Jisu Entertainment

Jisu Entertainment This is the official page of Sheikh Jisan Ahamed. Here you will see videos of all his performances.

10/08/2026

একটা গল্প পর্দায় আসার আগে তার পেছনে থাকে অসংখ্য মুহূর্ত—হাসি, ভুল, ক্লান্তি আর আবার নতুন করে চেষ্টা করা।

ছোট্ট রাজকুমারীকে নিয়ে যেভাবে শুটিং করি। The Silent Hero-এর সেই অদেখা মুহূর্তগুলোই এবার সামনে এলো—Behind The Scenes.

08/08/2026

আপনার জীবনে এমন কেউ আছে, যে আপনার জন্য অনেক কিছু করেছে,কিন্তু কখনো বিনিময়ে কিছু চায়নি?

হয়তো আপনার জীবনের সেই মানুষটাই একজন Silent Hero. ❤️

The Silent Hero
Unsung Hero-এর বাংলা রূপান্তর।

দেখুন। অনুভব করুন। আর আপনার জীবনের সেই Silent Hero-কে মনে পড়লে তাকে মেনশন করুন। ❤️

আজ সন্ধ্যা ৭ টায় মুক্তি পাচ্ছে THE SILENT HERO....গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের সাথে "দ্যা সাইল...
08/08/2026

আজ সন্ধ্যা ৭ টায় মুক্তি পাচ্ছে THE SILENT HERO....গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের সাথে "দ্যা সাইলেন্ট হিরো" নিয়ে সাক্ষাৎকারের সময়।
THE SILENT HERO থাইল্যান্ডের বিখ্যাত UNSUNG HERO থেকে অনুপ্রানিত।
Official Sponsor: M-Rise

আগামীকাল সন্ধ্যা ৭:০০ টায় মুক্তি পাচ্ছে THE SILENT HERO...এটি থাইল্যান্ডের বিখ্যাত গল্প UNSUNG HERO থেকে অনুপ্রানিত। জিস...
07/08/2026

আগামীকাল সন্ধ্যা ৭:০০ টায় মুক্তি পাচ্ছে THE SILENT HERO...এটি থাইল্যান্ডের বিখ্যাত গল্প UNSUNG HERO থেকে অনুপ্রানিত। জিসু এন্টারটেইনমেন্টের ফেসবুক এবং ইউটিউবে কাজটি মুক্তি পাবে। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।

07/08/2026

আমি জাকসুতে নির্বাচিত হই স্বতন্ত্র ভাবে। কারো দল বা প্যানেলের অংশ হয়ে না। নির্বাচিত হবার পর প্রথম দিনই বলেছিলাম যে আমার মতো করে কাজ করতে না পারলে বা কেউ বাধা দিলে আমি পদত্যাগ করতে দুই মিনিটও ভাববো না। আমি সবার, সবার জন্যই কাজ করবো। গতকাল ইউনিভার্সিটির সেন্ট্রাল একটা প্রোগ্রাম ছিলো। একটা প্রোগ্রামে ৭ জন উপস্থাপক। ভাবা যায়??

এই সাংস্কৃতিক অনুষ্ঠানের যখন কমিটি গঠন করে, দায়িত্ব পরে জাকসু এবং টিএসসির উপর। স্বাভাবিক ভাবেই টিএসসির শিক্ষকদের সাথে আলোচনা করে তাদের সামনেই উপস্থাপকে ফোন দেই এবং নির্বাচিত করি। এরপর আরো একজনকে উপস্থাপনায় এড করা হয়। আবার তাকে বাদ দিতে বলা হয়। পরে আমাকে জানানো হয় শুধু আলোচনা অংশের উপস্থাপক একজন শিক্ষক করবেন। পরে শিক্ষক না দেখি আরেকজন করেছে। আমাকে এটা জানানো উচিৎ ছিলোনা?যেহেতু আমি দুজন উপস্থাপকের সাথে অলরেডি কথা বলে রেখেছি।
যাইহোক অনুষ্ঠান শুরুর দুই ঘন্টা আগে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় (নাম বললাম না) থেকে প্রশানের আরেকজনের কাছে ফোন আসে। আমি তখন ওনার সামনেই ছিলাম। ইন্সট্যান্ট আরো দুজনের কথা বলা হলো। তারা নাকি এই প্রোগ্রামে উপস্থাপনা করবে, বলা হলো। এরপর স্টেজে অনুষ্ঠান শুরু করতে গেলাম সেখানে গিয়ে দেখি আরো দুজন উপস্থাপক। আর এগুলো করা হয়েছে রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য। একটা সাংস্কৃতিক প্রোগ্রামে কেনো এটা করতে হবে? এই ঘটনার কারণে একজন উপস্থাপক আর কোনো প্রোগ্রামে আর উপস্থাপনা করবেনা বলে জানায়। আরেকজন উপস্থাপক অসম্মানিত ফিল করে অনুষ্ঠান ছেড়ে চলে যায়। আমি একজন শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে এগুলো সহ্য করবো? শিক্ষার্থীদের সম্মান আমার সম্মান না??
আমি জাহাঙ্গীরনগরের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক, অথচ আমাকে কোনো সিদ্ধান্ত নিতে দেয়া হচ্ছেনা।

