10/08/2026
জীবনে যা-ই করেন, কাউকে কখনো ‘ইউজ’ কইরেন না।
নিজের একাকীত্ব কাটানোর জন্য, নিজের মানসিক শান্তির জন্য, নিজের প্রয়োজন মেটানোর জন্য কিংবা নিজের জীবনের একটা শূন্যতা পূরণ করার জন্য অন্য একজন মানুষের অনুভূতি নিয়ে খেলবেন না।
আপনি হয়তো ভাবছেন, “আমি তো শুধু একটু সময় কাটাচ্ছি”, “দেখি ভবিষ্যতে কী হয়”, “এখন ভালো লাগছে, তাই আছি”—কিন্তু আপনার এই অনিশ্চয়তার মাঝেই হয়তো অন্য একজন মানুষ আপনাকে সত্যি মনে করে ফেলছে। আপনার কথাগুলো বিশ্বাস করছে, আপনার ওপর ভরসা করছে, আপনাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছে।
সবচেয়ে কষ্টের বিষয়টা তখন হয়, যখন সেই মানুষটা একদিন বুঝতে পারে—
আপনি তাকে কখনো সত্যিকারের ভালোবাসেনইনি; আপনি শুধু নিজের প্রয়োজনের সময় তাকে পাশে রেখেছিলেন।
একজন মানুষকে ভালোবাসার অভিনয় করে তার কাছ থেকে ভালোবাসা, সময়, যত্ন, মানসিক সাপোর্ট কিংবা সঙ্গ নেওয়া—এটা কোনো ছোট ভুল না। কারণ আপনি হয়তো আপনার প্রয়োজনটা পূরণ করে একদিন চলে যাবেন, কিন্তু মানুষটার ভেতরে যে বিশ্বাসটা আপনি তৈরি করেছিলেন, সেটা ভেঙে যাওয়ার পর সে আর আগের মতো থাকতে নাও পারে।
মানুষের মন কোনো ব্যবহার করে ফেলে দেওয়ার জিনিস না।
কারও অনুভূতি আপনার একাকীত্বের ওষুধ না, কারও ভালোবাসা আপনার বিনোদন না, আর কারও জীবন আপনার সাময়িক শান্তির মূল্য হতে পারে না।
আপনি যদি কাউকে ভালোবাসেন—সত্যি ভালোবাসুন।
যদি না ভালোবাসেন—সৎভাবে জানিয়ে দিন।
যদি সম্পর্কের ভবিষ্যৎ না থাকে—মিথ্যা আশা দেবেন না।
আর যদি কাউকে নিজের জীবনে রাখার মতো প্রস্তুত না থাকেন—তাহলে তাকে আপনার জীবনে টেনে এনে তার অনুভূতিগুলো নষ্ট করবেন না।
একা থাকা কোনো অপরাধ নয়।
কিন্তু নিজের একাকীত্বের ভয় থেকে অন্য একজন মানুষকে আপনার জীবনের অস্থায়ী আশ্রয় বানিয়ে, তার অনুভূতি শেষ করে দিয়ে চলে যাওয়া—এটা খুব অন্যায়।
জীবনে একা থাকেন, নিজের সঙ্গে যুদ্ধ করেন, নিজের শূন্যতা নিজেই পূরণ করার চেষ্টা করেন—তবুও কারও জীবন নষ্ট কইরেন না।
কারণ দিনশেষে টাকা, সৌন্দর্য, সম্পর্ক—সবকিছু হারিয়ে আবার পাওয়া যেতে পারে।
কিন্তু একজন মানুষের ভেঙে যাওয়া বিশ্বাস আর নষ্ট হয়ে যাওয়া মানসিক শান্তি সবসময় আগের জায়গায় ফিরিয়ে দেওয়া যায় না।
তাই ভালোবাসতে না পারলে দূরে থাকেন, কিন্তু কাউকে ভালোবাসার অভিনয় করে ব্যবহার কইরেন না।
নিজের শান্তির জন্য অন্য একজন মানুষের জীবন অশান্ত করে দেওয়ার চেয়ে একা থাকা অনেক বেশি সম্মানের।
Mr. Ei Shuno