Global BanglaTimes

Global BanglaTimes Global Bangla Times: Timely, Impartial, and Credible News. Covering Every Story You Need to Know, In Pursuit of Truth."

18/05/2026

মা দিবস উপলক্ষে একজন শহীদ মায়ের চিঠি পড়ুন।

প্রিয় ফাইয়াজ,
আব্বা আমার - আমার কলিজা বাচ্চা,আমার চাঁদের টুকরা। কেমন আছো আব্বা? পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল। কত কত স্মৃতি আমাদের। আব্বা আমি জানি তুমি খুব ভালো আছো। আমি তোমার জন্য কান্না করলেই মাহা আমাকে বলে 'মা, ভাইয়া তো শহীদ, ভাইয়া কত ভালো আছে! তুমি কাঁদো কেন?'

জানো বাবা, সেদিন বাজার করতে গিয়ে যেই চকোলেট এর শেল্ফ এর সামনে দিয়ে যাচ্ছি- আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে, আর ক্যাডবেরির একটা বড় Silk এর প্যাকেট আমাকে দেখিয়ে বলছো মুনাম্মা নেই এটা?' বাবা আমি আর চকোলেট কিনি না, মাহা মাইরীন ও আর আবদার করেনা।

সেইদিন মাইরীন মাহাকে বলছে 'জানো মাহা-মা আর কখনও বিরিয়ানি রাধবে না। ভাইয়া যে নাই, তাই।' সত্যিই তো বাবা, আমি কী করে রান্না করবো বলো? তোমাকেই তো খাওয়াতে পারবো না!

আব্বা, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আমি যে কেমন আছি জানি না বাবা- শুধু আমার কিছু ভালো লাগে না। শুধু মনে হয় অনেক দূরে হাঁটতে হাঁটতে কোথাও চলে যেতে পারতাম-। যেখানে কেউ নাই! চুপচাপ।

আমি যখন স্কুলে যাই বা অন্য কাজে ধানমণ্ডি ২৭ নম্বর ক্রস করতে হয়, জানো বাবা আমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে থাকি। সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখ বন্ধ করে রাখি। মনে হয় কেন আমাকে এসব পথে চলতে হচ্ছে। ধানমণ্ডি ২৭ টা এখন সবচেয়ে বিভীষিকাময় আমার জন্যে।

আচ্ছা বাবা এই যে তোমার জন্মদিন, রোজার ঈদ, কুরবানীর ঈদ, পহেলা বৈশাখ আসবে..- আমি কী করবো বলো তো? আমাদের না একসাথে শপিং এ যাওয়ার কথা! তারপর শপিং শেষে পিৎজ্জ্বা আর কফি খেয়ে রিকশা চড়ে গল্প করতে করতে বাসায় ফেরার কথা!

আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি, তুমি যে কত কত উপদেশ দাও আমাকে! কত বড় হয়ে গেছো তুমি আব্বা!

জানো বাবা তোমার জন্য যখন দোয়া করি, তখন আমি একটু স্বার্থপর হয়ে যাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ ফাইয়াজ কি বুঝতে পারছে, ওর জন্য আমি কত কষ্টে আছি? ওকে প্লিজ একটু বলে দিয়েন যে তোমার মুনাম্মা ভালো নাই। তোমাকে ছাড়া বেঁচে থাকা তোমার মুনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে। আবার মনে হয়, এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হবে! তখন আবার কথা বদলে ফেলি। শুধু চাই তুমি ভালো থাকো।

তুমি ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছো। কারণ, যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত লোক তোমার জন্য দোয়া করছে- তুমি নিশ্চয়ই জানতে পারছো। মাতৃভূমির ক্রান্তিলগ্নে যেই ছেলে বীরের মত প্রান দেয়, তাকে কেউ ভালো না বেসে পারে‌ বাবা? সমস্ত পৃথিবী তোমাকে এখন চেনে, আব্বা।

অনেক ভালোবাসি বাবা, অনেক দোয়া রইল। শুভ জন্মদিন বাবা ❤️।

তোমার মুনাম্মা
১২ সেপ্টেম্বর ২০২৪

🏢✨ জরুরী ভিত্তিতে বিশেষ মূল্য ছাড়ে ফ্ল্যাট বিক্রয় চলছে! ✨🏢স্বপ্নের ঠিকানা হতে পারে আপনার নতুন আবাসন —🌻 ইউনিটি বিল্ডার্সে...
17/05/2026

🏢✨ জরুরী ভিত্তিতে বিশেষ মূল্য ছাড়ে ফ্ল্যাট বিক্রয় চলছে! ✨🏢
স্বপ্নের ঠিকানা হতে পারে আপনার নতুন আবাসন —
🌻 ইউনিটি বিল্ডার্সের “ইউনিটি সানফ্লাওয়ার” প্রজেক্ট 🌻
📍 লোকেশন: বনশ্রী M ব্লকের পাশে
📐 ল্যান্ড সাইজ: ৫.৩৩ কাঠা
🏗️ বিল্ডিং হাইট: G+9
🏠 ফ্ল্যাট সাইজ: ১০৩৫ বর্গফুট
🔹 ৩টি বেডরুম
🔹 ২টি বাথরুম
🔹 ২টি বারান্দা
🔹 আধুনিক কিচেন
🔹 প্রশস্ত ড্রইং ও ডাইনিং স্পেস
🌟 প্রজেক্টের বিশেষ সুবিধাসমূহ:
✅ আধুনিক লিফট সুবিধা
✅ কার পার্কিং
✅ সাবমার্সিবল পানি ব্যবস্থা
✅ সাব-স্টেশন সুবিধা
✅ সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী
✅ RAJUK অনুমোদিত প্রজেক্ট
🌿 আপনি কি এমন পরিবেশে থাকতে চান যেখানে শহরের কোলাহল নেই, কিন্তু সব সুবিধা হাতের নাগালে?
তাহলে ইউনিটি সানফ্লাওয়ার হতে পারে আপনার পরিবারের জন্য পারফেক্ট ঠিকানা।
🏫 স্কুল-কলেজ
🛍️ বাজার
🕌 মসজিদ
🚗 সহজ যোগাযোগ ব্যবস্থা
সবকিছুই রয়েছে খুব কাছাকাছি।
🔥 সীমিত সময়ের জন্য বিশেষ মূল্য ছাড় চলছে!
আজই বুকিং দিয়ে নিশ্চিত করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট।
📞 যোগাযোগ করুন:
📲 01518301054
📲 01969115115
📲 01969 115 115

Global BanglaTimes

10/03/2026
আজ ০৯ মার্চ ২০২৬, সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্...
09/03/2026

আজ ০৯ মার্চ ২০২৬, সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন।

একটি ড্রাইডক শিপইয়ার্ডে দায়িত্বরত অবস্থায়...
09/03/2026

একটি ড্রাইডক শিপইয়ার্ডে দায়িত্বরত অবস্থায়...

দিন দিন ধনী রা ধনী হচ্ছে, আর গরিব রা আরো গরিব হচ্ছে, একমাত যাকাত ভিত্তিক অর্থনৈতি পারে বাংলাদেশ থেকে দারিদ্র্য দূরীকরণ ক...
09/03/2026

দিন দিন ধনী রা ধনী হচ্ছে, আর গরিব রা আরো গরিব হচ্ছে, একমাত যাকাত ভিত্তিক অর্থনৈতি পারে বাংলাদেশ থেকে দারিদ্র্য দূরীকরণ করতে।

#ন্যায়বিচার #বাংলাদেশ

Address

Chittagong

Telephone

+8801619061552

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global BanglaTimes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global BanglaTimes:

Shortcuts

Share