Omar News

Omar News Omar News is an online base bangla News portal to provide news articles. E-mail: [email protected]

ঢাকা ২টিসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগঢাকা দক্ষিণ ও উত্তরসহ দেশের মোট ৬টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে...
23/02/2026

ঢাকা ২টিসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা দক্ষিণ ও উত্তরসহ দেশের মোট ৬টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল (রোববার, ২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয় ||

প্রজ্ঞাপনের অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম, এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান ||

এছাড়া দেশের অন্যান্য সিটিতেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে- খুলনা সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে দায়িত্ব পেয়েছেন মো. সাখাওয়াত হোসেন খান, এবং গাজীপুর সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন মো. শওকত হোসেন সরকার ||

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে এই প্রশাসকগণকে সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে ||

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪নড়াইল সদর উপজেলার সিংগা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করো প্রতিপক্ষের হামলায় ৪ জনের ম...
23/02/2026

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪

নড়াইল সদর উপজেলার সিংগা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করো প্রতিপক্ষের হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে ||
সোমবার (২৩) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- খলিল শেখ (৬০), তাহাজ্জত শেখ (৩০), ফেরদৌস (৪০) ও ওসিবুর রহমান(৪০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা ||

17/02/2026

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ

বিস্তারিত👎

14/02/2026

মন্ত্রিসভায় ডাক পাচ্ছেন যারা! বের হচ্ছে সম্ভাব্য নাম

বিস্তারিত👎

মসজিদের ইমাম থেকে এমপি হলেন আবুল হাসানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্...
14/02/2026

মসজিদের ইমাম থেকে এমপি হলেন আবুল হাসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মোহাম্মদ আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনে তিনি দেয়াল ঘড়ি প্রতীকে ৭৯ হাজার ৩৫৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের উবায়দুল্লাহ ফারুক ৬৯ হাজার ৭৭৪ ভোট পেয়ে হেরেছেন। জয় ব্যবধান দাঁড়িয়েছে ৯ হাজার ৫৮১ ভোট ||

জকিগঞ্জ উপজেলার মাঝরগ্রামে জন্ম নেওয়া ৫৯ বছর বয়সী আবুল হাসান পেশায় একজন ইমাম, খতিব ও শিক্ষক। ১৯৯৩ সাল থেকে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত আছেন এবং ২০০০ সালের জুন থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন ||

বিজয়ী হওয়ার পর আবুল হাসান বলেন, আল্লাহর রাসুল মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন। সেই অনুসরণে মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে উঠে দেশের ও মিল্লাতের খিদমতে কাজ করতে চাই। জকিগঞ্জ-কানাইঘাটের মানুষকে উন্নয়নের পথে নিয়ে আসার জন্য বিশেষজ্ঞদের পরামর্শে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি ||

চাঁপাইনবাবগঞ্জে হাত'বো'মা তৈরির সময় বি'স্ফো'রণে নি'হত ২, আহত ৩
14/02/2026

চাঁপাইনবাবগঞ্জে হাত'বো'মা তৈরির সময় বি'স্ফো'রণে নি'হত ২, আহত ৩

রাজনীতি  মনিপুর স্কুল কেন্দ্রে ভোট দেবেন ডা. শফিকুর রহমানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। জামায়াতে ইসল...
10/02/2026

রাজনীতি মনিপুর স্কুল কেন্দ্রে ভোট দেবেন ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এরই মধ্যে নির্বাচনি প্রচার ও গণসংযোগ শেষ করেছেন। তিনি কোন কেন্দ্রে ভোট দেবেন, তা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে ||

তারেক রহমান কোন কেন্দ্রে ভোট দেবেনতারেক রহমান কোন কেন্দ্রে ভোট দেবেন
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৬০ ফিট সড়কের মনিপুর বয়েজ হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন |

এবারের নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে লড়ছেন জামায়াত আমির ||

চট্টগ্রামে দুধের কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় একটি দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী কারখানায় ভয়াব...
10/02/2026

চট্টগ্রামে দুধের কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১

চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় একটি দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড় ১০টার দিকে ঘটা এই দুর্ঘটনায় কারখানার অন্তত ১১ জন শ্রমিক ও কর্মচারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে ||

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা নাগাদ কারখানার ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ||

খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা ||

বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সোহেল মিয়া জানান, প্রাথমিক হিসেবে এই দুর্ঘটনায় কারখানার প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিনির্বাপক বাহিনীর তৎপরতায় অন্তত ২০ কোটি টাকা সমমূল্যের মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে ||

তিনি আরও জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন ||

গুলশান -২ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা ||রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড ক...
10/02/2026

গুলশান -২ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে
ভোট দেবেন প্রধান উপদেষ্টা ||

রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ||

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ||

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভোট দিতে পারেন ড. মুহাম্মদ ইউনূস ||
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে ||

প্রধান উপদেষ্টা যে কেন্দ্রে ভোট দেবেন, সেটি ঢাকা-১৭ আসনে পড়েছে। এই আসনে প্রার্থী রয়েছেন ১২ জন। তারা হলেন- ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী স. ম. খালিদুজ্জামান, আনারস প্রতীকের প্রার্থী মুহাম্মদ রাশেদুল হক, টেলিভিশন প্রতীকের প্রার্থী এস, এম, আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী মো. শামীম আহমদ, মোরগ প্রতীকের প্রার্থী কাজী এনায়েত উল্লাহ, লাঙ্গল প্রতীকের প্রার্থী আতিক আহমেদ, বাইসাইকেল প্রতীকের প্রার্থী তপু রায়হান, ময়ূর প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন, আপেল প্রতীকের প্রার্থী মনজুর হুমায়ুন ও কাঁঠাল প্রতীকের কামরুল হাসান নাসিম ||

নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুজনের মৃত্যুটাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুই জনের ...
09/02/2026

নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। লাশগুলো তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে ||

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পৌরউদ্যান ও সাবালিয়া এলাকায় মিছিল চলাকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ছিলিমপুর চর পাকুল্লা দক্ষিণপাড়া গ্রামের জোনাব আলী ও ছোনাট গ্রামের জিয়াউর রহমান ||


নিহতদের স্বজনরা জানান, বেলা ১১টায় স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের মিছিল চলছিল। সেখানে প্রথমে জোনাব আলী অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন ||

অপরদিকে একই মিছিল সাবালিয়া এলাকায় পৌঁছালে জিয়াউর রহমান সেখানে অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জিয়াউর রহমানের হার্টে সমস্যা ও ডায়াবেটিক ছিল।
স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, আজকে আমার গণমিছিল ছিল ||

Address

South Pirerbag
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share