Engineer Mostafa

Engineer Mostafa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Engineer Mostafa, Digital creator, Cumilla.
(3)

আপনার স্বপ্নের বাড়িটি বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের এক ঝাক অভিজ্ঞ ইঞ্জিনিয়ার টিমের মাধ্যমে বাস্তবায়ন করে থাকি।
ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা কামাল মিয়াজী
বি এস সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
মোবাইল নাম্বার - ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে
01717887686

👷 একজন সিভিল ইঞ্জিনিয়ারের সবচেয়ে বড় দায়িত্ব কী❓একজন সিভিল ইঞ্জিনিয়ারের প্রধান দায়িত্ব হলো নিরাপদ, টেকসই ও মানসম্মত...
20/08/2026

👷 একজন সিভিল ইঞ্জিনিয়ারের সবচেয়ে বড় দায়িত্ব কী❓

একজন সিভিল ইঞ্জিনিয়ারের প্রধান দায়িত্ব হলো নিরাপদ, টেকসই ও মানসম্মত নির্মাণ নিশ্চিত করা।

১. Structural Design ও Drawing অনুসরণ করা
২. সঠিক মানের নির্মাণসামগ্রী নিশ্চিত করা
৩. কাজের Quality Control করা
৪. শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা
৫. নির্মাণকাজ নিয়ম ও Specification অনুযায়ী হচ্ছে কি না তা তদারকি করা ||

🏠 বিশেষ করে ​যেকোনো অবকাঠামো নির্মাণের পেছনে প্রকৌশলগত সব নীতি মেনে চলা, টেকসই নকশা তৈরি করা এবং ব্যবহৃত উপকরণের গুণমান বজায় রাখার মূল উদ্দেশ্যই থাকে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দেওয়া।

🦺 ​জনসুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি একজন সিভিল ইঞ্জিনিয়ারের অন্যান্য প্রধান দায়িত্বগুলো হলো:

👉​গুণগত মান নিয়ন্ত্রণ (Quality Control): নকশা অনুযায়ী সঠিক উপাদান এবং সঠিক মিশ্রণ ব্যবহার করে নির্মাণকাজ সম্পন্ন করা।

👉​টেকসই ও নিরাপদ নকশা (Structural Integrity): ভূমিকম্প, ঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সহ্য করার মতো অবকাঠামো ডিজাইন করা।

👉​বাজেট ও সময় ব্যবস্থাপনা (Project Management): নির্ধারিত সময়ের মধ্যে এবং বরাদ্দকৃত বাজেটে কাজ শেষ করা।

👉​পরিবেশগত পরিবেশ রক্ষা (Environmental Safety): নির্মাণের সময় পার্শ্ববর্তী পরিবেশ, পানি ও বায়ুদূষণ রোধ করা এবং পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করা।

কারণ একটি ভবনের সৌন্দর্যের চেয়ে তার নিরাপত্তা ও স্থায়িত্ব বেশি গুরুত্বপূর্ণ।

🏠 বাড়ি তৈরির হিসাব শেখার ধাপগুলো 🔹 Step 1: আপনার প্ল্যান বুঝুনপ্রথমেই জানতে হবে—জমির সাইজ কত ❓(যেমন: ২০'×৩০' বা ১৫০০ স্ক...
16/08/2026

🏠 বাড়ি তৈরির হিসাব শেখার ধাপগুলো

🔹 Step 1: আপনার প্ল্যান বুঝুন
প্রথমেই জানতে হবে—জমির সাইজ কত ❓
(যেমন: ২০'×৩০' বা ১৫০০ স্কয়ারফুট)
কয়টা তলা করবেন ❓
কয়টা রুম, বাথরুম, কিচেন, ডাইনিং ইত্যাদি থাকবে❓

