Shamim Blog

Website

Shamim Blog সত্যের পথে | শান্তির কথা
সমাজ + জীবন নিয়েপ বাস্তব আলোচনা
মানুষকে সচেতন করাই আমার লক্ষ্য
Follow for Daily Posts
(2)

05/10/2026

যে ছেলে মেয়েরা শুধুমাত্র বাপ দাদার সম্পত্তির লোভে পরে থাকে, তাদের জীবনে কিছুই হয় না। তাদের জীবনের লক্ষ্য ঐ সম্পত্তি ধুয়ে পানি পান করা, তাই নিজের নলকূপ তাদের কখনো হয় না! They live in a toxic bubble!

04/10/2026

উচ্চতা নয়, উচু মন-মানসিকতাই উচ্চতাকে ছাপিয়ে যায়।

02/10/2026

যাদের মন নরম, empathy বেশি, সেনসেটিভ ধরনের মানুষ, অন‍্যের সুবিধা অসুবিধা চিন্তা করে চলে, তারাই বেশি কষ্ট পায়! মানুষ এগুলো কম মূল‍্যায়ন করে।

02/10/2026

মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটা আমাদের জীবনের একটি মৌলিক প্রয়োজন।

আমাদের দেশে এখনো থেরাপি বা কাউন্সেলিং নেওয়া মানেই অনেক সময় মানুষ মনে করে পাগলের ডাক্তার দেখানো। উন্নত বিশ্বে মানসিক স্বাস্থ্য চর্চাটা নাপা বা প্যারাসিটামল খাওয়ার মতোই একটা স্বাভাবিক বিষয়।

আমরা যখন কোনো কাছের মানুষ বা পরিচিত কারও কাছে মনের দুঃখ বা আবেগ শেয়ার করি, অনেক সময় সেটা নিয়ে মানুষ পরে মজা নেয়, কথা শোনায় কিংবা জাজ করে। ফলে মানুষ নিজের ভেতরে কষ্ট চেপে রাখতে রাখতে একসময় আরও বেশি বিষণ্ণ হয়ে পড়ে।

থেরাপিস্ট বা কাউন্সিলর কোনো পাগলের ডাক্তার নন। তারা এমন একজন নিরপেক্ষ মানুষ, যিনি আপনার কথা কোনো রকম বিচার-বিবেচনা বা জাজমেন্ট ছাড়া শুনবেন। থেরাপি মানে হলো এমন একটা নিরাপদ জায়গা বা Safe space, যেখানে আপনি কোনো ভয় ছাড়া নিজের কথা বলতে পারবেন এবং তারা আপনাকে শেখাবে কীভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ বা রেগুলেট করতে হয়।

শারীরিক কষ্টের জন্য যেমন আমরা ডাক্তারের কাছে যাই, তেমনি মনের কষ্টের জন্যও প্রফেশনাল কারো সাহায্য নেওয়াটা একদম স্বাভাবিক। থেরাপি বা কাউন্সেলিং নিয়ে এই ট্যাবু ভেঙ্গে নিজেকে আর মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিন, ভালো থাকুন!

Sajia Tonny

01/10/2026

আপনি যদি কারো প্রায়োরিটি লিস্টে থাকেন, যোগাযোগ এই যুগে কোন ব‍্যাপার না। Nano second লাগে একটা মেসেজ সেন্ড করতে! It’s all about priority. সব সময় মনে রাখবেন, no answer is also an answer, decode the meaning ♥️

01/10/2026

নিজে ভালো তো জগৎ ভালো কথাটা পুরোপুরি ঠিক না, জগৎ খারাপ, ভয়ংকর খারাপ, ভালো মানুষের জন‍্য খুব কঠিন!

01/10/2026

সুখ হল,
চাহিদা আর প্রাপ্তির মাঝে ব্যালেন্স করা।

28/09/2026

Good Evening

26/09/2026

নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই। স্বপ্নই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
📍প্রাথমিকে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও এনএসআই এর ভেরিফিকেশনে বাদ পড়ছে প্রায় ১২ শতাধিক প্রার্থী 😥
*পুনর্বিবেচনা ও নিয়োগের দাবি জানিয়েছে তারা!

