Run With Tamim

Run With Tamim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Run With Tamim, Digital creator, Dhaka.

আমি খেলা নিয়ে লিখি, ভিডিও বানাই। হৃদয়ে ধারণ করি রিয়াল মাদ্রিদ, বাংলাদেশ ক্রিকেট, ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ, জো রুট, মিচেল স্টার্ক, ডেইল স্টেইন, নেইমার, রোনালদো, ব্রাজিল 🖤

ব্রেকিং নিউজ: ফাইনাল ম্যাচ পুনরায় অনুষ্ঠিত হতে পারে! ফিফার জরুরি সভায় নাকি এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, আর আনুষ্ঠানিক ঘো...
21/07/2026

ব্রেকিং নিউজ: ফাইনাল ম্যাচ পুনরায় অনুষ্ঠিত হতে পারে! ফিফার জরুরি সভায় নাকি এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, আর আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল সকালে আসতে পারে।

জানা গেছে, ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ দাবি করেন যে, হাফটাইমে ড্রেসিং রুমে তাদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। তিনি আরও বলেন, টুর্নামেন্টের স্বার্থে বিষয়টি তখন প্রকাশ করেননি, পরে বিস্তারিত জানাবেন।

এরপর আর্জেন্টিনা দল আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ফিফা একটি তদন্ত কমিটি গঠন করে।

দাবি করা হচ্ছে, তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে যে, আর্জেন্টিনার ড্রেসিং রুমের খাবারে কিছু তরল পদার্থ মেশানো হয়েছিল। ফিফার মেডিকেল বিশেষজ্ঞ দল সন্দেহ করছে, সেটি এমন একটি পদার্থ ছিল যা সাময়িকভাবে দিকভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং শরীরকে দুর্বল করে দিতে পারে।

এদিকে, কথিত কিছু গোপন ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করা হচ্ছে।

এসব দাবির ভিত্তিতে ফিফা নাকি ফাইনাল ম্যাচ পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ধারণা করা হচ্ছে, এই মাসের ২৬ তারিখ রাত ৬:১ মিনিটে খেলা হতে পারে।

07/07/2026

আর্জেন্টিনা আজ হারলে, পেইজ ডিলিট করে দিবো..

05/07/2026

সবই আল্লাহর ইচ্ছা, তিনি চান আমি বউ-বাচ্চা নিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ নিতে দেখি। একা আনন্দ করবো, ব্যাপারটা খারাপ না?

অতঃপর সে সময় আসলো, সূর্যাস্তের বেলায় আমার ঘরে ফেরার সময়..লুকা মদ্রিচ একসময় পাহাড়ের পাদদেশে ভেড়ার পাল নিয়ে যেতেন, সূর্যাস...
03/07/2026

অতঃপর সে সময় আসলো, সূর্যাস্তের বেলায় আমার ঘরে ফেরার সময়..

লুকা মদ্রিচ একসময় পাহাড়ের পাদদেশে ভেড়ার পাল নিয়ে যেতেন, সূর্যাস্তের সময় হলে ঘরে ফিরতেন। সেখান থেকে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়া, ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ ফাইনালে তোলা, পরেরবার থার্ড বানানো - আর ক্লাব ফুটবলের সমস্ত অর্জন তো জানাই। সবকিছুর একদিন শেষ হয়, একটা না একটা সময় সূর্য ঠিক হেলে পড়ে পশ্চিম আকাশে। মদ্রিচ সে সূর্য, সমস্ত দিন কাজ করে এখন ঘরে ফেরার সময় হয়েছে তার। বেলা পড়ে এসেছে, বিদায় ঘণ্টা বেজে গেছে।

ধন্যবাদ ম্যাজিশিয়ান, জাদুর ঝুঁপি খুলে বসার জন্য - এতো এতো ম্যাজিক মোমেন্ট উপহার দেওয়ার জন্য। একটা জীবন তোমাকে মনে রাখবো।

01/07/2026

এইবার ঠিকাসে না? জাতীয়তাবাদী পর্তুগাল!

30/06/2026

যেভাবে বিশ্বকাপে বড় দলগুলো বাদ পড়তেছে, আমার তো এখন কেপ ভার্দেকে নিয়ে টেনশন হচ্ছে - যদি অঘটন ঘটে হেরে যায়!

