14/09/2026
☠️ EPISODE 4
Trading-এর Dark Side: Profit-এর আড়ালে আসলে কী চলছে?
আপনার Trading app-এ যদি দেখায় -
আপনি $5,000 profit করেছেন
আপনি কি নিশ্চিত আপনি সত্যিই $5,000 profit করেছেন?
MTFE-এর ঘটনা আমাদের একটা ভয়ংকর lesson দিয়েছে। Platform-এ users-এর account-এ virtual currency ও profit দেখা যাচ্ছিল।
কিন্তু তদন্তে উঠে আসেসেই virtual currency-ই fictitious ছিল।অর্থাৎ screen-এ number ছিল। বাস্তবে সেই value ছিল না।
আর এখানেই বুঝতে হবে Trading platform আর financial market এক জিনিস নয়।
২০২২–২৩ সালের MTFE scandal-এ বাংলাদেশে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সাম্প্রতিক CID-related reporting অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রায় Tk 11,000 crore siphon হওয়ার estimate রয়েছে।
তদন্তে funds বিভিন্ন wallet-এর মাধ্যমে সরানোর তথ্যও পাওয়া গেছে।কিন্তু MTFE একমাত্র সমস্যা নয়।
Trading ecosystem-এর dark side আরও বড়।
🚨 Fake Guru
“আমার strategy follow করুন।”
“100% win rate।”
“Loss হবে না।”
“Daily fixed income।”
Financial market-এ এগুলো শুনলে প্রথম কাজ হওয়া উচিত পিছিয়ে যাওয়া।
🚨 Signal Seller
কেউ signal বিক্রি করছে।
আপনি trade করছেন।
আপনার loss হচ্ছে।
কিন্তু তার subscription fee?
চলছেই।
🚨 Referral / MLM
আপনাকে বলা হচ্ছে “শুধু trade করবেন না, আরও মানুষ আনুন।”
এখানে প্রশ্ন উঠবে:
Income কি trading থেকে?
নাকি নতুন customer আনা থেকে?
MTFE-এর ক্ষেত্রে referral/MLM-style expansion-এর অভিযোগই platformটিকে দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
🚨 Leverage
1:100
1:500
1:1000
Screen-এ leverage যত বড় দেখায়, opportunity তত বড় মনে হয়।
কিন্তু ভুলে গেলে চলবে না Leverage profit-এর speed বাড়ায়।
Loss-এর speed-ও বাড়ায়।
🚨 Regulatory Gap
সবচেয়ে বড় সমস্যা কেউ scam করলে investor কোথায় যাবে?
Local regulated broker হলে regulator আছে।
Exchange আছে।
Rules আছে।
কিন্তু offshore platform হলে?
Platform বিদেশে, Money অন্য দেশে, Agent Facebook-এ।
Payment informal channel-এ।
তখন jurisdiction নিজেই সমস্যা হয়ে যায়। আর এখানেই MTFE আমাদের সবচেয়ে বড় warning দিয়েছে।
আর একটা বিষয় মনে রাখতে হবে। সব Forex trader scammer নয়।
সব educator fake নয়। সব offshore broker একই নয়।
কিন্তু যেখানে regulation নেই, সেখানে investor protection-ও দুর্বল।
এটাই risk।
তাই Trading-এর আগে তিনটা প্রশ্ন করুন:
১. Broker কে regulate করে?
২. Money কোথায় যাচ্ছে?
৩. Problem হলে আমি কার কাছে অভিযোগ করব?
তৃতীয় প্রশ্নের উত্তর যদি না থাকে
তাহলে প্রথম দুইটার উত্তরও খুব একটা কাজে আসবে না।
🔥 এখন প্রশ্ন:
Bangladesh কি offshore trading বন্ধ করার চেষ্টা করবে?
নাকি একটা regulated framework তৈরি করবে যাতে existing demand-টা legal এবং supervised channel-এ আনা যায়?
পরের পর্বে—
🇧🇩 VS 🇮🇳
India কীভাবে Bangladesh-এর চেয়ে এত বড় financial market তৈরি করল?