Archive Digital

Archive Digital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Archive Digital, Digital creator, Dhaka.
(1)

পরকীয়া করতে গিয়ে ধরা খেলেন অভিনেত্রী ও মোটিভেশনাল বক্তা! চারদিকে ছি ছি
13/05/2026

পরকীয়া করতে গিয়ে ধরা খেলেন অভিনেত্রী ও মোটিভেশনাল বক্তা! চারদিকে ছি ছি

12/05/2026

প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে নয়, দায়িত্ব পালনে দৌড়াচ্ছিলাম: আবিদ

12/05/2026

তারেক রহমানের কামান, আমানউল্লাহ আমান।

আবারো আলোচনায় ছাত্রদল নেতা আমান!
12/05/2026

আবারো আলোচনায় ছাত্রদল নেতা আমান!

ঢাবি ছাত্রদল নেতা আবিদের দৌড়ের ভিডিও ভাইরাল,আবিদের দাবি আশপাশে প্রধানমন্ত্রীর গাড়ি ছিল না!
12/05/2026

ঢাবি ছাত্রদল নেতা আবিদের দৌড়ের ভিডিও ভাইরাল,আবিদের দাবি আশপাশে প্রধানমন্ত্রীর গাড়ি ছিল না!

শেখ হাসিনা কি সত্যি ফিরবে? ফিরলেও পরিণতি কি হবে তার ভয় নেই?
11/05/2026

শেখ হাসিনা কি সত্যি ফিরবে? ফিরলেও পরিণতি কি হবে তার ভয় নেই?

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার উদ্‌যাপন করা হয় বিশ্ব মা দিবস। এ হিসাব অনুযায়ী, আজ রোববার ১০ মে সারা বিশ্বে উদ্‌যাপন ক...
10/05/2026

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার উদ্‌যাপন করা হয় বিশ্ব মা দিবস। এ হিসাব অনুযায়ী, আজ রোববার ১০ মে সারা বিশ্বে উদ্‌যাপন করা হচ্ছে মা দিবসটি। এই দিনটি মাকে বিশেষভাবে ভালোবাসা এবং শ্রদ্ধা জানানোর দিন।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলামকে ভুয়া সন্দেহে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভি...
10/05/2026

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলামকে ভুয়া সন্দেহে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে সবুজ মিয়া নামে আরও একজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম উপজেলার মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে যান। সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড দেখিয়ে প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাটসংক্রান্ত কাগজপত্র দেখতে চান।

ভ্যাট পরিদর্শক নিজের ভিজিটিং কার্ড দেখালেও ব্যবসায়ীর সন্দেহ দূর হয়নি।

পরকীয়ার জেরে আবু সাঈদ নামের এক যুবক খুন হওয়ার পর সেটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড দাবি করে পলাতক শেখ হাসিনাসহ ১৬৭ জনের বিরুদ্ধ...
09/05/2026

পরকীয়ার জেরে আবু সাঈদ নামের এক যুবক খুন হওয়ার পর সেটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড দাবি করে পলাতক শেখ হাসিনাসহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত যুবকের বাবা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে ধরা পড়েছে এই জালিয়াতি।

২০২৪ সালের ৩ অক্টোবর শ্রীপুর থানায় প্রথমে একটি মামলা দায়ের করেন নিহত যুবক সাঈদের চাচা রাশিদুল ইসলাম। মামলার এজাহারে স্পষ্ট বলা হয়, ২ অক্টোবর রাতে একটি সেলুনের ভেতর আবু সাঈদকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই মামলার একমাত্র আসামি খলিল নামের এক ব্যক্তি।

কিন্তু এর ঠিক এক মাস পর গাজীপুর আদালতে সম্পূর্ণ ভিন্ন এক আখ্যান সাজিয়ে আরেকটি মামলা করেন নিহতের বাবা রফিকুল ইসলাম। আদালতে করা আবেদনে রফিকুল দাবি করেন, ৫ আগস্ট শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের হুকুমে শ্রীপুর ফ্লাইওভার এলাকায় তার ছেলেকে গুলি ও চাপাতির আঘাতে জখম করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার ছেলে সাঈদ।

একই ঘটনায় দুই ধরনের বর্ণনা ও দুই মামলার কারণে তদন্তকারীদের মনে সন্দেহের দানা বাঁধে, নিহত যুবকের বাবার দায়ের করা মামলার আবেদন তদন্তের দায়িত্ব পান পিবিআই-এর উপ-পরিদর্শক শাহ কামাল। তিনি স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে নিশ্চিত হন, আবু সাঈদের সঙ্গে পাশের এলাকার এক বিবাহিত নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এই পরকীয়ার জের ধরেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর সাথে রাজনৈতিক আন্দোলনের কোনো দূরতম সম্পর্কও ছিল না। শাহ কামাল জানান, ঘটনাটি পুরোপুরি ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে এই মিথ্যা ও সাজানো মামলাটি করা হয়েছিল।

২০২৬-২০২৮ কার্যকালের জন্য Bangladesh Jamaat-e-Islami’র আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি ও কেন্দ্...
09/05/2026