25/09/2026

ইবলিশ পাগল ছিল না, সে আলেম ছিল।
ইবলিশ কাফের ছিল না, সে আল্লাহকে চিনতো।
তাহলে সে ধ্বংস হলো কেন?
এই একটা প্রশ্ন বুঝলে
তুমি তোমার পুরো জীবন বুঝে যাবে।
ইবলিশ জানতো আল্লাহ এক।
সে আল্লাহর সাথে কথা বলেছে।
সে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে।
ফেরেশতাদের ওস্তাদ ছিল সে।
তার ইবাদতের কোনো কমতি ছিল না।
তাহলে তার অভাব কিসের ছিল?
তার অভাব ছিল একটা জিনিসের - সে নিজেকে চিনতে পারেনি।
আল্লাহ তাকে জিজ্ঞেস করেননি - "তুই সিজদা করলি না কেন?"
আল্লাহ জিজ্ঞেস করেছেন - *"মা মানা'আকা?"
তোকে কিসে বাধা দিল?*
মানে তোর ভিতরে এমন কি ঢুকলো যে - তুই আমাকে মানতে পারলি না?
সেই বাধাটা ছিল - "আনা খাইরুম মিনহু - আমি তার চেয়ে উত্তম।"
ইবলিশ আগুনের তৈরি, আদম (আ) মাটির তৈরি - এটা ছিল তার যুক্তি।
কিন্তু তার ভিতরের রোগ ছিল -
সে নিজের একটা ইমেজ বানিয়ে ফেলেছিল।
"আমি অনেক ইবাদত করেছি,
আমি ফেরেশতাদের সাথে থাকি,
আমি ভিআইপি।
আমি কেন মাটির আদমের (আ) সামনে মাথা নত করবো?"
আল্লাহর দরবারে ভিআইপি বলে কিছু নাই।
আল্লাহর দরবারে যে নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে বড় করেন।
যে নিজেকে বড় মনে করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন।
আর তারপর ইবলিশ কি করলো জানো?
সে তওবা করলো না।
সে বললো না - "আল্লাহ ভুল হয়ে গেছে।"
সে উল্টা দোষ দিল।
প্রথমে আদমকে (আ) দোষ দিল,
তারপর আল্লাহকে বললো - "আপনি আমাকে গোমরাহ করেছেন।"
নাউযুবিল্লাহ।
এইখানেই আদম (আ) আর ইবলিশের পার্থক্য।

আদম (আঃ) ভুল করে বলেছিলেন - "রব্বানা জলামনা আনফুসানা -
হে আল্লাহ আমরা নিজের উপর জুলুম করেছি।"

আর ইবলিশ ভুল করে বলেছিল - "আপনি আমাকে দিয়ে ভুল করিয়েছেন।"
একজন নিজের দিকে আঙুল তুললো, সে নবী হয়ে গেল।
আরেকজন অন্যের দিকে আঙুল তুললো, সে শয়তান হয়ে গেল।
"ইবলিশ মরেনি, ইবলিশ তোমার ভিতরেই থাকে।"*
যখন তুমি বলো -
"আমি ঠিক, ও ভুল।"
"আমি এটা করেছি ওর জন্য।"
"আমার কোনো দোষ নাই, পরিস্থিতি খারাপ ছিল।"
"আমি ওর চেয়ে ভালো।"
তখন বুঝবে তোমার ভিতরে ইবলিশ কথা বলছে।
শয়তান চায় তুমি কখনো নিজের ভুলটা স্বীকার না করো।
কারণ যে নিজের ভুল স্বীকার করে না, সে কখনো তওবা করে না। আর যে তওবা করে না, সে কখনো আল্লাহর কাছে ফিরতে পারে না।

তাই আজই নিজেকে জিজ্ঞেস করো - আমার ভিতরে "আনা খাইরুম মিনহু" টা কোথায় লুকিয়ে আছে?
ওইটাকে মারতে পারলেই তুমি মানুষ।
ওইটাকে প

Address

Dhaka
6291

Alerts

Be the first to know and let us send you an email when Shamim Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed media company?

Share