Canvasnews24.com

Canvasnews24.com গণমাধ্যম হোক জনতার জনবান্ধব এই প্রত্যাশাই আমাদের। সব খবর প্রতিক্ষণে......

03/03/2026
03/03/2026

ইরান কর্তৃক ইসরায়েলে আক্রমণের দৃশ্য

আরব মুসলিম দেশগুলোকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আরবের যেসব দেশ প্রথমে...
03/03/2026

আরব মুসলিম দেশগুলোকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আরবের যেসব দেশ প্রথমে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে যোগ দিতে অনিচ্ছুক ছিল, তারা এখন যুক্তরাষ্ট্রের হামলায় সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য চাপ দিচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে এক ঘণ্টায় ৮ বার ভূমিকম্প অনভূত হয়েছে। দেশটির অন্তত চারটি অঙ্গরাজ্যে ৮টি পৃথক ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানি...
03/03/2026

যুক্তরাষ্ট্রে এক ঘণ্টায় ৮ বার ভূমিকম্প অনভূত হয়েছে। দেশটির অন্তত চারটি অঙ্গরাজ্যে ৮টি পৃথক ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি। বিপ্লবী গার...
03/03/2026

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি। বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রভাব ও চাপে ‘এসেম্বলি অব এক্সপার্টস’ তাকে এই পদে নির্বাচিত করেছে। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় থাকা মোজতবা খামেনি এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান।

মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, সংঘাতের কারণে পুরো অঞ্চলজুড়ে এবং এর বা...
03/03/2026

মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, সংঘাতের কারণে পুরো অঞ্চলজুড়ে এবং এর বাইরেও লাখো মানুষের মধ্যে ভয়, আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং প্রতি ঘণ্টায় সংঘাত আরও বিস্তৃত হচ্ছে।

মঙ্গলবার (৩ মার্চ) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্থাটির মুখপাত্র রাভিনা।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সহিংসতা বন্ধ করে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। রাভিনা বলেন, রাষ্ট্রগুলোর উচিত জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং তা নিশ্চিত করা।

সম্প্রতি একটি মেয়েদের স্কুলে হামলার ঘটনায় বিশেষ উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, স্কুল চলাকালে ছোট শিশু—বিশেষ করে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও অগ্রহণযোগ্য।

হামলার পর ছড়িয়ে পড়া রক্তাক্ত স্কুলব্যাগ ও ধ্বংসস্তূপের ছবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। জাতিসংঘের মতে, এসব দৃশ্য সংঘাতের নির্মমতা ও চলমান মানবিক বিপর্যয়ের প্রতীক হয়ে উঠেছে।

জাতিসংঘ আরও জানায়, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যেকোনো সামরিক অভিযানে ‘পার্থক্য নির্ধারণ’, ‘সামঞ্জস্যতা’ ও ‘সতর্কতা’ নীতি কঠোরভাবে অনুসরণ করতে হয়, যাতে বেসামরিক মানুষ ও স্থাপনা সুরক্ষিত থাকে। বেসামরিক নাগরিক বা স্থাপনাকে লক্ষ্য করে হামলা কিংবা নির্বিচারে আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। উত্তেজনা প্রশমনে দ্রুত কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপরও গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

Address

Pritam-Zaman Tower, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Canvasnews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Canvasnews24.com:

Shortcuts

Share