20/09/2026
আশুলিয়ায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ: আনসার ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, আহত ১ আনসার সদস্য
ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার):
ঢাকার আশুলিয়ার এস সূহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড গার্মেন্টসে এক ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা আনুমানিক ৬:৫০ মিনিটে আকস্মিক এ বিস্ফোরণ থেকে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
দুর্যোগের মুহূর্তেই আনসার সদস্যরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। একই সাথে আনসার সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অগ্নিনির্বাপণ শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও আনসারের যৌথ প্রচেষ্টায় রাত ৭:৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রধান ফটকে কর্তব্য পালনকালে বিস্ফোরণের তীব্রতায় আনসার সদস্য মাসুদ আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত সাভারের 'নারী ও শিশু হাসপাতালে' ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে গুরতর হলেও তার কাছে থাকা রাষ্ট্রীয় অস্ত্র ও গুলি সুরক্ষিত আছে। অন্য ডিউটিরত আনসার সদস্য আহাদসহ বাকি সবাই নিরাপদ রয়েছেন।
দেশের গুরুত্বপূর্ণ বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা যে নিষ্ঠা, ত্যাগ ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন, এই ঘটনা তারই দৃষ্টান্ত।