20/09/2026
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মৃ/ত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃ/ত্যু: আ/ত্মহ/ত্যা নাকি হ/ত্যা, প্রশ্ন রাশেদ খানের
মরিয়ম আ/ত্মহ/ত্যা করেছেন, নাকি তাকে হ/ত্যা করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃ/ত্যু: আ/ত্মহ/ত্যা নাকি হ/ত্যা, প্রশ্ন রাশেদ খানের
রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মরিয়ম খাতুনের মৃ/ত্যু নিয়ে এ প্রশ্ন তুলেন তিনি।
পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী আ/ত্মহ/ত্যা করেছেন, নাকি তাকে হ/ত্যা করা হয়েছে, তা তদন্তে বেরিয়ে আসবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে গাজী নজরুল ইসলামের গ্রেপ্তারের দাবিতে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা রাজপথে নামবেন? এনসিপির নেতারা কি রাজপথে নেমে স্লোগান দিবে, হৈ হৈ রৈ রৈ জামায়াত- শিবির গেলি কই? নাকি জামায়াত নেতার এই অপকর্মের দায় নিয়ে জামায়াত-শিবির ও এনসিপি চুপ থাকবে?।’
তিনি আরও লেখেন, ‘গাজী নজরুল ইসলামের সাবেক চালক ওই তরুণীর আপন মামা। তার ধারণা, ছোট ভাগনির সঙ্গে এমপির এমন সম্পর্ক ওই মামা মেনে নিতে পারেননি। তবে এসব বক্তব্যের পক্ষে পোস্টে কোনো প্রমাণ দেননি তিনি।’
পোস্টে মরিয়মের মা-বাবার বিরুদ্ধেও অভিযোগ তোলেন রাশেদ খান। তিনি বলেন, ‘জামায়াত এমপি গাজী নজরুল ইসলামসহ মেয়েটির বাবা-মায়ের অতি লোভেরও শাস্তি হওয়া উচিত। জামায়াত-শিবির, এনসিপির দিকে পুরো জাতি তাকিয়ে আছে, কখন তারা হ/ত্যা/র প্রতিবাদে লংমার্চের আহ্বান করে....।’
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গলায় ফাঁ/স দেওয়া অবস্থায় মরিয়ম খাতুনের ম/রদেহ উদ্ধার করে পুলিশ।