লেষণ এবং মেকানিক্যাল বাস্তবতা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

In the current Bangladeshi market, spending 6 to 7 Lakh BDT on a premium 150cc motorcycle is a hot debate. At this exact budget, buying a functional secondhand family car is entirely possible. Is it a choice between pure ego and family utility? In this video, we break down the maintenance costs, safety, status symbols, and practical reality of owning a 7-lakh 150cc bike versus a family sedan in Bangladesh. Watch the full breakdown to make an informed decision!

06/09/2026

আব্বু আমাকে ৭ লাখ টাকা দিয়ে একটি দেড়শ সিসির বিক কিনে দাও। কম্পানির কামলা খেটে নিজের খাওয়া-কাপড়-টেকা নিজেই জোটাবো 😌

শাবাগ মোড়ে ৫ জি চলে 🫠
06/09/2026

শাবাগ মোড়ে ৫ জি চলে 🫠

📢 ৫ সেপ্টেম্বর বড় চমক নিয়ে আসছে সুজুকি! 🏍️✨সুজুকি প্রেমীদের জন্য দারুণ খবর! আগামী ৫ সেপ্টেম্বর সুজুকি ফিলিপাইন নতুন কিছু...
05/09/2026

📢 ৫ সেপ্টেম্বর বড় চমক নিয়ে আসছে সুজুকি! 🏍️✨

সুজুকি প্রেমীদের জন্য দারুণ খবর! আগামী ৫ সেপ্টেম্বর সুজুকি ফিলিপাইন নতুন কিছু আনতে যাচ্ছে।

তারা একটি টিজার প্রকাশ করেছে, যা দেখে আন্দাজ করা হচ্ছে সম্ভবত কোনো চমৎকার রেট্রো মোটরসাইকেল আসছে। 🕰️🛵

সেই ক্লাসিক লুক আর আধুনিক পারফরম্যান্সের কম্বিনেশন দেখতে আপনারা কতটা এক্সাইটেড? 🔥

বিস্তারিত জানতে সাথেই থাকুন Riku Vlogs এর। বাইকটির ফার্স্ট লুক, স্পেসিফিকেশন এবং সব ডিটেইলস নিয়ে আসছি খুব শীঘ্রই! এই পেজে চোখ রাখুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Riku Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Riku Vlogs:

Shortcuts

Share