BongoBarta71

BongoBarta71 সত্যের সন্ধানে আমরা সবসময় আপনার পাশে।

14/09/2026

মাতামুহুরি উপজেলার বদরখালী এলাকা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার।

13/09/2026

আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তির নামে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃত্তির পরিচালক জাফর আমিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চকরিয়া ইয়াস্মি ফুড রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তির চকরিয়া কোরক বিদ্যাপীঠ কেন্দ্রের হল সুপার মাস্টার বেদারুল ইসলাম।

09/09/2026

মসজিদের বিরোধে ভূমি অফিসের সামনে দু'পক্ষের মারামারি..

চকরিয়া উপজেলার লক্ষ্যারচর গাইনের পাড়া মসজিদ নিয়ে বিরোধের জের ধরে চকরিয়া ভুমি অফিসের সামনের দু'পক্ষের তুমুল মারামারি।

09/09/2026

চকরিয়ার আদালত থেকে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে সাবেক মেয়র আলমগীর চৌধুরীকে...

নবগঠিত মাতামুহুরি উপজেলার কোনাখালী ইউনিয়নের মরং‌ঘোনা র‌বি টাওয়ার সংলগ্ন মাতামুহুরী নদী‌তে অ‌বৈধভা‌বে বালু উত্তোল‌ন করা...
07/09/2026

নবগঠিত মাতামুহুরি উপজেলার কোনাখালী ইউনিয়নের মরং‌ঘোনা র‌বি টাওয়ার সংলগ্ন মাতামুহুরী নদী‌তে অ‌বৈধভা‌বে বালু উত্তোল‌ন করায় ভ্রাম্যমান আদালত প‌রিচালনা করা হয়।অ‌ভিযানকা‌লে দুইটি স্যালু মে‌শিন জব্দ ও বিপুল পরিমাণ পাইপ নষ্ট করে দেওয়া হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভুমি) (অতিরিক্ত দায়িত্ব) জনাব, শফিউল আলম ভ্রাম্যমান আদালতের এ অভিযান প‌রিচালনা করেন।
এসময় পূর্ববড়ভেওলা ইউনিয়ন (ভুমি) কর্মকর্তা মোঃ আবুল মনসুর সাথে ছিলেন।

চকরিয়া উপজেলার নবগঠিত ক্রীড়া সংস্থার ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে নির্বাহী সদস্য হলেন জয়নাল আবেদীনবঙ্গবার্তা৭১ ডেস্কঃ-চক...
05/09/2026

চকরিয়া উপজেলার নবগঠিত ক্রীড়া সংস্থার ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে নির্বাহী সদস্য হলেন জয়নাল আবেদীন

বঙ্গবার্তা৭১ ডেস্কঃ-

চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চকরিয়া পৌরসভা বিএনপির সম্মানিত সদস্য এবং চকরিয়া পৌরসভার আওতাধীন ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জয়নাল আবেদীন।

নতুন কমিটিতে জয়নাল আবেদীনকে নির্বাহী সদস্য নির্বাচিত করায় স্থানীয় ক্রীড়াঙ্গন ও বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চকরিয়ার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সহ খেলাধুলার প্রসার এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

চকরিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন কমিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং উপজেলা পর্যায়ে ক্রীড়ার পরিবেশ আরও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নবগঠিত কমিটিতে নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় জয়নাল আবেদীনকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

03/09/2026

📢 বিজ্ঞপ্তি
মাতামুহুরীর ইলিশিয়া বাজারস্থ ইলিশিয়া ডায়াগনস্টিক সেন্টার-এর যাবতীয় মালামাল বিক্রয় করা হবে।
এছাড়া, কেউ চাইলে প্রতিষ্ঠানটি ভাড়ায় নিয়ে পরিচালনা করতে পারবেন।
আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানকে বিস্তারিত তথ্যের জন্য নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
📞 যোগাযোগ: ০১৮১৯-৮১৯১৬৫

02/09/2026

কক্সবাজারের চকরিয়ায় সাম্প্রতিক সিজারিয়ান অপারেশনের পরবর্তী প্রসূতি মা'য়ের মৃত্যুর বিষয়ে ডাঃ সুরভীর বক্তব্য...

02/09/2026

কক্সবাজারের মাতামুহুরীতে কেনা জমিতে চাষাবাদে বাধা ও জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে জয়নাল আবেদীন জনুসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন জমির মালিক জিয়াবুল হক।

29/08/2026

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লাগোয়া (সরকারি অনুমোদন বিহীন) শেভরণ হাসপাতালে অপচিকিৎসায় প্রসূতির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় কতৃক হাফেজ নেচার উদ্দিনকে কুরুচিপূর্ণ ভাষা ও হ'ত্যার হুমকির অভিযোগ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল কবিরের শ্যালক শহিদুল ইসলামের বিরুদ্ধে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BongoBarta71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.