11/11/2025
(বিসমিল্লাহির রহমানির রহিম) জানিনা আমার এই লেখা টা কেউ পরবে কিনা তবুও নিজেকে নিয়ে কিছু মুল্যবান কথা বলব আজ
🙂ছোট্ট একটা জীবন দুচোখ ভরা কত হাজারো স্বপ্ন অথচ এইটা ভাবলে খারাপ লাগে মানুষের জীবনের এক সেকেন্ডের ভরসা নেই ।ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল এক নিমিষেই সমস্ত স্বপ্ন অন্ধকার ।
আমার সবসময় কেন জানি মনে হয় আমি বেশিদিন বাঁচব না তাই স্বপ্ন দেখতে ভয় পাই সবসময় মৃত্যুর ভয় কেমন তাড়া করে বেড়ায় ।
👍নিজের ব্যক্তিগত কিছু মনের কথা প্রকাশ করব তাই এই কথা গুলো লেখা কারন আমি যদি হঠাৎ মারা যাই আমার লেখা গুলো থেকে যাবে ।
দুনিয়াতে আমার খুব বেশি চাহিদা নেই কারন দুনিয়া থাকার জায়গা না অন্য সবার মত আমারও ছোট্ট একটা স্বপ্ন নিজের একটা সাজানো বাড়ি হবে যেখানে পরিবার কে নিয়ে একসাথে থাকব আর নিজের বাচ্চাদের যেন সৎ ইমানদার প্রকৃত মুসলিম হিসেবে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।
🥲হে আল্লাহ আপনি মহান আপনার কাছে অসম্ভব বলে কিছুই নেই আপনার কাছে একটাই আবদার আপনি এই অসহায় বান্দাকে নিরাশ করবেন না ।
🙂আপনার কাছে একটাই চাওয়া মৃত্যুর পর আপনার সামনে দাড়ানো জনা কিছু উপার্জন না করা অবধি আপনি আমাকে দুনিয়া থেকে নিয়েন না ।
কারন আপনার সামনে এত খালি হাতে কিভাবে দাড়াবো জাহান্নাম এর ঐ কঠিন শাস্তি সয্য করতে পারব না এখন অবধি আপনার সামনে দাড়ানোর মতো কিছুই করতে পারিনি তাই সবসময় আতঙ্কিত থাকি যদি হঠাৎ মারা যাই আপনার রহমত এর ছায়ায় কিভাবে জায়গা পাবো।
🥲হে সর্বশক্তিমান আল্লাহ মালিক আপনি আমার জীবনের কঠিন পথ সহজ করে দিন যেন আপনার দেখানো পথ থেকে দূরে সরে না যাই । আপনাকে পাওয়ার পথ সহজ করে দিন❤️
কথা গুলো বলতে খুব ইচ্ছে হচ্ছিল তাই মনের কথা গুলো প্রকাশ করলাম ।