“আমি নেইমারকে অতিরিক্ত সময়ের জন্য রেখে দিতে চেয়েছিলাম,আমি তার সঙ্গে কথা বলেছিলাম। যদি আমরা সমতায় ফিরতে না পারতাম তাহল...
29/06/2026

“আমি নেইমারকে অতিরিক্ত সময়ের জন্য রেখে দিতে চেয়েছিলাম,আমি তার সঙ্গে কথা বলেছিলাম। যদি আমরা সমতায় ফিরতে না পারতাম তাহলে তাকে ৬০ বা ৬৫ মিনিটের দিকে মাঠে নামাতাম,কিন্তু আমরা সমতায় ফিরেছিলাম, তাই দলটির ছন্দ ও গঠন পরিবর্তন করতে চাইনি,কারণ তখন আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিলাম।”

- কার্লো আনচেলত্তি

মন খারাপ করে এই ছবি তুলে দিয়েছে নাজমুল হোসেন শান্ত! ছবি তুলতে তুলতে তাকে বলতে শুনা যায়, 'চেটে চাটনি বেকার খাটনি।'[ Crick...
29/06/2026

মন খারাপ করে এই ছবি তুলে দিয়েছে নাজমুল হোসেন শান্ত! ছবি তুলতে তুলতে তাকে বলতে শুনা যায়, 'চেটে চাটনি বেকার খাটনি।'

[ Cricket 99 ]

আনচেলত্তি হিমশীতল ও নিঃশেষ খু'নী..গল্পটা অনেকের পরিচিত, রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ার দ্বারপ্রান্তে। সিটি ভেবেছিলো জিতে যাবে...
29/06/2026

আনচেলত্তি হিমশীতল ও নিঃশেষ খু'নী..

গল্পটা অনেকের পরিচিত, রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ার দ্বারপ্রান্তে। সিটি ভেবেছিলো জিতে যাবে তারা, তখন তিনি নামিয়েছিলেন রদ্রিগোকে। এরপর সেই কামব্যাকের গল্পই একটা আস্ত মহাকাব্য।
আরেকটা সমজাতীয় গল্প আছে, হোসেলুর আর বায়ার্ন মিউনিখের। বাভারিয়ানরা কি কখনো ভুলবে সেই উপাখ্যান?

এখন আজকেরটায় আসি, গাব্রিয়েল মার্টিন্নেলি জাপানের বিপক্ষে জেতালেন - ব্রাজিল পিছিয়ে থেকে জয় তুলে নিলেন স্টপেজ টাইমে।

এই যে তিনটা গল্প, একটা কমন লিংক। ম্যানেজার কার্লো আনচেলত্তি। তিনি কিভাবে যিনি কামব্যাক করান তার দলকে। নিঃশেষ করেন প্রতিপক্ষকে, তাদের স্বপ্নগুলোকে একটু একটু করে ধ্বংস করেন। শেষ বাঁশি বাজার আগে শেষ হাসিটা ইতালিয়ান ডনেরই হয়। যিনি পুরোটা সময় থাকেন শান্ত বরফের মতো হিমশীতল।

চুইংগাম চিবাতে চিবাতে রদ্রিগো, হোসেলু কিংবা মার্টিন্নেলি কাউকে না কাউকে দিয়ে তিনি ঠিক ম্যাচ বের করে আনেন। কিভাবে করেন, কি তার মন্ত্র সেটা নিয়ে গবেষণা হলেও মন্দ হতো না।

ব্রাজিল শক্ত বরফে আটকে গেছে, যেমন আটকে গেছিলো টাইটানিক। কয়েক মিনিট বাকি! সমতা! কিছুটা ভয়! আর ডেডলক খুলার আপ্রাণ প্রচেষ্ট...
29/06/2026

ব্রাজিল শক্ত বরফে আটকে গেছে, যেমন আটকে গেছিলো টাইটানিক।
কয়েক মিনিট বাকি!
সমতা! কিছুটা ভয়! আর ডেডলক খুলার আপ্রাণ প্রচেষ্টা।
এন্ড্রিকের প্রেস, রায়ানের কাছে বল - খুঁজে নিলেন ব্রুনো গিমারেসকে। কোথায়? ঠিক ডিবক্সের মাঝ বরাবর। জুহুরীর মতো স্ক্যান করলেন, মার্টিনেল্লির মুভমেন্ট ধরে ফেললেন নিমিষেই। একটা পাস, জাপানের বরফ গলে গেলো। ব্রুনো গিমারেস একটা পারফেক্ট সেটআপ করলেন। বাকি কাজটা করলেন আর্সেনাল ফরোয়ার্ড মার্টিন্নেলি। ব্রাজিল প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে গেলো। আর শেষবারের মতোও। জিতলো সেলেসাওরা। জিতালো জার্সির পিছনে নম্বর ৮!

এই বিশ্বকাপে নিজেকে মেলে ধরেছেন অবিশ্বাস্য ভাবে, টানা তিন ম্যাচে অ্যাসিস্ট। মোট ৪ অ্যাসিস্ট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইডার। এছাড়া পজিশনিং, বল ডিস্ট্রিবিউশন, ওয়ার্করেট সবকিছুতে ব্রুনোর তুলনা সে নিজেই। এই বিশ্বকাপে ব্রাজিলের যতটুকু মিডফিল্ড আছে সবটুকু তো তারই ক্যারি করা। ব্রুনোর যতদিন উড়াবেন এমন সহযোগিতার পতাকা, উড়বে আনচেলত্তির দল। আর ততই শক্তপোক্ত হবে ব্রাজিলের মিশন..

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Run With Tamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Run With Tamim:

Shortcuts

Share