Life with Azu

Life with Azu Sharing the positivity and joy of life with glimpses of our dearest Azyan Mahrez Haque!

অনেকদিন পর…হ্যাঁ, এই পেজে শেষ কবে নিয়মিত ছিলাম, সেটা আমিও প্রায় ভুলে গেছি।জীবনটা গত কয়েক বছরে অনেক বদলে গেছে। আযু বড় হচ্...
31/05/2026

অনেকদিন পর…
হ্যাঁ, এই পেজে শেষ কবে নিয়মিত ছিলাম, সেটা আমিও প্রায় ভুলে গেছি।

জীবনটা গত কয়েক বছরে অনেক বদলে গেছে। আযু বড় হচ্ছে, আমিও মা হিসেবে প্রতিদিন নতুন নতুন কিছু শিখছি। তার সাথে কাজ, সংসার, দৈনন্দিন দায়িত্ব, সব মিলিয়ে দিনের শেষে সত্যিই খুব কম সময় বাকি থাকে নিজের জন্য, আর তার চেয়েও কম সময় থাকে এই পেজে নিয়মিত কিছু শেয়ার করার জন্য। একটা সময় ছিল, আযুর প্রায় প্রতিটা ছোট্ট মুহূর্ত এখানে লিখে রাখতাম। ওর নতুন শব্দ, মজার কথা, ছোট ছোট অর্জন, সবকিছুই আপনাদের সাথে ভাগ করে নিতে ইচ্ছে করত। কিন্তু ও যত বড় হচ্ছে, ততই একটা বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আর সেটা হলো ওর privacy। আমি চাই ওর শৈশবটা সুন্দর স্মৃতিতে ভরে থাকুক, কিন্তু সেই স্মৃতির সবটুকু যে সামাজিক মাধ্যমে তুলে ধরতেই হবে, এমনও না। কিছু গল্প শুধু আমাদের থাকুক, কিছু মুহূর্ত শুধু পরিবারের জন্য থাকুক, এই অনুভূতিটা দিন দিন আরও বেশি করে অনুভব করছি।

তবুও, Life with Azu আমার খুব প্রিয় একটা জায়গা। এই পেজটা শুধু আযুর গল্প না, আমার মা হয়ে ওঠার গল্পও। এখানে আমি হেসেছি, কেঁদেছি, ভয় পেয়েছি, শিখেছি, আর আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি। আমি হয়তো আগের মতো নিয়মিত নই, কিন্তু আমি হারিয়ে যাইনি। মাঝে মাঝে এসে আযুর মজার কথা, আমাদের ছোট্ট গল্প, কিংবা মা হিসেবে আমার কিছু অনুভূতি শেয়ার করবই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের প্রিয় মানুষদের নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন। আর যারা শুরু থেকেই Life with Azu-এর সাথে আছেন, তাদের ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, মন্তব্য আর দোয়াগুলো সবসময়ই আমার কাছে খুব মূল্যবান ছিল, এখনও আছে। ❤️

ভালো থাকবেন।
আযুর Mammam 💕

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Life with Azu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life with Azu:

Shortcuts

Share