20/06/2026
সবুজবাগ-মুগদা জোনের জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের শিক্ষাশিবির অনুষ্ঠিত
মাজহারুল ইসলাম : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোনের ইউনিট দায়িত্বশীলদের নিয়ে এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুন (শুক্রবার) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর সবুজবাগের বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামের তৃতীয় তলার হলরুমে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সবুজবাগ-মুগদা জোনের পরিচালক ড. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।
মহানগরীর মজলিসে শূরা সদস্য ও সবুজবাগ-মুগদা জোনের সহকারী পরিচালক মনির বিন আনোয়ারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মহানগরীর সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন এবং ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।
এ সময় মহানগরীর মজলিসে শূরা সদস্য ও জোনের বিভিন্ন থানা আমীর যথাক্রমে মতিউর রহমান, মাওলানা আব্দুল বারী, এডভোকেট রিয়াজুল ইসলাম, রওশন জামান, মাওলানা মোহাম্মদ ইসাহাক, ইয়াকুব আলী, কামরুল হাসান রিপন, এডভোকেট জাকির হোসাইন, ফয়জুর রহমান, মুরাদ হোসাইন ও জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের আদর্শিক চেতনা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলদের জবাবদিহিতা এবং কর্মতৎপরতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের আরও সক্রিয়, দক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
শিক্ষাশিবিরে সবুজবাগ-মুগদা জোনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও সেক্রেটারিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।