Ptv "সত্যের পথে, মানুষের সাথে।"

আলমডাঙ্গায় ২৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল  গ্রেপ্তারআলমডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান ...
14/08/2026

আলমডাঙ্গায় ২৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল গ্রেপ্তার

আলমডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. সোহেল রানা (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুহাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাধিকাগঞ্জ এলাকার বারেক আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার এসআই মো. আলমগীর কবীর সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাধিকাগঞ্জ পৌর পশুহাট সংলগ্ন মো. রফিকুল ইসলামের বাড়ির সামনে রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় সোহেল রানাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় এজাহারনামীয় আরও আটজন পলাতক আসামিসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি, পলাতক আসামি এবং মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতা, মদদ ও সহযোগিতাকারীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “মাদকের বিরুদ্ধে আলমডাঙ্গা থানা পুলিশের অবস্থান সম্পূর্ণ কঠোর। মাদক ব্যবসায়ী কিংবা মাদক সরবরাহের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যতই প্রভাবশালী হোক, তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।”

14/08/2026

আলমডাঙ্গা ভূমি অফিসে চাঁদাবাজি করতে এসে ভুয়া সাংবাদিক আটক, ১৫ দিনের জেল

06/08/2026

আলমডাঙ্গার নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে প্রাথমিক তদন্তে ‘৯৫ শতাংশ অনিয়মের সত্যতা প্রমাণিত

06/08/2026

আলমডাঙ্গার পারদুর্গাপুরে রাতের প্রেম, জনতার তাড়ায় প্রেমিকের ভোঁদৌড়

08/05/2026

পাম্পে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে  ইয়াবাসহ যুবক গ্রেফতারনিজস্ব প্রতিবেদক:চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের মাদকবিরোধী বিশে...
18/03/2026

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮টি ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানা পাইকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আব্দুল মতিন বাদী হয়ে জানান, সংগীয় অফিসার ও ফোর্সসহ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ১৭ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের সময় আলমডাঙ্গা থানাধীন কালিদাসপুর উত্তরপাড়া গ্রামের হৃদয় স্টোর নামক একটি মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ মিলন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিলন একই গ্রামের মোঃ মিন্টুর ছেলে। এ সময় তার কাছ থেকে ১৮ (আঠারো) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-২৭, তারিখ ১৭/০৩/২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

09/03/2026

গরীব মানুষ সামান্য খায়

Address

Chuadanga
Dhaka
7210

Telephone

+8801720302339

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ptv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ptv:

Shortcuts

Share

Category