👉 এগুলোকে বলে Architectural Plan বা "প্ল্যান অনুযায়ী ধারণা"।
---
🔹 Step 2: কাজ ভাগ করে নিন
বাড়ি বানানোর কাজকে কয়েকটি ধাপে ভাগ করুন:
1. Earth Work (মাটি কাটা ও ভরাট)
2. Foundation Work (ভিত্তি)
3. Column Work
4. Beam Work
5. Slab Work (ছাদ ঢালাই)
6. Brick Work
7. Plastering
8. Flooring (Tiles, Mosaic)
9. Painting
10. Door-Window
11. Sanitary & Electric
---
🔹 Step 3: এককের হিসাব জানুন
প্রতিটি কাজের একটা করে Unit (একক) থাকে। যেমন:
কাজের নাম একক মানে কী
ইটের কাজ CFT (Cubic Feet) ঘনফুট
প্লাস্টার SFT (Square Feet) বর্গফুট
রড KG বা Ton কেজি বা টন
ঢালাই CFT বা Cum ঘনফুট বা কিউবিক মিটার
রং SFT বর্গফুট
---
🔹 Step 4: পরিমাণ বের করুন (Quantity Survey)
একটা উদাহরণ দিই:
ধরুন আপনি ১০' × ১০' × ১০' সাইজের একটা ঘরের ইটের দেয়াল বানাচ্ছেন (চারপাশে ৫" দেয়াল)।

👉 তাহলে,
দেয়ালের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= (40' দৈর্ঘ্য × 0.42' প্রস্থ × 10' উচ্চতা)
= 168 CFT ইটের কাজ হবে।

👉 প্রতি ১,০০০ CFT-এ গড়ে লাগে:
ইট: ১৩,৫০০টা
সিমেন্ট: ১৮-২০ বস্তা
বালি: ১২০–১৫০ CFT
---

🔹 Step 5: রেট (দর) বসান
প্রতি ইউনিটে খরচ কতো তা বসান। (কম-বেশি হতে পারে)
যেমন:
কাজ ইউনিট রেট (প্রায়)
ইটের কাজ প্রতি ১০০০ CFT ৮৫,০০০ টাকা
প্লাস্টার প্রতি ১০০ SFT ৫,০০০ টাকা
ঢালাই প্রতি CFT ১৬০ টাকা
রড প্রতি কেজি ৮৫-৯০ টাকা

এভাবে আপনি মোট খরচ বের করতে পারবেন।
---
🧠 মনে রাখার টিপস:
Drawing না থাকলে কিছুই হিসাব হবে না।
Measurement tape দিয়ে মাপ নিন।
প্রতিটি কাজের আগে Length × Width × Height/Thickness ফর্মুলা মনে রাখুন।

Contact for Building Design
Engr.Md. Mostafa kamal miajee
Structural Design Engineer(Building)
B.Sc in Civil
Mob: 01717-887686 / 01842887686
Email: [email protected]
-------------------------------------------

#ইঞ্জিনিয়ারিং_টিপস
fans

আমাদের এক ঝাঁক অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন এর মাধ্যমে বাস্তবায়ন করে থাকি। যদি ভালো লাগে বা প্রয়োজন মন...
15/08/2026

আমাদের এক ঝাঁক অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন এর মাধ্যমে বাস্তবায়ন করে থাকি।
যদি ভালো লাগে বা প্রয়োজন মনে করেন সে ক্ষেত্রে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। আমাদের সাথে যোগাযোগ করতে নিচের মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমুর মাধ্যমে যোগাযোগ করুন।

ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা কামাল মিয়াজী
বি.এস.সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
IEB - M - 46585
01717-887686

15/08/2026

How to Calculate Number of Steps,Riser & Treads

15/08/2026

👉 কন্টাক্টরের বিল দেওয়ার জন্য ছাদ সাধারণত স্কয়ার ফিট (বর্গফুট) মাপে হিসাব করা হয়। ছাদের বাইরের বিমের শেষ মাথা বা ছাদের প্রকৃত কাস্টিং এলাকার দৈর্ঘ্য ও প্রস্থ ফিতা দিয়ে মেপে গুণ করতে হবে। ব্যালকনি বা ছাদের বর্ধিত সানশেড থাকলে সেগুলোর মাপ আলাদা করে যোগ করতে হবে।
#বাড়ির_ছাদ_পরিমাপ #কন্টাকটারের_বিল #বাড়ি_মিস্ত্রির_খরচ #বাড়ির_কাজ #ছাদ_মেজারমেন্ট
#ইঞ্জিনিয়ারিং_গাইড_লাইন #ইঞ্জিনিয়ারিং_পরামর্শ

