10/10/2026
⚠️গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ডেঙ্গুতে মারা গেছেন ১৪৮ জন। এ বছরের সবচেয়ে খারাপ মাস।😓😓😓
দ্য ডেইলি স্টার স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) তথ্য দিয়ে লিখেছে
- September was the deadliest month of the year, with 148 deaths (সেপ্টেম্বর ছিল বছরের সবচেয়ে প্রাণঘাতী মাস, ১৪৮ জনের মৃত্যু)⚠️⚠️
৫ অক্টোবর পর্যন্ত এ বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮,৩৮০ জন। 🚫
মৃত্যু ২৭১ জন। 🚫
গত বছরের একই সময়ের চেয়ে অনেক বেশি।🚫
অক্টোবর মানেই ডেঙ্গু শেষ, এমন না।
আমাদের অনেকের ধারণা, মশা কামড়ায় সন্ধ্যায়।
তাই সন্ধ্যা হলেই জানালা বন্ধ, কয়েল, মশারি।
দিনের বেলা বাচ্চা হাফপ্যান্ট আর হাতাকাটা জামায় খেলছে, কেউ খেয়াল করছে না।
💁♀️এখন প্রশ্ন হচ্ছে, ডেঙ্গুর মশা কখন কামড়ায়?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) খুব পরিষ্কার করে বলছে
- The mosquitoes that spread dengue are active during the day. (যে মশা ডেঙ্গু ছড়ায়, সেগুলো দিনের বেলা সক্রিয় থাকে।)
মানে দুপুরের ঘুম, সকালের খেলা, বিকেলের ছাদ। সব সময়ই ঝুঁকি আছে। শুধু সন্ধ্যা না।
💁♀️তাহলে বাচ্চাকে কী পরাবেন?
অ্যামেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স (AAP) বলছে
- Dress your child in long pants, a lightweight long-sleeved shirt, socks, and closed shoes when you know your child will be exposed to insects. (যেখানে মশা-পোকার কামড়ের সম্ভাবনা আছে, সেখানে বাচ্চাকে লম্বা প্যান্ট, পাতলা ফুলহাতা জামা, মোজা আর বন্ধ জুতা পরান।)
খেয়াল করুন, তারা বলেছে পাতলা।
এই গরমে মোটা জামা না।
পাতলা সুতির ফুলহাতা জামা আর ঢিলেঢালা লম্বা প্যান্ট। পায়ে মোজা।
গোড়ালি আর পায়ের পাতা মশার খুব প্রিয় জায়গা।
রং নিয়েও একটা কথা আছে।
AAP আরও বলছে
- Avoid dressing your child in clothing with bright colors or flowery prints because they seem to attract insects.
(উজ্জ্বল রং বা ফুলের প্রিন্টের জামা এড়িয়ে চলুন, কারণ এগুলো পোকামাকড়কে আকর্ষণ করে বলে মনে হয়।)
আমরা নিজেরাও প্রথমে এটা জানতাম না।
আমরাও বাবা-মা, তাই এখন বাইরে গেলে হালকা রঙের ফুলহাতা জামাটাই আগে হাতে নেই।
আর একটা ছোট কথা।
সুগন্ধি সাবান, পারফিউম বা হেয়ার স্প্রে বাচ্চার গায়ে না দেওয়াই ভালো।
AAP বলছে এগুলোও পোকা টানতে পারে।
যারা খুব ছোট, যারা স্ট্রলার বা ক্যারিয়ারে থাকে, তাদের জন্য আমেরিকার রোগ নিয়ন্ত্রণ সংস্থা (CDC) বলছে
- Cover strollers and baby carriers with mosquito netting. (স্ট্রলার আর বেবি ক্যারিয়ার মশারির নেট দিয়ে ঢেকে রাখুন।)
দুপুরে ঘুমানোর সময়ও মশারি টানিয়ে দিন।
WHO-ও দিনের বেলা ঘুমালে মশারি ব্যবহারের কথা বলেছে।
মশা তাড়ানোর লোশন ব্যবহার করলে CDC-র একটা নিয়ম মনে রাখবেন
- Do not apply repellent to a child's hands, eyes, mouth, cuts, or irritated skin. (বাচ্চার হাতে, চোখে, মুখে, কাটা জায়গায় বা লাল হয়ে থাকা ত্বকে রিপেলেন্ট লাগাবেন না।)
কারণ বাচ্চারা হাত মুখে দেয়।
শেষে সবচেয়ে জরুরি কথা।
জামা দিয়ে ঝুঁকি কমানো যায়, পুরোপুরি শেষ করা যায় না।
💁♀️💁♀️WHO কিছু বিপদ সংকেতের কথা বলেছে।
⚠️পেটে প্রচণ্ড ব্যথা,
⚠️বারবার বমি,
⚠️মাড়ি বা নাক দিয়ে রক্ত পড়া,
⚠️অস্থির হয়ে যাওয়া।
- People with these severe symptoms should seek care immediately. (এমন লক্ষণ দেখা দিলে সাথে সাথে চিকিৎসা নিতে হবে।)
বাচ্চার জ্বর হলে বা এমন কিছু দেখলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।
তাহলে শুরুর কথায় ফিরি।
সেপ্টেম্বর চলে গেছে, ডেঙ্গু যায়নি।
সন্ধ্যায় না, দিনের আলোতেও সাবধান থাকুন।
হালকা রঙের পাতলা ফুলহাতা জামা, পায়ে মোজা, আর দুপুরেও মশারি।
এই কয়েকটা কথা যদি একজন বাবা-মায়েরও কাজে লাগে, পোস্টটা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিন। সবাই সুস্থ থাকুন।