২০২৬-২০২৮ কার্যকালের জন্য Bangladesh Jamaat-e-Islami’র আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সম্মানিত সদস্যগণের তালিকা

আমীরে জামায়াত:
Dr. Shafiqur Rahman MP,
মাননীয় বিরোধীদলীয় নেতা

নায়েবে আমীরগণ:
১. এটিএম আজহারুল ইসলাম এমপি
২. অধ্যাপক মুজিবুর রহমান এমপি
৩. ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি, বিরোধীদলীয় উপনেতা
৪. মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, সাবেক এমপি

সেক্রেটারি জেনারেল:
মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি

সহকারী সেক্রেটারি জেনারেলগণ:
১. মাওলানা এটিএম মা'ছুম
২. মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বিরোধীদলীয় হুইপ
৩. ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সাবেক এমপি
৪. মাওলানা আবদুল হালিম
৫. অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
৬. মাওলানা মুহাম্মদ শাহজাহান
৭. অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যগণ:
১. এটিএম আজহারুল ইসলাম এমপি
২. অধ্যাপক মুজিবুর রহমান এমপি
৩. ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি
৪. মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি
৫. মাওলানা এটিএম মা'ছুম
৬. মাওলানা রফিকুল ইসলাম খান এমপি
৭. ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সাবেক এমপি
৮. মাওলানা আবদুল হালিম
৯. অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
১০. মাওলানা মুহাম্মদ শাহজাহান
১১. অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
১২. উপাধ্যক্ষ মোঃ আব্দুর রব
১৩. সাইফুল আলম খান মিলন এমপি
১৪. অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন
১৫. অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি
১৬. অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ
১৭. মো. মোবারক হোসাইন
১৮. নূরুল ইসলাম বুলবুল এমপি
১৯. মোহাম্মদ সেলিম উদ্দীন
২০. ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
২১. ড. মুহাম্মদ রেজাউল করিম

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গ/লা কে/টে হ/ত্যার রো/ম/হর্ষক ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কাঁদলেন অ...
09/05/2026

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গ/লা কে/টে হ/ত্যার রো/ম/হর্ষক ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কাঁদলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। তিনি বলেছেন, ‘বাচ্চাগুলোকে দেখে আমার খুব কষ্ট লেগেছে। ঘটনাটি অত্যন্ত হৃ/দয়বিদারক। এমন ঘটনা আমি আগে কখনো দেখিনি। এমনটা আমার প্রথম দেখা।’

শনিবার (০৯ মে) গাজীপুরের কাপাসিয়ায় রাউতকোনা গ্রামে ঘটনাস্থল পরিদর্শন শেষে কান্না জড়িত কন্ঠে এসব বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

সালমা খাতুন বলেন, ‘দুজনকে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের সদস্যরা যৌথভাবে কাজ করছেন। দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে গাজীপুরের জেলা প্রশাসকও অবগত আছেন। তার নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন। সঙ্গে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন।

এর আগে শুক্রবার (০৮ মে) দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শনিবার সকালে প্রতিবেশীদের চিৎকারে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেয়া হয়।

নৃশংস এ ঘটনায় নিহতরা হলেন ফুরকানের স্ত্রী শারমিন, তিন মেয়ে মীম (১৫), মারিয়া (৮) ও ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া।

পেশায় প্রাইভেটকার চালক ফুরকান মিয়া বছরখানেক আগে রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলা ভাড়া নেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের মেরী গোপীনাথপুর গ্রামে; বাবার নাম আতিয়ার রহমান মোল্লা। স্বজনরা জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ফুরকান তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে জানান, তিনি পাঁচজনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। এরপর প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বীভৎস দৃশ্য দেখতে পান। ঘরের মেঝেতে তিন শিশুকন্যার গলাকাটা মরদেহ পাশাপাশি পড়ে ছিল। মা শারমিনের মরদেহ জানালার গ্রিলে হাত-মুখ বাঁধা অবস্থায় ঝুলছিল এবং শ্যালক রসুল মিয়ার মরদেহ পড়ে ছিল বিছানার ওপর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন নিহতদের স্বজনরা। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে ফুরকান মিয়া এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল, রান্না করা পায়েশ ও কোকাকোলার বোতল উদ্ধার করা হয়েছে। এদিকে মরদেহের পাশে বেশ কিছু প্রিন্ট করা কাগজ পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই কাগজের সূত্র ধরে পুলিশ জানতে পারে, ফুরকান হোসেন এর আগে তার স্ত্রীর বিরুদ্ধে থানায় ১০ লাখ টাকা আত্মসাতের একটি অভিযোগ করেছিলেন। একই সাথে ওই অভিযোগপত্রে স্ত্রীর পরকীয়ার বিষয়টিও উল্লেখ করেছিলেন তিনি। কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, উদ্ধার হওয়া অভিযোগের কপিগুলো এবং পারিপার্শ্বিক আলামত যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ফুরকান পলাতক রয়েছেন। এদিকে ঘটনা জানাজানি হলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা ঘটনাস্থলে ছুটে আসে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Archive Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share