👉 সিঁড়ি (Stair) সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য প্রয়োজন মনে হলে শেয়ার করে টাইম লাইনে রাখুন।ইমারতের এক তলা থেকে অন্য তলায় নি...
15/08/2026

👉 সিঁড়ি (Stair) সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য প্রয়োজন মনে হলে শেয়ার করে টাইম লাইনে রাখুন।

ইমারতের এক তলা থেকে অন্য তলায় নিরাপদ, সহজ ও দ্রুত যাতায়াতের জন্য যে কাঠামোগত ব্যবস্থা গৃহীত হয়, তাকে সিঁড়ি বলা হয়। এক একটি ধাপের (Steps) সমন্বয়ে গঠিত একটি চলাচল পথ।

১। সিঁড়ির প্রস্থ (Width of Stair):
বসতবাড়ি: ন্যূনতম প্রস্থ ৯০ -১২০ সেমি।
পাবলিক ভবন: প্রস্থ হওয়া উচিত ১.৫০ থেকে ১.৮০ মিটার।

২। সিঁড়ির ধাপের সংখ্যা (Number of Steps per Flight):
প্রতিটি ফ্লাইটে ১০ থেকে ১২টি ধাপ রাখা শ্রেয়, যাতে চলাচল আরামদায়ক হয়।

৩। হেডরুম (Headroom):হেডরুম কমপক্ষে ২.১০ মিটার থেকে ২.৩০ মিটার হওয়া উচিত।
ল্যান্ডিং এর প্রস্থ ফ্লাইটের প্রস্থের সমান বা তার চেয়ে বেশি হওয়া প্রয়োজন।

৪। সিঁড়ির প্রকারভেদ (Types of Stairs):
একমুখী সিঁড়ি (Straight Stair)
ডগ্-লেগড সিঁড়ি (Dog-legged Stair)
ওপেন নিউয়েল সিঁড়ি (Open Newel Stair)
জিওমেট্রিক্যাল সিঁড়ি (Geometrical Stair)
বৃত্তাকার সিঁড়ি (Circular Stair)
বাইফারকেটেড সিঁড়ি (Bifurcated Stair)

৫। ট্রেড ও রাইজারের সম্পর্ক (Relationship Between Tread and Riser): সিঁড়ির ঢাল সাধারণত ২৫° থেকে ৪০° কোণের মধ্যে রাখা হয়। ঢালের সুবিধাজনক বিন্যাসের জন্য ট্রেড ও রাইজারের মধ্যে সম্পর্ক বজায় রাখা আবশ্যক।

কোড অনুযায়ী মাপকাঠি:
American Standard:
Tread + Riser = ৪৪ সেমি
Tread × Riser = ৪০০–৪৫০ বর্গসেমি
Indian Standard:
Tread + 2 × Riser = ৬০ সেমি
Tread × Riser = ৪০০–৪১০ বর্গসেমি
ACI Code (American Concrete Institute):
বসতবাড়ি:
রাইজার: ১৫–১৮ সেমি
ট্রেড: ২৩–২৭ সেমি
পাবলিক ভবন:
রাইজার: ১৪–১৫ সেমি
ট্রেড: ২৫–৩০ সেমি
৬। ওয়েস্ট স্ল্যাবের ওজন নির্ণয় (Weight Calculation of Waist Slab):

সিঁড়ির ঢালু অংশকে ওয়েস্ট স্ল্যাব বলা হয়।

ধরা যাক:
R= রাইজারের উচ্চতা
T= ট্রেডের প্রস্থ
S= ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব

ওজন নির্ণয়ের সূত্র:

ওজন= S×(R2 +T2 )×24/T


৭। ধাপের ওজন নির্ণয় (Weight of Stair Step):
সূত্র: W=১২×Rকেজি/বর্গমিটার

এখানে,
R= রাইজারের উচ্চতা
W= ধাপের ওজন


#ইঞ্জিনিয়ারিং_গাইড_লাইন

15/08/2026

টাইলস সম্পর্কে বিস্তারিত

15/08/2026

আরসিসি পাইলিং এর কাজে কোন বিষয়টি অবশ্যই সতর্কতার সাথে লক্ষ্য রাখা উচিত
#পাইলিং #পাইলিং_কাজ_চেকিং #পাইলিং_করার_পদ্ধতি #ইঞ্জিনিয়ারিং_গাইড_লাইন #ইঞ্জিনিয়ারিং_পেশা #ইঞ্জিনিয়ারিং_পরামর্শ #ইঞ্জিনিয়ার_মোস্তফা

🔥 ভালো ইঞ্জিনিয়ার হতে চাও ❓ চলুন একনজরে দেখে নিন।👉 এই ৭টা সফটওয়্যার না জানলে ক্যারিয়ার মারাত্মক ঝুঁকিতে! 😭আজকের দিনে ...
15/08/2026

🔥 ভালো ইঞ্জিনিয়ার হতে চাও ❓ চলুন একনজরে দেখে নিন।
👉 এই ৭টা সফটওয়্যার না জানলে ক্যারিয়ার মারাত্মক ঝুঁকিতে! 😭

আজকের দিনে শুধু ডিগ্রি থাকলেই ইঞ্জিনিয়ার হওয়া যায় না।
সফটওয়্যার স্কিল + প্র্যাকটিক্যাল নলেজ —এই দুইটাই এখন আসল শক্তি।

চলো এক এক করে বাস্তবতা দেখি 👇
1️⃣ AutoCAD না বুঝলে — তুমি “অন্ধ ইঞ্জিনিয়ার” 😅
AutoCAD মানে শুধু লাইন টানা নয়,
এটা হলো বিল্ডিংয়ের ভাষা পড়তে শেখা।
📌 সাইটে মিস্ত্রি যদি কিছু জিজ্ঞেস করে
📌 তুমি যদি ড্রয়িং খুলে বুঝিয়ে বলতে না পারো
➡️ ওরাই বুঝে যাবে তুমি কাগুজে ইঞ্জিনিয়ার!
বাস্তবে—
🔹 সব ডিজাইন
🔹 সব এক্সিকিউশন
🔹 সব নির্দেশনা
👉 AutoCAD থেকেই শুরু হয়
তাই শেখা নয়—প্রফেশনালভাবে শেখা বাধ্যতামূলক।

2️⃣ Excel না জানলে — হিসাবেই তুমি আউট ❌
ডিজাইন যত ভালোই হোক,
হিসাব দিতে না পারলে কেউ তোমার ডিজাইন কিনবে না।
Excel ছাড়া আজ অসম্ভব 👇
🔹 Quantity Take-off
🔹 BOQ
🔹 Estimation
🔹 Bill & Cost Control
📉 হিসাব না জানলে
➡️ মিস্ত্রি মজা নেবে
➡️ মালিক বিশ্বাস করবে না
Excel জানো = তুমি ভ্যালুয়েবল ইঞ্জিনিয়ার

3️⃣ ETABS / STAAD Pro না জানলে — তুমি ড্রাফটসম্যান, ইঞ্জিনিয়ার না ⚠️
এই সফটওয়্যারগুলো শেখা মানে—
🏗️ বিল্ডিং কেন দাঁড়িয়ে থাকে
💥 কোথায় ভেঙে পড়তে পারে —তা বোঝা
হাতে ক্যালকুলেশন করলে লাগবে মাস/বছর
ETABS দেখাবে কয়েক মিনিটে।
👉 আজকের Structural Design পুরোপুরি সফটওয়্যার নির্ভর
না জানলে—খেলার বাইরে। সিদ্ধান্ত তোমার।

4️⃣ SketchUp / Revit ছাড়া — ক্লায়েন্ট কিছুই বুঝবে না 🤷‍♂️
তুমি ডিজাইন বুঝলেও
ক্লায়েন্ট তো তোমার মাথার ভেতর ঢুকতে পারবে না!
📌 3D দেখালে ক্লায়েন্ট বলে—
“ওহ! এখন বুঝলাম!”
আজকাল—
❌ 3D ছাড়া টেন্ডার ইমপ্রেশন নেই
❌ 3D ছাড়া প্রেজেন্টেশনের ভ্যালু নেই

