Tinker Jannat

Tinker Jannat Founder of Pop of Color Ltd | Empowering Women in Bangladesh | Innovator & Changemaker

ছোটবেলা থেকে আমার কেন যেন মনে হতো,কাউকে সরাসরি “না” বলাটা বেয়াদবি।কেউ কিছু চাইলে না করলে সে কষ্ট পাবে, কোনো অনুরোধ ফিরি...
21/09/2026

ছোটবেলা থেকে আমার কেন যেন মনে হতো,কাউকে সরাসরি “না” বলাটা বেয়াদবি।কেউ কিছু চাইলে না করলে সে কষ্ট পাবে, কোনো অনুরোধ ফিরিয়ে দিলে মানুষটা হয়তো আমাকে খারাপ ভাববে,বড় কেউ কিছু বললে না বলাটা তো আরও অসম্মানের ব্যাপার।সম্ভবত আমাদের অনেক মেয়ের বেড়ে ওঠার মধ্যেই খুব ইনডাইরেক্টলি এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয় যে ভালো মেয়ে হতে হলে মানিয়ে নিতে হবে,মানুষের কথা রাখতে হবে,নিজের অসুবিধা হলেও খুব বেশি না বলতে নেই।

তাই যখন বড় হয়ে মানুষের কাছে শুনতাম,“না বলতে শিখতে হবে”, তখন সত্যিই অবাক লাগত।মনে হতো,ছোটবেলা থেকে যেটাকে খারাপ ব্যবহার মনে করে বড় হলাম,এখন সবাই সেটাকেই জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা বলছে কেন?

সময় যেতে যেতে এখন বুঝি,আসলে “না” বলাটা বেয়াদবি না। বরং সুন্দরভাবে না বলতে পারাটা একটা যোগ্যতা।আমি তো বলব,এটা একটা আর্ট।কারণ সবকিছুতে না বলা যেমন ঠিক না, তেমনি সবাইকে খুশি রাখতে গিয়ে সবকিছুতে হ্যাঁ বলে নিজের ক্ষতি করাটাও ঠিক না।

কেউ কিছু বললেই সাথে সাথে হ্যাঁ বলার আগে এখন আমার মনে হয় একটু ভাবা দরকার।এই অনুরোধটা কি আমার জন্য ঠিক? আমার সময় আছে? আমার সামর্থ্য আছে? এটা করতে গিয়ে আমার নিজের কাজ,পরিবার, মানসিক শান্তি বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় ক্ষতিগ্রস্ত হবে না তো?আমি কি সত্যিই এটা করতে চাই,নাকি শুধু মানুষটা আমাকে খারাপ ভাববে এই ভয়ে হ্যাঁ বলছি?

উত্তরটা যদি নিজের জন্য ভালো না হয়,তাহলে না বলুন।খুব সুন্দর করে বলুন, সম্মানের সাথে বলুন, প্রয়োজনে কারণটাও বুঝিয়ে বলুন। কিন্তু শুধু কাউকে খুশি রাখার জন্য নিজের ওপর এমন কিছু চাপিয়ে নেবেন না, যার মূল্য পরে আপনাকেই দিতে হবে।

বিশেষ করে আমাদের মেয়েদের এই জিনিসটা শেখা খুব দরকার বলে আমার মনে হয়। কারণ অন্যের মন খারাপ হবে কি না ভাবতে ভাবতে আমরা অনেক সময় নিজের মনটা কতবার খারাপ করছি, সেই হিসাবটাই রাখি না। সবাইকে স্বস্তিতে রাখতে রাখতে নিজের অস্বস্তিটাকে এত স্বাভাবিক করে ফেলি যে একসময় বুঝতেই পারি না কোথায় আমাদের থামা উচিত ছিল।

“না” মানে আমি আপনাকে অসম্মান করছি না।
“না” মানে আমি খারাপ মানুষও না।
“না” মানে শুধু এইটুকু, এই মুহূর্তে এই বিষয়টা আমার জন্য ঠিক না।

আর নিজের জন্য কোনটা ঠিক না, সেটা বুঝতে পারা এবং কাউকে অসম্মান না করেও সেটা বলতে পারা, আমার কাছে এখন সত্যিই একটা বড় যোগ্যতা।

