07/04/2026
আপনি 'রানআউট' হলেন বুলবুল ভাই ?
বিদেশে থেকেও তিনি প্রায়ই মিডিয়াকে বলতেন দেশের ক্রিকেটে কোচিং করানোর সুযোগ পেলে বিনে পয়সায় করবো!
মাঠে যেমন, মাঠের বাইরেও তেমন। মানুষের মানুষ। ক্রিকেটপ্রেমীদের ভালোবাসা আর সম্মান ছিলো তার জন্য আকাশছোঁয়া।
এরপর ২০২৫ এলো...
অন্তর্বর্তী সরকারের ডাকে একরাতেই দেশে ফিরলেন। বিসিবির সভাপতির চেয়ারেও বসলেন। কিন্তু সেই চেয়ারটা আসলে ছিলো একটা 'রণক্ষেত্র'!
যেটা তিনি হয়তো বুঝে ওঠার আগেই বসে পড়েছিলেন।
এসেই বলেছিলেন একটা 'কুইক টি-টুয়েন্টি ইনিংস' খেলতে এসেছি! কিন্তু তার সেই ইনিংসটা মিস-টাইমিং আর বাজে শটে ভরপুর। একের পর এক বিতর্ক ঘিরে ধরলো তাকে।
তার আমলেই টি-টুয়েন্টি বিশ্বকাপ খেললো না বাংলাদেশ! বিশ্লেষকরা এটাকে দেশের ক্রিকেটের অন্যতম বড় ক্ষতি বলেছেন। এখানেও বাজেশট ভুলশট! গুটি সাজালো অনেকে, কিন্তু সব দোষের ভার গিয়ে পড়লো সভাপতির কাঁধে।
ক্রিকেটের মাঠে যে মানুষটা কখনো হার মানেননি। ক্রিকেট বোর্ডে এসে সেটাই হলো তার সবচেয়ে বড় পরাজয়। সাফল্যের স্কোরবোর্ডে তাই লেখা থাকবে,
-আমিনুল ইসলাম বুলবুল- রানআউট, শূন্য (০)!
স্যরি বুলবুল ভাই 🙏
#আমিনুলইসলামবুলবুল
#বিসিবি #বাংলাদেশক্রিকেট #বুলবুল #ক্রিকেটরাজনীতি #বাংলাদেশ