07/08/2026
জড়ালে
প্রথম দেখায় যখন তোমার মায়াবী চোখের মায়ায় আমাকে জড়ালে।
তাই বলে ভেবোনা তুমি কিছু হারালে।
ভালোবাসা -
আমি পেয়েছি বহুবার হারিয়েছি অজস্রবার;
তোমাকে চাইনা হারাতে,
যদি চাও হারিয়ে যেতে যাব না তোমাকে ফেরাতে।
ভালোবেসে বার বার হয়েছি আমি তিক্ত,
তাই তোমার ভালোবাসায়
হতে চাই সিক্ত।
ওহে আমার প্রেয়সী , যতবার দেখি তোমার মায়াবী চোখ আমি ততবার হই খুন।