26/06/2026
🖤 আপনাদের জিজ্ঞাসা - ৬৩
প্রশ্নঃ আমার চুল এমনিতেই তাড়াতাড়ি লম্বা হয় না। আমি কি করতে পারি?
উত্তরঃ মানুষের চুল স্বাভাবিকভাবে প্রতি মাসে প্রায় ১ সেন্টিমিটার করে বাড়ে। এই গ্রোথ রেটকে খুব দ্রুত বাড়িয়ে দেওয়ার মতো কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পদ্ধতি নেই। কোনো তেল, হোমমেড প্যাক বা প্রোডাক্ট চুলের জিনগত বৃদ্ধির হার বদলে দিতে পারে না।
তবে অনেক সময় চুল বাড়ে, কিন্তু মাঝপথে ভেঙে যায় বা আগা ফেটে যায় বলে লেন্থ ধরে রাখা যায় না। তাই চুল লম্বা রাখতে চাইলে মূল লক্ষ্য হওয়া উচিত দুটি বিষয়: স্ক্যাল্প হেলদি রাখা এবং চুলের ব্রেকেজ কমানো।
⚫ স্ক্যাল্প হেলদি রাখতে যা করবেন:
• স্ক্যাল্পে ইনফ্ল্যামেশন, অতিরিক্ত খুশকি, সোরিয়াসিস বা সেবোরিয়িক ডার্মাটাইটিস থাকলে চিকিৎসকের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা নিন।
• খুশকি, ফ্লেকিং বা প্রোডাক্ট বিল্ড-আপ থাকলে সপ্তাহে ১ দিন অ্যান্টি-ড্যান্ড্রাফ বা ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
• অন্যদিন স্ক্যাল্পের প্রয়োজন অনুযায়ী মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।
• স্ক্যাল্পে ভারী তেল ব্যবহার না করাই ভালো, বিশেষ করে যদি স্ক্যাল্প অয়েলি বা খুশকিপ্রবণ হয়।
• রোদে বের হলে স্ক্যাল্প প্রটেক্ট করতে ওড়না, স্কার্ফ বা ছাতা ব্যবহার করতে পারেন।
⚫ ব্রেকেজ কমাতে যা করবেন:
• চুলের লেন্থে ভালো মানের কন্ডিশনার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করুন।
• সপ্তাহে ১-২ বার ডিপ কন্ডিশনিং মাস্ক ব্যবহার করতে পারেন।
• ভেজা চুল জোরে আঁচড়াবেন না।
• চুল আঁচড়াতে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন।
• চুলের নিচের দিক থেকে ধীরে ধীরে জট ছাড়ান।
• চুল মুছতে নরম গামছা, মাইক্রোফাইবার টাওয়াল বা পুরোনো নরম টি-শার্ট ব্যবহার করুন।
• চুল ঘষাঘষি বা ঝাড়াঝাড়ি করবেন না।
• হিট স্টাইলিং, হট এয়ার ব্লো ড্রাই, স্ট্রেইটনার, কার্লার, কালার বা রিবন্ডিং যতটা সম্ভব এড়িয়ে চলুন।
• হার্ড ওয়াটার হলে সম্ভব হলে ফিল্টার বা পরিশোধিত পানি ব্যবহার করুন।
• আগা ফাটা থাকলে নিয়মিত হালকা ট্রিম করুন, যাতে স্প্লিট এন্ড ওপরে উঠতে না পারে।
• ঘুমের সময় ঘর্ষণ কমাতে সিল্ক বা সাটিন বালিশের কভার ব্যবহার করতে পারেন।
• খাবারে প্রোটিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন D ও B12 নিশ্চিত করুন এবং পর্যাপ্ত পানি পান করুন।
চুল দ্রুত লম্বা করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো চুলকে ভাঙা থেকে বাঁচানো। স্ক্যাল্প ভালো থাকলে এবং চুলের লেন্থ কম ভাঙলে, চুলের স্বাভাবিক দৈর্ঘ্য ধরে রাখা অনেক সহজ হয়।
Know Your Hair. Care It Right.
Science-first. Scalp-first.
With Love,
Team Hair Got Right 🖤