এরপর আসি ২য় ঘটনায়, মুক্তমঞ্চে তখন অনুষ্ঠান চলছে আমাকে প্রসাশনের এবং সামনে থাকা শিক্ষকদের পক্ষ থেকে ডেকে নিয়ে কয়েকজন ছাত্রনেতার নাম ধরিয়ে দেয়া হলো। যাদের অধিকাংশ নেতাকে আমি চিনিই না। বলা হলো মাইক্রোফোনে যেন নামগুলো বলি। ফোর্স করা হলো। নামগুলো লিখেও দিলো একজন।
পরবর্তীতে আমি যখন নামগুলো বললাম সামনে হট্টগোল বেধে গেলো ছাত্রদলের নেতাদের মধ্যে।
আমি স্টেজে দাড়ানো, আমাকে পিছন থেকে একজন ক্রমাগত সরি বলার জন্য ফোর্স করতে থাকলো। আমি কি আপনাদের দাবার গুটি? মন চাইলো আর চাললাম!
আমি শেখ জিসান আহমেদ। নিজের যোগ্যতায় এতটুকু এসেছি। নিজের সম্মান এবং আত্নমর্যাদা আমার কাছে গুরুত্বপূর্ণ।
এই জাকসুতে আসার আগে আমি জিরো বাজেটে ফিল্ম নিয়ে কাজ করেছি, ছোট ছোট ভিডিও বানিয়েছি। এই বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আমার সাথে কাজ করেছে। আমার এক ডাকে ক্যামেরার সামনে শর্ট প্যান্ট পড়ে দাঁড়িয়ে গেছে শত শিক্ষার্থী। অথচ জাকসু! এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে এবং আমার সিদ্ধান্তকে কোনো সম্মান দেয়নি। আমাকে কাজ করার স্বাধীনতা দেয়নি।
আমার হাতে ফ্রাকচার, সেটা নিয়ে গত ১৫ দিন কাজ করেছি অথচ কাজের প্রাপ্য সম্মানটুকু কেউ দেয়নি। কেউ না।

যেখানে ছাত্রনেতাদের উদ্দেশ্যই থাকে রাজনৈতিক ক্ষমতা লাভ, সেখানে আমি ক্ষমতায় থেকে ক্ষমতা ছেড়ে গেলাম। আমার কাছে ক্ষমতা খুবই তুচ্ছ এবং আত্নমর্যাদা গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্বপালন কালে কেউ যদি আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।

06/08/2026

আমি শেখ জিসান আহমেদ জাকসুর সাংস্কৃতিক সম্পাদক থেকে এই মুহুর্তে পদত্যাগ করলাম। আগামী রোববার প্রশাসন লিখিত কপি পেয়ে যাবে। আমি কখনো রাজনীতি করিনি। রাজনীতির মানুষ না, ভবিষ্যতেও কখনো রাজনীতিতে আসবো না। রাজনীতির নোংরামি আমার পছন্দ না। ধন্যবাদ জাহাঙ্গীরনগর সবকিছুর জন্য।

কাজ এবং ক্যারিয়ার নিয়ে সাক্ষাৎকার। দীর্ঘ ১ বছর ১ দিন পর ফিরছে জিসু এন্টারটেইনমেন্ট। THE SILENT HERO...শুভ মুক্তি ৮ আগষ্ট...
06/08/2026

কাজ এবং ক্যারিয়ার নিয়ে সাক্ষাৎকার। দীর্ঘ ১ বছর ১ দিন পর ফিরছে জিসু এন্টারটেইনমেন্ট।
THE SILENT HERO...শুভ মুক্তি ৮ আগষ্ট সন্ধ্যা ৭:০০ টা।
Official Sponsor: M-Rise

04/08/2026

যেভাবে শুটিং করা হয়েছে "দ্যা সাইলেন্ট হিরো"। বিহাইন্ড দ্যা সিন part-1 ❤️
THE SILENT HERO...শুভ মুক্তি ৮ আগষ্ট সন্ধ্যা ৭:০০ টা।
Official Sponsor: M-Rise
special thanks: Deep Ecology and Snake Conservation Foundation

এটার বাংলাদেশী ভার্সন বানালে কেমন হয়?
03/08/2026

এটার বাংলাদেশী ভার্সন বানালে কেমন হয়?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Jisu Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jisu Entertainment:

Shortcuts

Share

Category