15/08/2026
আমি ১০০% শিওর আপনি যদি চাকরিজীবী হোন তাহলে এর মধ্যে অন্তত ৩ টা বিষয় নিজেই relate করতে পারবেন।
আপনার কোম্পানি ছোট হোক, বড় হোক। লোকাল হোক বা মাল্টি ন্যাশনাল।
আপনাকে চাকরিজীবনে একবার হলেও এগুলো ফেস করতে হবে।
আমি তো ঠকে শিখেছি। আপনার যাতে ঠেকে শেখা না লাগে সেইজন্য আগে ভাগেই বিষয়গুলো সম্পর্কে জানা থাকা ভালো।
১)
অফিসে সবার সাথে ভালো সম্পর্ক রাখার দরকার নেই। সবাই আপনার ভালো চায় না। যারা আপনার সাথে অকারণে বেশি খাতির দেখায় দিনশেষে দেখবেন তারাই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে।
তাই, কাজের প্রয়োজনে যতটুকু সুসম্পর্ক রাখা দরকার ঠিক ততটুকুই রাখুন। অতিরিক্ত দহরম মহরম avoid করা ভালো।
২)
নিজের পার্সোনাল লাইফ ভুলেও অফিসের কলিগের সাথে discuss করবেন না। আপনার ডেটিং হিস্ট্রি, আপনি আগে কতবড় নেতা ছিলেন, আপনি কতগুলো প্রেম করেছেন, আপনার মামা - চাচা কে, আপনার ফ্যামিলির অ্যাসেট, আপনার স্ত্রী, স্বামী...ইত্যাদি টপিকগুলো খুব সাবধানতার সাথে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।
ভুল মানুষের কাছে এসব ইনফর্মেশন এসে পরলে এটাকে অস্ত্র হিসেবে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে এরা দুই সেকেন্ড চিন্তা করবে না।
৩)
যত ক্লোজ কলিগ ই হোক না কেন, আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, ফিউচার প্ল্যান, স্যালারি বলবেন না। বদনজর তো আছেই। এছাড়াও, এরা যদি দেখে আপনি সিনিয়রদের favour পাচ্ছেন তখন এই কলিগরাই ঊর্ধ্বতন কর্মকর্তার কান ভাঙিয়ে আপনার প্রমোশন বা ইনক্রিমেন্ট আটকে দিতে পারে। আপনি ঘুণাক্ষরেও জানতে পারবেন না।
৪)
কলিগের সাহায্য করবেন। কাজ বুঝিয়ে দিবেন, না পারলে শিখিয়ে দিবেন...কিন্তু অন্যদের কাজ কক্ষনো নিজে করে দিবেন না। এতে করে বার বার কাজ করিয়ে নেয়ার প্রবণতা তৈরি হয়। এটা একসময় প্রচণ্ড বিরক্তিকর হয়ে যাবে।
কিছু বলতেও পারবেন না, সইতেও পারবেন না।
৫)
ফিমেল কলিগদের মধ্যে কেউ যদি কথায় কথায় খুব ইমোশনাল হয়ে যায়। তার থেকে নিজেকে ১০ হাত দূরে রাখবেন। এরা এমনভাবে ইমোশনালি manipulate করতে পারে... আর এত সুন্দর করে পরিস্থিতি নিজের আয়ত্তে নিয়ে আসে যে তাকে হেল্প করতে গিয়ে উল্টো আপনিই কালপ্রিট হয়ে যেতে পারেন। তাই সাবধান!
৬)
আপনার টিমে অন্তত একজন এমন থাকবে যে কাজের কাজ কিছুই করবে না। অথচ শেষে ক্রেডিট নেয়ার বেলায় উড়ে এসে হাজির হবে।
এদেরকে শুরু থেকেই চোখে চোখে রাখবেন। তাদের contribution এর রেকর্ড রাখবেন। এটা পরবর্তীতে কোনো একটা জটিল পরিস্থিতিতে আপনার পক্ষে সলিড প্রুফ হিসেবে কাজে লাগবে।
৭)
এক ধরনের মানুষ যাবেন, যার জীবনের লক্ষ্যই হলো কাজ না করে কন্টিনিউয়াসলি সিনিয়র কারো পদলেহণ করা। এসব চাটা পাব্লিক হয়তো আপনার চেয়ে খুব দ্রুত এগিয়ে যাবে কিন্তু এদের ডাউনফলটাও হয় দেখার মতো।
নিজের কাজ নিষ্ঠার সাথে পালন করবেন,
দায়িত্বের প্রতি sincere থাকবেন দেখবেন আপনার কদর হবেই। এখানে হোক বা অন্য কোথাও।
তাই অন্যকে দেখে ডিমোটিভেট হওয়া যাবে না।
এরমধ্যে কোনো পরিস্থিতিতে আপনি কি কখনও পড়েছিলেন? তখন কি করেছেন আমাকে জানিয়েন।
আর লেখাটা রিলেটেবল মনে হলে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। বলা তো যায় না, আপনার উসিলায় অন্য দুইজন মানুষ কর্পোরেট পলিটিক্স সম্পর্কে আগে ভাগে একটা আইডিয়া পেলো। দুইটা মানুষের উপকার হলো।
তাই না!
© All Rights Reserved by Iqra talks
Join your competitive community Next Level You