Imam Hossain

Imam Hossain ✍️"চুপ থাকাই ভালো, যদি ভাষা মূল্যহীন হয়, তবে নিঃশব্দেরও এক অনবদ্য ভাষা থাকে।"✍️

07/08/2026


07/08/2026

উপমারও ওপারে

তোমার জন্য যতটা নিঃশ্বাস পুড়িয়েছি,
ততটা নিঃশ্বাসে জ্বলে উঠত আমাজনের গহীন অরণ্য—
ছাই হয়ে যেত পৃথিবীর শেষ সবুজটুকুও।

তোমার জন্য যতটা অপেক্ষায় বসে ছিলাম,
ততটা অপেক্ষায় বসলে,
হিমালয়ও ক্লান্ত হয়ে মাথা নিচু করত—
গলে যেত এভারেস্টের বুকের বরফ।

তোমার জন্য যতটা একা একা কথা বলেছি দেয়ালের সাথে,
ততটা কথায় ভেঙে পড়ত জেরিকোর প্রাচীর।
ধ্বংসস্তূপে পরিণত হতো বাবিলের অহংকার।

যে ক্ষুধায় খুঁজে গেছি তোমার একটু উষ্ণতা,
সে ক্ষুধা মেটানো প্রশান্ত মহাসাগরেরও সাধ্য নেই।
যে তৃষ্ণায় চেয়ে গেছি তোমার একটু চাহনি—
নীলনদও শুকিয়ে যেত লজ্জায়।

06/07/2026

"সমুদ্রের ঢেউয়ের মতো বেড়ে উঠো,তীরে পৌঁছালে বিশ্রাম নেবে।  অসহিষ্ণুতার আলো জ্বালাও,পথ নিজে নিজেই উজ্জ্বল হবে।"     ইমাম ...
20/04/2026

"সমুদ্রের ঢেউয়ের মতো বেড়ে উঠো,
তীরে পৌঁছালে বিশ্রাম নেবে।
অসহিষ্ণুতার আলো জ্বালাও,
পথ নিজে নিজেই উজ্জ্বল হবে।"



ইমাম হোসেন

     ইমাম হোসেন
19/04/2026



ইমাম হোসেন

"নদী সমুদ্রে মেশার সময় নাম হারায়,কিন্তু অস্তিত্ব হারায় না।বড় কিছুর অংশ হতে হলে,ছোট পরিচয় ছাড়তে হবে।"     ইমাম হোসে...
17/04/2026

"নদী সমুদ্রে মেশার সময় নাম হারায়,
কিন্তু অস্তিত্ব হারায় না।
বড় কিছুর অংশ হতে হলে,
ছোট পরিচয় ছাড়তে হবে।"



ইমাম হোসেন

03/04/2026

যে পাখি উড়তে ভুলে গেছে,
খাঁচার দরজা খোলা থাকলেও সে বের হয় না। সবচেয়ে ভয়ংকর কারাগার সেটা,
যেটা মনের ভেতর তৈরি হয়।

ভেঙ্গে ফেলো সেই কারাগার!


Address

Dhanmondi
Dhaka
1207

Telephone

+8801552840990

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imam Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imam Hossain:

Shortcuts

Share