Momtactics

Momtactics Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Momtactics, Dhaka.
(2)

এখানে কোন কিছু শেখানো হয়না। শিখতে চাইলে বই পড়ুন! এখানে আমরা আমাদের গল্প বলি। যা ইচ্ছে তাই লিখি! সেই লেখায় বা গল্পে শিক্ষনীয় কিছু পেলে দায় আপনার ।” - Samia Morshed ( আরিশের মা)

17/09/2026

Mash Allah 😍

17/09/2026

স্ক্রিবলিংয়ের জন্য আপনার বেবির ব্যবহার করা বেস্ট কালার পেন কোনটা ?

নিজের হাতে রান্না খিচুড়ি তোমরা কত বছর বয়সে খাইসো? আমি আসকে খাইসি । বয়স ২১ মাস ১২ দিন 😎
16/09/2026

নিজের হাতে রান্না খিচুড়ি তোমরা কত বছর বয়সে খাইসো? আমি আসকে খাইসি । বয়স ২১ মাস ১২ দিন 😎

16/09/2026

আমি অনেক উচ্চস্বরে কথা বলি আর প্রচন্ড বদরাগী। রাগলে এতো চেচাই ☹️

আরিশ হবার পর আমি আর আমার হাসব্যান্ড ঠিক করেছি আমরা বাচ্চার সামনে ঝগড়া করবো না, চিৎকার করবো না, রেগে জোরে আরিশকে বকবোনা।

আমরা চেষ্টা করেছি, প্রতিদিন করি। আরিশের জন্মের পর থেকে ২/৪ বার আরিশের সামনে আমরা কোন কিছু নিয়ে রাগারাগী/ কথা কাটাকাটি করেছি। এই ২১ মাসে আরিশের সাথে উচ্চস্বরে কথা বলেছি। হঠাৎ করে পাল্টে যাওয়া যায় না। আমি চেষ্টা করি প্রতিনিয়ত যেন এরকম আর না হয়। অনেকটাই সফল আমি নিজেকে নিয়ন্ত্রণে।

যাই হোক, যে বিষয়ে এগুলো কথা বলছি … আমি লক্ষ্য করেছি আরিশের সামনে কেউ উচ্চস্বরে কথা বললেই আরিশ ঘাবড়ে যায়। ইভেন আনন্দে হইহুল্লোর করলেও ওই নয়েজে ও ভয়ে কেদে ফেলে। এই কিছুদিন আগেই আমি, আমার হাসব্যান্ড এক বন্ধুর বাসায় গিয়েছিলাম। সেখানে কি নিয়ে আমরা অনেক হাসাহাসি আর উচ্চস্বরে কথা বলছিলাম। অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি। হঠাৎ দেখি আরিশের চোখ ছলছল করছে, শেষে ওকে কোলে নেবার সাথে সাথে কেঁদেই দিল।

যেসব মায়েরা জেন্টাল প্যারেন্টিং করেন, বাচ্চার সাথে নরম সুরে কথা বলেন তাঁদের পোস্টে প্রায়ই এরকম একটা কমেন্ট দেখি “এভাবে বড় করলে বাচ্চা অন্যকারো শক্ত কথা নিতে পারবে না!“

মিথ্যা বলবো না, ওইদিন আরিশের কান্না দেখে আমার মাথায় সাথে সাথে এই গোবর মার্কা ভাবনাটা এসেছিলো 😑

পরে লজিক্যালি ভাবলাম, আরিশ কি এই ২১ মাসের বাচ্চাই থাকবে সারাজীবন? ওর তো বুদ্ধির বিকাশ হবে, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবে। তখন তো বুঝবে ওর মায়ের ভয়েস একটু বেশি লাউড, বেশি খুশি হলে জোরে জোরেই কথা বলে, কোনটা আনন্দের চেচামেচি আর কোনটা ঝগড়া, বুঝবে অনেক মানুষ একসাথে হলে, অনেক কথা হলে তখন অনেক নয়েজ হয়। এরকম আরও অনেক অনেক কিছু ও বুঝতে শিখবে।

