AB News 24

AB News 24 always news

18/08/2026

ফরিদপুর মেডিকেল হসপিটালে কক্ষ ফাঁকা থাকলেও চলছে লাইট-ফ্যান, বিদ্যুৎ অপচয়।

বিদ্যুৎ সংকটের এ সময়ে ফরিদপুর মেডিকেল হসপিটালের প্রশাসনিক কার্যালয়ের একটি কক্ষে কেউ না থাকলেও লাইট ও ফ্যান চালু দেখা যায় ।দীর্ঘ সময় কক্ষটি ফাঁকা থাকলেও বিদ্যুৎ চলতে দেখা যায়।

সরকারি প্রতিষ্ঠানে এমনভাবে বিদ্যুৎ অপচয় হলেও বিষয়টি দেখার যেন কেউ নেই। সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে। যদিও পরিচালককে এসব বল্লে তিনি পাত্তা দেয় না।

ফরিদপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার, এক বছরের কারাদণ্ড। বিস্তারিত কমেন্টে!
16/08/2026

ফরিদপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার, এক বছরের কারাদণ্ড। বিস্তারিত কমেন্টে!

14/08/2026

কবিরপুর চরে পদ্মার ভাঙন রোধে জরুরি ট্রাম্পিং কাজের উদ্বোধন

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চরে পদ্মা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ট্রাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ভাঙনকবলিত দুটি স্থানে এ কাজের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং ভাঙন রোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় বিশেষ করে গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন সংসদ সদস্য। তাদের জন্য প্রয়োজনীয় হাসপাতাল ও চিকিৎসাসেবার ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

চৌধুরী নায়াব ইউসুফ বলেন, পদ্মা নদীর ভাঙন রোধে যা যা করা প্রয়োজন, তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। ভাঙনকবলিত এলাকার মানুষের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

10/08/2026

ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান

ফরিদপুর পৌরসভার উদ্যোগে শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বিকাল ৪ টার দিকে থানা রোড সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত দখল করে রাখা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা সরিয়ে দিয়ে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত করা হয়।

10/08/2026

ফরিদপুরে গঙ্গাস্নানে হাজারো সনাতন ধর্মাবলম্বী ।

07/08/2026
ডিবি হেফাজতে মৃত্যু, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রুলনিজস্ব প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে জেলা গোয়েন্দা পুলিশ...
05/08/2026

ডিবি হেফাজতে মৃত্যু, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৫ আগস্ট ) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।

আইনজীবী শাহীনুজ্জামান বলেন, ‘মির্জা ইশতিয়াকের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে রুল দিয়েছেন আদালত। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।’

গত ২৬ জুন একটি জাতীয় দৈনিকে ‘ডিবির হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এই রিট আবেদনটি করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
রিটে ঘটনার বিচারিক তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২০ জুন বিকেলে মধুখালী পৌরসভার পশ্চিম গোন্ধারদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে নিজ বাড়ির সামনে থেকে ইশতিয়াককে আটক করে ডিবি পুলিশ। ডিবি হেফাজতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইশতিয়াক ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন এবং ফরিদপুর চিনিকলে মৌসুমি শ্রমিক হিসেবে কাজ করতেন।

এদিকে, ফরিদপুরে পুলিশের তদন্ত রিপোর্টে ডিবির ওসি সহ ১২ জনকে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে।

04/08/2026

ফরিদপুর নির্বাচন কমিশন অফিসে দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ

ফরিদপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত কাজের নামে দালালির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, তাম্বুলখানা গ্রামের ফরিদ মোল্লা নামে এক ব্যক্তি ভোটার আইডি কার্ড করে দেওয়ার কথা বলে এক ভুক্তভোগীর কাছ থেকে ১৩ হাজার টাকা নেন। পরে ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে গেলে দায়িত্বরত কর্মকর্তার সন্দেহ হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভুক্তভোগী টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং পুরো ঘটনাটি নির্বাচন কর্মকর্তাকে জানান। এরপর কর্মকর্তারা ফরিদ মোল্লাকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফরিদ মোল্লাকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় জিজ্ঞাসাবাদের স্বার্থে ভুক্তভোগীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন।ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয...
26/07/2026

ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন।

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের খালেক চেয়ারম্যান বাজার এ অবস্থিত খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

পরে তিনি আলহাজ্ব আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান ছাড়াও কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন।

এসময় জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক তানভীর চৌধুরী রুবেল, কৃষকদলের সভাপতি রেজাউল ইসলাম, আলহাজ্ব আব্দুল খালেক ডিগ্রী কলেজের গভর্নিং বডি সভাপতি মোঃ ফিরোজ হায়দার, ফরিদপুর জেলা মহিলা দলের সভাপতি নাজরীন রহমান, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক আলী রেজোয়ান বিশ্বাস তরুণ, সিনিয়র সভাপতি এম এম ভিপি ইউসুফ, কোতোয়ালি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ শফিকুর রহমান, আলহাজ্ব আবদুল খালেক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সেলিম হোসেন সহ প্রতিষ্ঠান তিনটির শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ সহ এলাকার বিএনপি যুবদল ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

Address

Dhaka
7804

Website

Alerts

Be the first to know and let us send you an email when AB News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share