ABK TV 360

ABK TV 360 Persistent in revealing the truth

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ১৪ দফা প্রকাশ১৫ জুন, ২০২৬দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে একটি ঐতিহাসিক শান্তি ...
16/06/2026

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ১৪ দফা প্রকাশ
১৫ জুন, ২০২৬
দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান। সোমবার (১৫ জুন) ভোররাতে এই যুগান্তকারী সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। আমি হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে মার্কিন নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি।’
বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলোর উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ চলুক।’
তিনি জানান, আগামী শুক্রবার চুক্তি স্বাক্ষরের পর থেকেই হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ
সমঝোতার মূল ১৪টি দফা
সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষরের অপেক্ষায় থাকা এই খসড়া চুক্তির মূল ১৪টি শর্ত নিচে তুলে ধরা হলো:
১. লেবাননসহ সব যুদ্ধক্ষেত্রে অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হবে।
২. ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ না করার অঙ্গীকার করবে।
৩. নৌ অবরোধ প্রত্যাহার করা হবে এবং আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করা হবে।
৪. ইরানের পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে।
৫. ইরানের তেল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করা হবে এবং ইরানকে তার জ্বালানি আয়ের ওপর পূর্ণ প্রবেশাধিকার দেওয়া হবে।
৬. ইরানের যুদ্ধপরবর্তী পুনর্গঠন পরিকল্পনা ও অর্থায়নের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব রেখেছে।
৭. চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আগামী ৬০ দিনের মধ্যে একটি বিশেষ আলোচনা শুরু হবে, যার মূল কেন্দ্রবিন্দু হবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার।
৮. ইরান ‘পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি’র (এনপিটি) আওতায় পুনরায় নিশ্চিত করবে যে তারা কোনো পরমাণু অস্ত্র তৈরি বা উন্নয়ন করবে না।
৯. এই অন্তর্বর্তীকালীন আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নতুন কোনো সেনা মোতায়েন করতে পারবে না।
১০. আলোচনাকালীন সময়ে ইরানের ওপর নতুন কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না।
১১. আলোচনা চলাকালেই ইরানের স্থগিত থাকা ২৪ বিলিয়ন মার্কিন ডলারের ফ্রিজড অ্যাসেট বা সম্পদ অবমুক্ত করা হবে।
১২. চুক্তির শর্তগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা তদারকির জন্য একটি যৌথ পর্যবেক্ষণ ব্যবস্থা বা কমিটি গঠন করা হবে।
১৩. এই চূড়ান্ত চুক্তির বৈধতার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আনুষ্ঠানিক অনুমোদন বা সমর্থন নেওয়া হবে।
১৪. ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক মিত্র বা সহযোগী গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থনের বিষয়টি এই আলোচনার আওতার বাইরে (সম্পূর্ণ নিরাপদ) রাখা হবে।

আদ-দ্বীন মেডিকেল কলেজ হসপিটাল যে ধ্বংস হবে এটাই স্বাভাবিক। আর ধ্বংস হওয়ার কয়েকটি কারণ হল ১।ঢাকার ভিতরে আপনাদেরকে  কে ব...
16/06/2026

আদ-দ্বীন মেডিকেল কলেজ হসপিটাল যে ধ্বংস হবে এটাই স্বাভাবিক। আর ধ্বংস হওয়ার কয়েকটি কারণ হল

১।ঢাকার ভিতরে আপনাদেরকে কে বলেছে অ্যাম্বুলেন্স এর ভাড়া ৩৮০ টাকা করতে। আপনাদের জন্য অন্য হসপিটালের তিন থেকে চার হাজার টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া কেউ নিচ্ছে না।

২।অন্যান্য হসপিটালে সিজার ছাড়া কোন কথাই নেই সিজারে ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা তাদের ইনকাম হয়।আর এখানে আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল আছেন সারাদিন নরমাল ডেলিভারি নিয়া।

