05/08/2026
১৭ জুলাই ২০২৪, যাত্রাবাড়ী কুতুবখালী ব্রিজে।
২ বছর আগে, ৩৬ জুলাই × ৫ আগস্টের লংমার্চে যাত্রাবাড়ী থেকে শাহবাগ হয়ে সংসদ ভবনের দিকে অগ্রসর হয়েছিলাম।
আল্লাহ চাইলে আমাকে শহীদ করতে পারতেন, কিন্তু তিনি আমাকে গাজী করেছেন। দীর্ঘ এক মাসের আন্দোলনের মধ্যে দিয়ে বেঁচে থাকার তাওফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
এখন আফসোস লাগে বাংলাদেশের এই অবস্থা দেখে। চেয়েছিলাম বাংলাদেশ স্বাধীনভাবে এগিয়ে যাবে, উন্নতি করবে। কিন্তু আমার কাছে মনে হয়, বিএনপি নামক রাজনৈতিক দল দেশকে এবং দেশের মানুষকে কষ্ট দিচ্ছে। সবকিছু যেন পরিষ্কারভাবে চোখের সামনে। চাঁদাবাজি, দালালি, সন্ত্রাসবাদ, খুন ও ধর্ষণ সবকিছুই বেড়ে গেছে।
কেউ যদি আপনাকে মেরে ফেলে, সেই হত্যারও সুষ্ঠু বিচার হবে কি না, সেটাই আজ প্রশ্ন। হাদী ভাইয়ের ঘটনাই দেখুন,উনার মতো একজন ব্যক্তিরও সুষ্ঠু বিচার হয়নি। তাহলে আপনার-আমার কী হবে?
আপনি এই দেশে নিরাপদ নন। সরকার আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। শুধু ট্যাক্স বাড়াতে পারে, অথচ সেই ট্যাক্সও দেশের উন্নয়নে সঠিকভাবে কাজে লাগে না।
আপনি যদি একজন খেলোয়াড় হতে চান, তাহলেও বাস্তবতা কঠিন। আমাদের দেশে ঠিকমতো খেলার মাঠ নেই। যে ফেডারেশনগুলো আছে, সেগুলোও নানা সিন্ডিকেটে ভরা। দেশের সুযোগ-সুবিধা না থাকলে একজন স্পোর্টসম্যান কীভাবে উঠে আসবে?
আমরা স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশ ফিফা বিশ্বকাপ খেলবে। কিন্তু শুধু বাফুফে নয়, বাংলাদেশের অনেক ফেডারেশন ও প্রতিষ্ঠানে সিন্ডিকেটের অভিযোগ রয়েছে।
ছোট ভাই যারা আছো, কিংবা বড় ভাই যারা আছেন সুযোগ হলে অন্য কোনো দেশে চলে যান, সেখানে নিজের ক্যারিয়ার গড়ুন। অন্তত আপনার ভবিষ্যৎ পরিবার একটি ভালো জীবন পাবে, আর আপনি আপনার প্রতিভা অনুযায়ী সুযোগ পাওয়ার সম্ভাবনা পাবেন।
#৩৬জুলাই #জুলাই #গণঅভ্যুত্থান #জুলাইগণঅভ্যুত্থান #জুলাইযোদ্ধা