Tatthoyabani.news

Tatthoyabani.news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tatthoyabani.news, Media/News Company, 06 No Sayadabad, Dhaka.

 # # কিংবদন্তি'র সাথে একান্তভাবে সাক্ষাৎ...... সম্প্রতি যুক্তরাষ্ট্রের হলিউডে  আনন্দ মেলা এওয়ার্ড ও কালচারাল নাইট-শো পু...
05/08/2026

# # কিংবদন্তি'র সাথে একান্তভাবে সাক্ষাৎ......

সম্প্রতি যুক্তরাষ্ট্রের হলিউডে আনন্দ মেলা এওয়ার্ড ও কালচারাল নাইট-শো পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বাংলাদেশের অগনিত জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতার সাথে একান্তভাবে সাক্ষাৎকারে আলাপচারিতায় The Independence ও সাপ্তাহিক তথ্যবানীর পত্রিকার উপদেষ্টা এহতেশামুল হক ও তার সহধর্মিণী বাংলাদেশের সরকার অনুমোদিত স্বীকৃত স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ ছাত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ, শাহানারা বেগম রেখা। এ-সময় কিংবদন্তি'র সাথে এহতেশামুল হক দীর্ঘসময় সমসাময়িক বিষয় আলাপ আলোচনা করেন। শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং কুশলবিনিময় করেন।

29/07/2026
* কদমতলীতে যৌতুকের দাবিতে সাংবাদিকের মেয়েকে হত্যা করেছে পাষন্ড স্বামী.....* স্বামীসহ গ্রেফতার ৩...
29/07/2026

* কদমতলীতে যৌতুকের দাবিতে সাংবাদিকের মেয়েকে হত্যা করেছে পাষন্ড স্বামী.....
* স্বামীসহ গ্রেফতার ৩...

 # বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন  প্রধানমন...
10/07/2026

# বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী......

সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১০ জুলাই) প্রায় সারাদিন তিনি বন্যাকবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বন্যাকবলিত এলাকার নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্নশীল থাকার নির্দেশনা দেন। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো অসাধু চক্র চুরি, ডাকাতি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

এদিকে, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।

Address

06 No Sayadabad
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Tatthoyabani.news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share