৩। আদ-দ্বীন হসপিটালকে কে বলেছে যাকাতের ফান্ড তৈরি করতে?এই হসপিটাল যাকাতের ফান্ড থেকে গরিব দুঃখীর ফ্রিতে চিকিৎসা চালায়। এজন্য অন্যান্য হসপিটাল আদ দিন হসপিটাল এর জন্য ইনকাম করতে পারছে না হাজার টাকা কামাইতে পারছে না

৪।আদ-দ্বীন হসপিটালের একটি বড় ভুল হচ্ছে ২৫০ টাকায় ডায়ালিসিস করার সুযোগ দেওয়া। কিডনি রোগী প্রতি ডায়ালোসিস এর মাত্র ২৫০ টাকা দিয়ে ডায়ালাইসিস করে। যেখানে বাইরের একটি হসপিটালে 10000 টাকার নিচে না। এজন্য অন্যান্য হসপিটাল টাকা ইনকাম করতে পারছে না অবশ্যই আদদিনের একটি দোষ।

৫।আদ-দ্বীন মেডিকেল কলেজ হসপিটালে আরো একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে গরিব দুঃখীর চিকিৎসা ফ্রিতে করে দিচ্ছে।

৬।আদ-দ্বীন মেডিকেল কলেজের আরো ভুল আছে তারা মসজিদের ইমামদের চিকিৎসা সবসময় ফ্রিতে করেন।

৭।আদ দ্বীন হসপিটালে আরো একটি বড় সমস্যা হচ্ছে ২০০ টাকা ভিজিটে রোগীদের চিকিৎসা দেয়ার সুবিধা করেছে।

এত ভুল থাকলে কিভাবে একটি প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়াবে বলেন। আসুন আমরা মানবিক হসপিটালের পাশে দাঁড়াই।

এই হসপিটাল যদি বন্ধ হয়ে যায় গরিব মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে।

29/04/2026
দেশের আকাশে শকুনের থাবা 😪
21/04/2026

দেশের আকাশে শকুনের থাবা 😪

দেশ আজ চোরের হাত থেকে ডাকাতের হাতে।।
20/04/2026

দেশ আজ চোরের হাত থেকে ডাকাতের হাতে।।

20/04/2026

১৫ দিনের ব্যবধানে ১৩০০ টাকার এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা হয়ে গেল। মানুষ কীভাবে বাঁচবে?
এটাই কী নেতার
I HAVE A PLANE

28/02/2026

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা দেখে উল্লাস করে কতিপয় বেসামরিক লোকজন।

28/02/2026

দোহায় মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য।

28/02/2026

শহীদ মাওলানা সাঈদীর রায়কে কেন্দ্র করে রাজপথে নামা বাংলাদেশের মুক্তিকামী জনতার ওপর নৃশংস গণহত্যা চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে ০৭ মার্চ পর্যন্ত ১৬০ জনকে গুলি করে হ*ত্যা করা হয়েছিল। আর এই হ*ত্যাকান্ড চলাকালীন আওয়ামী শাহবাগী ফ্যাসিস্টরা অনলাইনে "চাঁদে সাঈদীকে দেখা গেছে" সহ নানান গুজব ছড়িয়ে এই হত্যাকান্ডকে নরমালাইজ করেছিল।

এমনকী তারা সরাসরি রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় জামায়াত আর শিবিরের নামে বেনামে বিভিন্ন ফেইক পেইজ খুলে এই প্রপাগান্ডা ছড়িয়ে পুরো বিষয়টাকে হাস্যকর বানিয়েছিল। আবার এই মিথ্যা প্রপাগান্ডার দায়ভারও তারা ভিক্টিমদের ওপর চাপিয়ে দিয়েছিল। আর ঐদিকে দেড়শতাধিকেরও বেশি মানুষকে হ*ত্যা করেছিল খু*নি হাসিনা।

এই পুরো বিষয় নিয়ে কিছুটা ধারণা পাবেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব এবং বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরোর সাবেক প্রধান শফিকুল আলমের এই বক্তব্যে।



আজকে পিলখানা দিবস।
25/02/2026

আজকে পিলখানা দিবস।

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABK TV 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category