Saiful Islam

Saiful Islam আবেগ, অনুভূতি আর বাস্তবতার মিশিলে আমার পথচলা। স্বাগতম জানাই আমার উঠানে ❤️❤️
(6)

25/05/2026

লা*ল কার্ড দিয়ে দিবে 🤣🤣

22/05/2026

ধর্ষক নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শা*স্তি চাই

একজন বাবাকে হারিয়ে সন্তানেরা কতটা অসহায়, তা কেবল সেই পরিবারটিই জানে। বাবাকে হ*ত্যা করা মানে শুধু একজন মানুষকে মেরে ফেলা ...
19/05/2026

একজন বাবাকে হারিয়ে সন্তানেরা কতটা অসহায়, তা কেবল সেই পরিবারটিই জানে। বাবাকে হ*ত্যা করা মানে শুধু একজন মানুষকে মেরে ফেলা নয়, বরং পুরো পরিবারের জ্যা*ন্ত স্বপ্নগুলোকে নির্মমভাবে হ*ত্যা করা। আজ সেই মানুষগুলোর অপরাধহীন, গাবুরার কাঁকড়া শিকারি আমিনুর গাজীর এই মর্মান্তিক মৃ*ত্যু আর তার সন্তানদের অসহায় চাহনিতে উপকূল অঞ্চলের আকাশ বাতাসও যেন ভারী হয়ে উঠেছে, কান্নায় ভেঙে পড়ছে প্রকৃতি। আল্লাহু যেন এই পরিবারটির প্রতি অন্যায় ও শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন।

19/05/2026

রাউন্ড ড্রপ ওয়ালের সেন্টারিং

18/05/2026

বন ও বনজীবী রক্ষার দায়িত্বে থাকা বাহিনীর গু*লিতেই প্রাণ গেল গাবুরার কাঁকড়া শিকারি আমিনুর গাজীর 🥲🥲

সুন্দরবনে বনদস্যুদের নির্মম তৎপরতা নিয়ে নানা অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই । নদী ও বনের বিভিন্ন এলাকায় জেলে, বাওয়ালি ও কাঁক...
18/05/2026

সুন্দরবনে বনদস্যুদের নির্মম তৎপরতা নিয়ে নানা অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই । নদী ও বনের বিভিন্ন এলাকায় জেলে, বাওয়ালি ও কাঁকড়া শিকারিদের কাছ থেকে মুক্তিপণ আদায়, ভয়ভীতি প্রদর্শন এবং নির্যাতনের ঘটনা এখানে নিত্যদিনের। কিন্তু এত জুলুমের মধ্যেও গত দেড় বছরে বনদ*স্যু*দের নির্যাতনে কোনো জেলের মৃ*ত্যুর খবর পাওয়া যায়নি।​অথচ এবার প্রাণ গেল স্বয়ং বন ও বনজীবী রক্ষার দায়িত্বে থাকা বাহিনীর গু*লিতেই!

​গাবুরার কাঁকড়া শিকারি আমিনুর গাজীর এই মর্মান্তিক মৃ*ত্যু পুরো উপকূলজুড়ে তীব্র আ*তঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। যাদের কাঁধে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, তাদের বিরুদ্ধেই যখন নির্যাতন ও গুলি চালানোর অভিযোগ ওঠে তখন উপকূলের অসহায় জেলে বাওয়ালিরা যাবে কোথায়? এই প্রশ্ন আজ প্রতিটি উপকূলবাসীর মনে।

​আমিনুর গাজীর এই মৃ*ত্যুকে কোনোভাবেই একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি সুন্দরবন নির্ভর হাজার হাজার মানুষের নিরাপত্তা, মানবাধিকার এবং বেঁচে থাকার মৌলিক অধিকারের প্রশ্নকে নতুন করে সামনে এনেছে।

উপকূলবাসীর পক্ষে আমাদের সুনির্দিষ্ট দাবি সুন্দরবনে জীবিকার সন্ধানে যাওয়া সাধারণ মেহনতি মানুষ যেন আর কোনো বাহিনীর অতঙ্ক বা নি*র্যা*তনের শি*কার না হয়, তার স্থায়ী ও টেকসই সমাধান করতে হবে।

