07/07/2026
কী এক অবিশ্বাস্য ওয়ার্ল্ড কাপ তাই না?
আগে যেইখানে ৫ গোল নিয়াও গোল্ডেন বুট জিততে দেখছি সেইখানে এইবার ৫ ম্যাচেই ৭ গোল তিনজনের।
এরমধ্যে হালান্ড আর মেসি খেললো মোটে ৪ ম্যাচ!
আনবিলিভেবল! ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে এই প্রথম তিন প্লেয়ার এক টুর্নামেন্টে পাইলো ৭ গোল।
তবে আরও অবিশ্বাস্য ব্যাপার হইতেছে তিনজনের মধ্যে একজনের থাকা।
ইউরোপিয়ান ক্লাব লেভেলে এমবাপ্পে-হালান্ড এখন রাইভাল। এখনো ইয়াং, আরও অনেকদিন জম্বে তাদের গোল পাল্টা গোলের লড়াই।
কিন্তু তাদের মধ্যে আইসা হাজির অখ্যাত এক আমেরিকান লিগের ফুটবলার। লিওনেল মেসি।
লিগের মান নিচু সেই হিসাবও বাদ। ২৭ আর ২৫ বছরের দুই পাগলা ঘোড়ার সঙ্গে সমানতালে দৌড়াচ্ছেন ৩৯ বছরের বুড়ো মেসি।
আসলেই সত্যিই অবিশ্বাস্য!!