তাই বলছি, বাচ্চাকে ভবিষ্যতের রূঢ় বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিতে, আপনি ওর সাথে রূঢ় আচরণ করতে হবে, এরকম গোবরভর্তি মাথার মানুষের কথা আপনার মাথাতেও আনবেন না। আর যদি মাথাতে আসেও আমার মতো একটু লজিক্যালি ভাববেন।

16/09/2026

আরিশকে রান্নাঘরের পেঁয়াজ-রসুন ছুড়ে ফেলা যেভাবে বন্ধ করেছি 😍

খাওয়াদাওয়া শেষে প্লেটবাটি সাথে সাথে ধুয়ে ফেলবেন। সিংকে থালাবাটি না জমিয়ে, মায়ের ভরসায় না রেখে নিজেই (যার যার প্লেট...
15/09/2026

খাওয়াদাওয়া শেষে প্লেটবাটি সাথে সাথে ধুয়ে ফেলবেন। সিংকে থালাবাটি না জমিয়ে, মায়ের ভরসায় না রেখে নিজেই (যার যার প্লেট) ধুয়ে ফেলুন। এতে একজনের উপর চাপ পড়ে না আবার খাবার জমে, পঁচে দুর্গন্ধ, মাছি, তেলাপোকা ও রোগজীবাণুর সংক্রমণ বাড়ে না 😀

বি.দ্র. স্যার মর্জি করেছেন আজকে বাসন ধুবেন!

14/09/2026

রাতে শোবার আগে আরিশের বাবাকে একদিন বলেছিলাম, আরিশের খেলনাগুলো গোছাও, আমরা শুয়ে পড়বো। সেদিন আরিশের জলদি ঘুম পেয়েছিলো। ওর বাবা বললো, তোমরা শুয়ে পড়, আমি পরে গুছিয়ে রাখবো। তখন আমি বলেছিলাম, আরিশকে নিয়ে গোছাও। নয়ত শিখবে কিভাবে? আমি তো ওকে সাথে নিয়ে গোছাই।

দিনের পর দিন বাচ্চার সামনে, বাচ্চাকে সাথে নিয়ে গোছানোর ফল আজকে প্রথম দেখা গেলো! এর আগে আরিশকে কখনো বলিনি গুছিয়ে রাখো । সারাদিন পর সব একসাথে গোছাতাম। কি ভেবে আজকে বললাম, খেলা শেষ হলে গুছিয়ে টেবিলে রেখো।

আমি খেলা শেষের অপেক্ষায় ছিলাম।
কি করে সেটা দেখার আগ্রহ ছিলো ।

14/09/2026

Busy toy কি আরিশকে busy রাখতে পারে?

আজকে সকাল থেকেই একদম এনার্জি নেই। আজকে বললে ভুল হবে, গতকাল থেকে। আজকে একটু বেশি। সকালে তাই খুব elaborate কিছু করার চেষ্ট...
14/09/2026

আজকে সকাল থেকেই একদম এনার্জি নেই। আজকে বললে ভুল হবে, গতকাল থেকে। আজকে একটু বেশি।

সকালে তাই খুব elaborate কিছু করার চেষ্টা করিনি।
আরিশের জন্য আপেল কেটে দিলাম সাথে সেদ্ধ কোয়েলের ডিম আর হোমমেড পিনাট বাটার মাখানো ব্রেড ।আরিশ অনেকদিন হলো ডিম সেদ্ধ খায়না। তাই প্রতিদিন কোয়েলের ২ টা ডিম সেদ্ধ করে দেই আর আশায় থাকি কোনদিন হয়তো খাবে। দেখতে ছোট, আগ্রহ পেলেও পেতে পারে। প্রতিদিনই বান্দায় সেই ডিম মুখে দেয়, তারপর বের করে হাত দিয়ে চটকায় তারপর অন্য খাবার খায়।