খুলনার কয়রা উপজেলায় এক নৃশংস ও লোমহর্ষক হ*ত্যা*কাণ্ডের ঘটনা ঘটেছে। ঘরের ভিটা কেটে সিঁধ তৈরি করে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা ন...
18/05/2026

খুলনার কয়রা উপজেলায় এক নৃশংস ও লোমহর্ষক হ*ত্যা*কাণ্ডের ঘটনা ঘটেছে। ঘরের ভিটা কেটে সিঁধ তৈরি করে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা নির্মমভাবে কু*পি*য়ে হ*ত্যা করেছে স্থানীয় ওষুধ ব্যবসায়ী ভবতোষ মৃধাকে।

​আজ সকালে তার বাড়িতে গিয়ে যে দৃশ্য দেখলাম, তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। ঘরের ভেতর, বারান্দা আর সিঁড়িতে তখনও শুকায়নি র*ক্তে*র দাগ। পুরো বাড়ি জুড়ে বইছে শোকের মাতম।

ছবিতে ​সেখানে উপস্থিত দুই বৃদ্ধার একজন ভবতোষের মা, অন্যজন তার শাশুড়ি। তাদের বুকফাটা আহাজারি আর কান্নায় পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছিল। তবে সবচেয়ে বেশি হৃদয়বিদারক ছিল তার ছোট্ট স্কুলপড়ুয়া মেয়ে অনুষ্কা মৃধার অসহায় কান্না আর বাবাকে ফিরে পাওয়ার আকুতি। অবুঝ শিশুটির এই আর্তনাদ উপস্থিত সবার চোখেই জল এনে দিয়েছে।
​মানুষ এতটা নির্মম আর নিষ্ঠুর হতে পারে, ভাবতেই গা শিউরে ওঠে। এই জঘন্য ও নিষ্ঠুর হ*ত্যা*কাণ্ডের তীব্র নিন্দা জানাই। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আকুল আবেদন, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

সন্তানের অপরাধে মাকে কেন প্রাণ দিতে হবে🥲 এটা কি আমাদের ন্যায়বিচার এর দৃষ্টান্ত 🥲🥲কক্সবাজারের উখিয়ায় ছাত্রলীগ কর্মী এক যু...
17/05/2026

সন্তানের অপরাধে মাকে কেন প্রাণ দিতে হবে🥲 এটা কি আমাদের ন্যায়বিচার এর দৃষ্টান্ত 🥲🥲

কক্সবাজারের উখিয়ায় ছাত্রলীগ কর্মী এক যুবককে আটকে রেখে মারধর করার খবর পেয়ে তার মা ছুটে গিয়েছিলেন ছেলেকে বাঁচাতে। কিন্তু কী নৃশংসতা, ছেলেকে উন্মত্ত জনতার হাত থেকে রক্ষা করতে গিয়ে উল্টো সেই মাকেই পিটিয়ে হত্যা করা হলো।

​যদি ওই যুবকের কোনো অপরাধ বা অন্যায় থেকে থাকে, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হোক, আদালতে তার বিচার হোক, প্রয়োজনে জেলে দেওয়া হোক। কিন্তু তার অপরাধের জের ধরে বা কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার পরিবার বা একজন মাকে এভাবে নির্মমতার শিকার হতে হবে কেন🥲

আইন নিজের হাতে তুলে নিয়ে এই বিচারহীনতার সংস্কৃতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ​গণমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘটনার সাথে জড়িত একজন কে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে। প্রশাসনের কাছে আমাদের দাবি তদন্তের মাধ্যমে এই বর্বরোচিত ঘটনার সাথে জড়িত মূল অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করা হোক সে যেই দলেরই হোক না কেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। বাংলাদেশে এই প্রতিহিংসার অন্ধকার সংস্কৃতি আর কোনোভাবেই যেন বারবার ফিরে না আসে 🥲🥲

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Saiful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saiful Islam:

Share