The Migration Post

The Migration Post Visa • Migration • Diaspora

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন, চিকিৎসা এবং নির্দিষ্ট কি...
05/09/2026

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন, চিকিৎসা এবং নির্দিষ্ট কিছু অস্থায়ী ভ্রমণের উদ্দেশ্যে দেওয়া হয়। তবে এ ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে সব ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। কিছু নির্দিষ্ট কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় বি১/বি২ ভিসায় কোন কোন কার্যক্রম করা যাবে না, তা জানানো হয়েছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, বি১/বি২ ভিসাধারীদের জন্য নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে রয়েছে—

বার্থ ট্যুরিজম: যুক্তরাষ্ট্রে সন্তানের জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণ করা, বিশেষ করে ভবিষ্যতে সন্তানের মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পাওয়ার লক্ষ্য থাকলে।

যুক্তরাষ্ট্রে চাকরি: কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অধীনে গিয়ে চাকরি করা।

পারিশ্রমিকের বিনিময়ে কাজ: ভিজিটর ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে কোনো ধরনের বেতনভুক্ত বা পারিশ্রমিকভিত্তিক কাজে যুক্ত হওয়া।

ডিগ্রি বা একাডেমিক ক্রেডিটের জন্য পড়াশোনা: বি১/বি২ ভিসা ব্যবহার করে এমন কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়া, যার মাধ্যমে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক একাডেমিক ক্রেডিট অর্জন করা যায়।

এ কারণে যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে বি১/বি২ ভিসার আওতায় অনুমোদিত ও নিষিদ্ধ কার্যক্রম সম্পর্কে যথাযথভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভিসার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়-এমন কোনো কার্যক্রমে যুক্ত হলে ভ্রমণকারীর জন্য জটিলতা তৈরি হতে পারে।

ভারতীয় ভিসা, বিশেষ করে ট্রানজিট ভিসার আবেদনকারীদের দালাল ও অননুমোদিত এজেন্টদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে...
04/09/2026

ভারতীয় ভিসা, বিশেষ করে ট্রানজিট ভিসার আবেদনকারীদের দালাল ও অননুমোদিত এজেন্টদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হাইকমিশন জানায়, দালালরা আবেদনকারীদের কাছে ‘গ্যারান্টিযুক্ত ভিসা’, ‘দ্রুত প্রসেসিং’ এবং ‘কনফার্ম স্লট’-এর মতো বিভিন্ন প্রলোভন দেখিয়ে থাকে। এসব প্রতিশ্রুতি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা বলে সতর্ক করেছে হাইকমিশন।

হাইকমিশন বলেছে, দালালদের এসব প্রলোভনে পা দিলে অর্থ ও সময় অপচয়ের পাশাপাশি ভিসা পাওয়ার সুযোগও নষ্ট হতে পারে।

বার্তায় আবেদনকারীদের কোনো অননুমোদিত এজেন্ট বা দালালের কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য না দেওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। বিশেষ করে ট্রানজিট ভিসার ক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগীর সহায়তা না নিয়ে সরাসরি অফিসিয়াল ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

ভিসা আবেদনকারীদের নিরাপদ ও সুরক্ষিত রাখতে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন।

নতুন নীতিতে ব্যবসায়িক সফর, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজমের মতো নির্দিষ্ট উদ্দেশ্যে ভ্রমণকারীদের জন্...
04/09/2026

নতুন নীতিতে ব্যবসায়িক সফর, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজমের মতো নির্দিষ্ট উদ্দেশ্যে ভ্রমণকারীদের জন্য এমইভি সুবিধা রাখা হয়েছে
বিস্তারিত কমেন্টে>>>

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে—বাংলাদেশি এক মন্ত্রীর এমন বক্তব্যকে মালয়েশিয়া সরক...
02/09/2026

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে—বাংলাদেশি এক মন্ত্রীর এমন বক্তব্যকে মালয়েশিয়া সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয় বলে জানিয়েছেন দেশটির সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল।

তিনি বলেন, বাংলাদেশের ওই মন্ত্রীর বক্তব্য মালয়েশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা নয়। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান তাকে জানিয়েছেন, বক্তব্যটি বাংলাদেশের একজন জুনিয়র মন্ত্রী দিয়েছেন। ফলে এটিকে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবেও বিবেচনা করা উচিত নয়।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফাহমি ফাদজিল বলেন, ‘এটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের প্রতিনিধিত্ব করে না। মানবসম্পদমন্ত্রী আমাকে এ কথাই জানিয়েছেন। সুতরাং এটি কোনো আনুষ্ঠানিক অবস্থান নয়।’

এর আগে গতকাল বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, আগামী ছয় মাসে মালয়েশিয়া প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। মালয়েশীয় কর্তৃপক্ষের অনুমোদিত কোম্পানিগুলোর মাধ্যমে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে বলেও তিনি জানান। তাঁর দাবি অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ধাপে ধাপে নিয়োগ শুরু হয়ে ছয় মাসের মধ্যে তা সম্পন্ন হওয়ার কথা।

তবে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। দেশটির মানবসম্পদমন্ত্রী আর. রামানানের কাছ থেকে এ বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করছে দেশটির সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস।

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে আলোচনা চলছে। গত জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন।

এর আগে শ্রমিক শোষণ, ঋণদাসত্ব, জোরপূর্বক শ্রম এবং প্রতিশ্রুত চাকরি না পাওয়ার মতো অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালে বাংলাদেশি কর্মী নিয়োগে বিধিনিষেধ আরোপ করে মালয়েশিয়া।

এদিকে, মালয়েশিয়া বর্তমানে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে। ২০৩০ সালের মধ্যে দেশটির মোট কর্মশক্তিতে বিদেশি শ্রমিকের অংশ প্রায় ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ অবস্থায় বাংলাদেশ থেকে বড় পরিসরে নতুন কর্মী নিয়োগের খবরটি দেশটির বিদ্যমান শ্রমবাজার নীতির সঙ্গেও সংশ্লিষ্ট বলে মনে করা হচ্ছে।

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন কার্যক্রম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কুয়...
30/08/2026

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন কার্যক্রম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
বিস্তারিত কমেন্টে>>>

#অভিবাসন_বিষয়ক_ডিজিটাল_মিডিয়া

30/08/2026

মালয়েশিয়া যেতে লাগবে না ১ টাকাও! কারা পাবেন এই সুযোগ?

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে এসব কর্মী মালয়েশিয়ায় পাঠান...
28/08/2026

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে এসব কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।
বিস্তারিত কমেন্টে>

মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকানো নিয়ে আয়োজিত...
27/08/2026

মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকানো নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ নির্দেশ দেন।
বিস্তারিত কমেন্টে>

20/08/2026

বিদেশে গিয়ে পাসপোর্ট কার হাতে দেবেন? ভুল করলেই বিপদ!

16/08/2026

ভিসা রিজেক্ট হলে কখন টাকা ফেরত পাবেন?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Migration Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share