5️⃣ MS Project / Primavera না জানলে — প্রজেক্ট ডুবে যাবে
একটা কাজ সময়মতো শেষ না হলে—
💸 কোম্পানির ক্ষতি
📉 রেপুটেশনের ক্ষতি
⚠️ দোষ পড়ে ইঞ্জিনিয়ারের ঘাড়ে
MS Project শেখা মানে—
✔️ Time
✔️ Cost
✔️ Resource
এই তিনটার ব্যালান্স আনতে পারা
➡️ তখনই বলবো “তোমার খেলা জমে গেছে” 😎

6️⃣ SAFE / CSI Column না জানলে — বিল্ডিং ঝুঁকিতে 🧱
Footing, Raft, Column
👉 এগুলোই বিল্ডিংয়ের মেরুদণ্ড
ভুল ডিজাইন মানে—
🚨 পুরো ভবন ঝুঁকির মধ্যে
SAFE শেখা মানে—
🔹 Foundation Design বোঝা
🔹 নিচের “হাড়” শক্ত করা
🔹 যেকোনো প্রশ্নের যুক্তিসংগত উত্তর দেওয়ার ক্ষমতা
আজকাল এই সফটওয়্যার ছাড়া Foundation Design প্রায় কল্পনাই করা যায় না।

7️⃣ Auto Rebar / Estimation Tools না জানলে — সবাই ভাববে তুমি জানো না 😶
তুমি অনেক জানো,
কিন্তু দ্রুত হিসাব করতে না পারলে কেউ তা বুঝবে না।
⏱️ আজকের দুনিয়ায়
গতি = শক্তি
Auto Rebar / Estimation Tools মানে—
➡️ তুমি মিনিটে যা করো
➡️ অন্যেরা ঘণ্টায় করে
রকেট সায়েন্স না—
ধৈর্য নিয়ে শিখলেই সম্ভব।
❓ প্রশ্ন একটাই—
👉 এগুলো শিখবেন কোথায়?
✔️ যেকোনো ভালো কোচিং সেন্টার
✔️ অথবা অভিজ্ঞ প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে
কিন্তু তার আগে নিজেকে প্রশ্ন করুন—
“আমি কি আসলেই একজন স্কিলড ইঞ্জিনিয়ার হতে চাই?”
সিদ্ধান্ত আপনার। ভবিষ্যতও আপনার। 💪

বিষয়গুলো ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন







#ইঞ্জিনিয়ারিং_গাইড_লাইন #ইঞ্জিনিয়ারিং_পেশা #ইঞ্জিনিয়ারিং_পরামর্শ

আপনার স্বপ্নের বাড়িটি বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের এক ঝাঁক অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন এর মাধ্যমে ব...
14/08/2026

আপনার স্বপ্নের বাড়িটি বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের এক ঝাঁক অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন এর মাধ্যমে বাস্তবায়ন করে থাকি।
যদি ভালো লাগে বা প্রয়োজন মনে করেন সে ক্ষেত্রে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। আমাদের সাথে যোগাযোগ করতে নিচের মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমুর মাধ্যমে যোগাযোগ করুন।

ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা কামাল মিয়াজী
বি.এস.সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
IEB - M - 46585
01717-887686

#বাড়ির_প্ল্যান #ইঞ্জিনিয়ারিং_পরামর্শ #বাড়ি_ডিজাইন #ইঞ্জিনিয়রিং #গ্রামের_বাড়ির_ডিজাইন #প্ল্যান #কলাম #কনস্ট্রাকশন #ইঞ্জিনিয়ারিং_গাইড_লাইন #ইঞ্জিনিয়ারিং_পেশা #সিভিল_ইঞ্জিনিয়ারিং #বাড়ি_নির্মাণ

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Engineer Mostafa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engineer Mostafa:

Shortcuts

Share