Voice Times

Voice Times Volice Times একটি আদর্শবাদী অনলাইন মিডিয়া।
(1)

15/08/2026

সীমান্ত হত্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে তুচ্ছতাচ্ছিল্য করার অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিচারের দাবি ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার।

15/08/2026

মানুষের মর্যাদা বেশি, নাকি কুকুরের? প্রশ্ন ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা সংগঠনের।

15/08/2026

বিদ্যুৎ উৎপাদন সচল রাখার আহ্বান, দোকানপাট বন্ধ না করার দাবি ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার

12/08/2026

বিদ্যুৎ সংকট নিরসনে ডিপিডিসির বিদ্যুৎ ভবন কার্যালয়ে ৫ দফা দাবি দুর্নীতি বিরোধী জাতীয়

সমন্বয় কমিটির

12/08/2026

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অর্থাৎ বাবুবাজার ব্রিজের নিচে ডিসটিক ট্রাক এবং কাভার ভ্যান পিক আপ থেকে আবারো পুনরায় দীর্ঘ দুই বছর পরে চাঁদা উঠানো হচ্ছে

রাজধানীর ঢাকা  আলিয়া মাদরাসা ক্যাম্পাসে ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নি...
10/08/2026

রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অতীতের ঘটনাকে কেন্দ্র করে পরস্পরকে দোষারোপ না করে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ও সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছেন দুই সংগঠনের নেতারা।

রোববার (৯ আগস্ট) ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে মধ্যস্থতা করেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান হামিদ এবং জামায়াতের পক্ষ থেকে মধ্যস্থতা করেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন।
এ সময় ঢাকা মহানগর পুলিশের একজন উপকমিশনার (ডিসি), মাদরাসার উপাধ্যক্ষ ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ এবং ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

10/08/2026

এসএসসি রেজাল্টে সেরা মেহেন্দিগঞ্জের পাতারহাট মুসলিম হাই স্কুল।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁওয়ে একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মারামারির ঘটন...
10/08/2026

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁওয়ে একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মারামারির ঘটনায় করা মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকে কারা*গারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা হলেন- ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।

মামলার বাদী কাহালগাঁও এলাকার আব্দুল কাইয়ুম তালুকদার। মামলাটি দ্রুত বিচার অপরাধ আইনে করা হয়েছে।

মাম*লা সূত্রে জানা গেছে, কাহালগাঁও এলাকায় মুরগির বিষ্ঠা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স*ন্ত্রাস ও চাঁদা*বাজির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মামলা*টি করা হয়। মামলায় ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্যের ভাইসহ আরও কয়েকজনকে আ*সামি করা হয়েছে। মাম*লার নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় অপর আসামিদের মধ্যে সংসদ সদস্যের ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজিরা দিতে আসেন তিনজন। তারা জামিন আবেদন করেন। বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারা*গারে পাঠানোর আদেশ দেন।

উপজেলার কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে সিপি বাংলাদেশ কোম্পানি লেয়ার মুরগি লালন-পালন করে। সেখানকার মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে চলতি বছরের ৭ এপ্রিল রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মারামারি ও সং*ঘর্ষের ঘটনা ঘটে।

হাম*লার সময় হাতবোমা বিস্ফোরণ, ব্যাংকের তালা ভেঙে টাকা লুট, প্রাইভেটকার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরও করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরদিন ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের ৪৮ জনের নাম দিয়ে এবং অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে মা*মলা করেন।

09/08/2026

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের মধ্যে চলছে সমঝোতা বৈঠক...

09/08/2026

ছবি যুক্ত করে মিথ্যা তথ্যের কার্ড বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার প্রতিবাদে
সংবাদ সম্মেলন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Voice Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share