05/06/2026
এই ফেরা সেই ফেরা নয়রে পাগলা।😁
বউয়ের উপর রাগ করে বাড়ি ছেড়েছিলেন ৩৮ বছর আগে, অথচ বউ জানেনই না কেনো রাগ করেছিলেন।
শরীর যখন পড়ে গেছে, দ্বিতীয় বউ মারা যাওয়ায় যখন সঙ্গীহীন ,তখনই মনে পড়েছে আগের বউয়ের কথা😁😜
একটা জীবন শেষ করে সরি বলার কী মানে? আগের ঘরের ছেলে যদি এই বৃদ্ধকে বাসায় ঢুকতে না দিতো , অন্যায় হতো?
দেখা দুটো ঘটনা শেয়ার করি।
আমাদের পাড়ায় একজনের হঠাৎ বেশ টাকা পয়সা হলো। সম্পদ বাড়তে লাগলো। কিছুদিন পরে শোনা গেলো তিনি বিয়ে করেছেন অল্প বয়সী কাউকে। 😁
তারপর থেকে এই বাড়িতে তাকে বেশী দেখা যেতো না। প্রথম সংসারে তার মনোযোগ কমে গেলো। সন্তানদের পড়াশোনা এলোমেলো।
কোনোরকমে ছেলেরা উপার্জন শুরু করলো। দিন চলছিলো।
কয়েক বছর পরে প্রথম সংসারে তার উপস্থিতি বাড়তে লাগলো। ছোটো বউকে আর ভালো লাগেনা।
কিন্তু কথা হচ্ছে সব শেষ হওয়ার পর অনুশোচনার কী মানে?
ততোদিনে সন্তানদের গড়ার বয়সও শেষ । বউয়ের বয়সও শেষ।
আরেকজনকে দেখেছি দাদুবাড়ির আঙ্গিনা তে।
আমাদের ওইদিকে গ্রামে যারা মোটামুটি সচ্ছল তারা বাড়ির বাইরের অংশে একটা ঘর, উঠোন , কলপাড়, টয়লেট রাখে।
একদম অপরিচিত পুরুষদের এখানে বসানো হয়। মূল বাড়িতে যেহেতু মেয়েরা কাজ করে।
একবার ছুটিতে দাদুবাড়িতে গিয়ে দেখি এক বৃদ্ধ বাইরের উঠোনের ঘরের বারান্দায় কাপড় টানিয়ে আবাস করেছে।
লাঠি নিয়ে চলতে হতো। নিজে নিজে রান্না করতো, বাজার করতো। দেখে মায়া লাগলো খুব।
পরে শুনি তরুণ বয়সে তিনি সংসার বাচ্চা ছেড়ে কোনো রুপসীর সাথে চলে যান। সেখানে সংসার শুরু করেন। বড় বউ অনেক কষ্টে সন্তানদের বড় করেন। বেশ কিছু বছর পরে রুপসী বউ আর সন্তানেরা তার টাকা পয়সা , জমি লিখে নিয়ে তাড়িয়ে দেন। অর্থহীন, পরিবারছাড়া হয়ে পড়েন বুড়ো বয়সে।তারপরে মহান বৃদ্ধের মনে পড়ে প্রথম সংসারের কথা।
বাড়ি ফিরে পৌত্রিক বাড়িতে উঠার চেষ্টা করেন কিন্তু ছেলেরা তাড়িয়ে দেয়।😁
পুরুষ আসলে কখনো অনুতপ্ত হয় না। প্রয়োজন পড়লে প্রিয়জন বানায় 😜
Lazy mom Diary