09/08/2026
গত শনিবার ম্যানিলা বিমানবন্দরে একজন ইসরায়েলি ও একজন আমেরিকান নাগরিকের মধ্যে হাতাহাতি হয়। অভিযোগ উঠেছে, আমেরিকান নাগরিক ইসরায়েলি নাগরিককে "শিশু হত্যাকারী" বলে অভিহিত করেন এবং বলেন, "এটা খুবই দুঃখজনক যে হিটলার কাজটি শেষ করেননি।" পথচারী ও বিমানবন্দরের কর্মীরা এসে তাদেরকে থামান। এর আগে গত ৩ আগস্ট সিয়ারগাওতে আইডিএফ-এর একজন রিজার্ভ সদস্যের ওপর ইহুদি-বিদ্বেষী হামলা চালানো হয়েছিল।
সূত্র: জেরোজালেম পোস্ট