সব “হ্যাঁ” ভালো মানুষ হওয়ার প্রমাণ না। আবার সব “না” বেয়াদবিও না। কখন কোথায় কোনটা বলতে হবে, সেই বোধটাই আসলে বড় হওয়ার সাথে সাথে শিখতে হয়। 🤍

কিছু PR প্যাকেজ খুলে দেখার আগেই মন ভালো করে দেয়! ❤️খুব সুন্দর একটা PR পেয়েছি Choksy থেকে।এখনো প্রোডাক্টগুলো ঠিকভাবে ব্যব...
20/09/2026

কিছু PR প্যাকেজ খুলে দেখার আগেই মন ভালো করে দেয়! ❤️

খুব সুন্দর একটা PR পেয়েছি Choksy থেকে।এখনো প্রোডাক্টগুলো ঠিকভাবে ব্যবহার করে দেখা হয়নি,তাই এখনই কোনো রিভিউ দিতে চাই না।আমি নিজে ব্যবহার না করে কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউ বা রিকমেন্ডেশন দিই না।

তবে প্রথম দেখায় যেটা অবশ্যই বলতে পারি,ওদের packaging কনসেপ্ট,প্রেসেন্টেশন এবং পুরো আয়োজনটা আমার বেশ ভালো লেগেছে।খুব যত্ন নিয়ে সবকিছু করা হয়েছে,সেটা দেখলেই বোঝা যায়। প্রোডাক্টগুলোর কোয়ালিটি ও প্রথম দেখায় বেশ প্রমিসিং মনে হয়েছে।

এখন একে একে ব্যবহার করে দেখার পালা। ভালো লাগলে অবশ্যই বিস্তারিত এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। ❤️

এত সুন্দর করে PR পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। সত্যিই খুব ভালো লেগেছে।

কয়েকদিন ধরে অনেক ছোটবেলার একটা ঘটনা বারবার মনে পড়ছে।ঘটনাটা প্রায় ষোলো সতেরো বছর আগের।এত বছর পরেও যখন মনে পড়ে,আমি অবা...
13/09/2026

কয়েকদিন ধরে অনেক ছোটবেলার একটা ঘটনা বারবার মনে পড়ছে।ঘটনাটা প্রায় ষোলো সতেরো বছর আগের।এত বছর পরেও যখন মনে পড়ে,আমি অবাক হয়ে ভাবি,ছোটবেলার কিছু কষ্ট আসলে আমরা বড় হয়ে যাই বলে ছোট হয়ে যায় না।

আমার জীবনের প্রথম বেস্ট ফ্রেন্ড ছিল আমার কাজিনরা।আমরা তিন চারজন কাছাকাছি বয়সী ছিলাম।এক দুই বছরের এদিক ওদিক। Mথাকতাম দুই শহরে,তাই এখনকার মতো প্রতিদিন কথা বলার সুযোগ ছিল না।তখন মোবাইল ফোনও এত সহজলভ্য ছিল না।এক দুই মাস কিংবা তিন মাস পর দেখা হতো,বিভিন্ন উৎসবে একসাথে হতাম,মাঝে মাঝে বাসার টেলিফোনে কথা হতো।কিন্তু ওই অল্প দেখার মধ্যেই আমাদের পৃথিবীটা ছিল খুব সুন্দর। আমরা একজন আরেকজনকে সব বলতাম।আমি অন্তত ওদের অসম্ভব ভালোবাসতাম এবং আমার বিশ্বাস ছিল,ওরাও আমাকে ঠিক ততটাই ভালোবাসে।

একবার ওদের দুজন আমার সাথে সেই বয়সের খুব সাধারণ একটা গোপন কথা শেয়ার করেছিল।স্কুল, কোচিং বা সমবয়সী কাউকে ভালো লাগা, ওই বয়সে যেমন হয়।ওরা আমাকে বিশ্বাস করে বলেছিল এবং কথাটা আমার কাছেই ছিল।আমাদের আরেকজন কাজিন ছিলেন,যিনি আমাদের থেকে ছয় সাত বছরের বড়।কোনো একদিন কথায় কথায়,খুব কৌশলে,কথা দিয়ে কথা নিয়ে আমার কাছ থেকে তিনি পুরো বিষয়টা জেনে নিলেন।আমি তখন খুবই সহজ সরল ছিলাম।মানুষ কথা বের করার জন্যও কথা দেয়,একটা ছোট বাচ্চার মাথায় সম্ভবত সেই হিসাব থাকে না।