অন্যদিন এমন প্রিটেন্ড করি যে আমি দেখছিনা। আজকে এমন এনার্জিলেস লাগছে যে একটা চটকাতে দেখে আরেকটা নিজেই খেয়ে নিলাম। প্রতি মাসেই আমার কয়েকদিন ভীষণ খারাপ কাটে। ডিপ্রেসড লাগে। কাটতে ৪/৫ দিন লাগে। আর এতো এটা সেটা খাওয়ার ক্রেভিং হয় তখন! থাইরয়েড, পিসিওএস ইত্যাদি বানিয়ে হরমোনের বারোটা তো আগে থেকেই বাজিয়ে দিয়েছি। আরিশ হবার পর আরও কি কি হয়েছে আল্লাহ মালুম!

যাই হোক, কোন এক্টিভিটিসও করাতে ইচ্ছা করছেনা। নাস্তার পর জ্বালাতন করছিলো বেশ। প্রতিদিনের রুটিন দুইজন নাস্তা করে খেলতে বসি। সেটা করতে পারছেনা বলে বোর হয়ে জ্বালাচ্ছিল। মাঝেমাঝে বোর হওয়া ভালো। এতে নিজে নিজে কিছু করার চেষ্টা করবে। খুব ইচ্ছা করছিলো টিভিটা ছেড়ে দিয়ে আমি চোখ বন্ধ করে শুয়ে থাকি। কিন্তু নিজেকে থামালাম। মাঝেমাঝে আমি এই ভুল করি। কিন্তু যারা একদম একলা বাচ্চা পালে তারা এই টিভি ছেড়ে দেবার ব্যাপারটা কিছুটা রিলেট করতে পারবেন। আমি নিজেকে জাস্টিফাই করবো না। ভুল প্যারেন্টিং করে জাস্টিফাই করার কিছু নেই।

বেশি জ্বালালে টিভি ছেড়ে দেই আর ওর ব্রেন এটা বুঝে গেছে একটু জ্বালাতন করলে দেবে টিভি। যদিও আমি ওকে জ্বালানোর সুযোগ কম দেই। কারণ সবসময় কোন না কোন এক্টিভিটিস করতে থাকি আমরা।

মিনিট ১৫ সে আমার জামাকাপড় ধরে টানলো। বিরক্ত হয়ে বিল্ডিং ব্লকস এদিক সেদিক ছুড়তে থাকলো। বুঝতে পারছিলাম ওর এটেনশন চাই। টিভি দিলেই চুপ হয়ে যাবে কিন্তু দিতে ইচ্ছা করছে না।

বিল্ডিং ব্লক সব ফেলা শেষ হলে হাঁটতে হাটতে বুক শেলফের কাছে গিয়ে একটা একটা করে বই ফেলতে শুরু করলো। এই বই ফেলার সাথে আমি পরিচিত। ওর পছন্দের বই খুঁজতে ও এভাবে বই ফেলে। মনমত বই পেলেই দৌড়ায় সেটা আমার কাছে নিয়ে আসে। তারপর দেখি স্টিকার বই বের করলো তবে সেটা নিয়ে আমার কাছে আসলো না। জানে এইটাতে পড়ার কিছু নেই। ফ্লোরে বসে বসে স্টিকার খুলতে আর লাগাতে লাগলো।

ছেলেটাকে এভাবে একলা একলা খেলতে দেখে একটু মন খারাপ হলো। যাদের ফ্যামিলি মেম্বার বেশি। বাসায় লোকজন আছে এদের উপর হিংসা হলো।
তারপর মনকে সান্ত্বনা দিলাম। বাচ্চা একা একা খেলবে, মা রেস্ট করবে এটাও তো মাদারহুডের অংশ! সবদিন, সময় তো পারফেক্ট রাখা যায় না। তাইনা?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Momtactics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Momtactics:

Shortcuts

Share