তারপর ঠিক কী হয়েছিল আমি আজও শতভাগ জানি না।কিন্তু ওই ঘটনার পর আমার সেই দুই কাজিনের সাথে সম্পর্কটা বদলে গেল।যে বন্ধুত্বের মধ্যে এত বিশ্বাস ছিল,সেখানে একটা দূরত্ব চলে এলো।অনেক বড় হওয়ার পরে ঘটনাগুলো মিলিয়ে আমার মনে হয়েছে,সম্ভবত আমার বলা কথাটা এমনভাবে তাদের পরিবারের কাছে পৌঁছেছিল যে ওরা ভেবেছিল আমি ওদের বিশ্বাস ভেঙে গোপন কথাটা বলে দিয়েছি।আমাদের পরিবারগুলো তখন এসব ব্যাপারে খুবই রক্ষণশীল ছিল।তাই ওদের হয়তো বকাও খেতে হয়েছিল।কিন্তু ওরা কোনোদিন এসে আমাকে জিজ্ঞেস করেনি, “তুই কেন বললি?”আমিও বুঝতে পারিনি কেন ওরা দূরে চলে যাচ্ছে। যদি সেদিন ওরা আমাকে সরাসরি জিজ্ঞেস করত,হয়তো ঝগড়া হতো,কান্নাকাটি হতো,আমি আমার কথাটা বলতাম, তারপর হয়তো আবার মিটেও যেতাম।কিন্তু সেটা আর হয়নি।

এই জায়গাটাই আজও আমার কষ্ট লাগে।কারণ ওই বয়সে ওরা শুধু আমার কাজিন ছিল না।ওরাই ছিল আমার বন্ধু,আমার আনন্দ,আমার ছোট্ট পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ।আমরা বাইরে খুব বেশি মেশার সুযোগ পেতাম না, তাই ওই সম্পর্কগুলো আমার কাছে আরও বেশি মূল্যবান ছিল। একটা বড় মানুষের কয়েক মিনিটের কৌশলের ফল একটা ছোট মানুষের জীবনে কত বছর থেকে যেতে পারে, সম্ভবত সেই মানুষটাও কোনোদিন বুঝতে পারেনি।

আজ এত বছর পরে সেই মানুষটার প্রতিও আমার কোনো অমঙ্গল কামনা নেই। বরং তার জীবনে অনেক কষ্ট এসেছে দেখে আমার খারাপই লাগে। আমি চাই আল্লাহ তার জীবনটাও সুন্দর করে দিন। আমি এটাও বলব না যে তার জীবনের আজকের কোনো কষ্ট ওই ঘটনার শাস্তি। আল্লাহর হিসাব নিয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু এই ঘটনাটা আমাকে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখিয়েছে। কারো অসহায়ত্বকে ব্যবহার করে অন্যায় করলে, সে মানুষটা আপনার বিরুদ্ধে কিছু করতে পারল না বলেই বিষয়টা শেষ হয়ে যায় না। বিশেষ করে একটা ছোট বাচ্চা, যে নিজের সাথে কী হয়েছে সেটাই ঠিকমতো বুঝতে পারে না, নিজের হয়ে কথা বলতেও পারে না। তার কষ্টটাও আল্লাহ দেখেন।

এই কারণেই আজ ঘটনাটা শেয়ার করা। ঘটনাটা কে ঘটিয়েছিল, কে কী করেছিল, সেটা আসলে আমার লেখার মূল বিষয় না। আমার মূল কথাটা হচ্ছে, মানুষের সাথে এমন কোনো কাজ করবেন না যার ফল সে সারাজীবন বয়ে বেড়াতে পারে। বিশেষ করে ছোটদের সাথে কখনো কৌশল করবেন না। তাদের বিশ্বাস, বন্ধুত্ব, ভালোবাসা, গোপন কথা এগুলোকে ছোট মনে করবেন না। আপনার কাছে যেটা খুব সামান্য একটা দুষ্টুমি, একটু মজা, একটু কথা বের করে নেওয়া কিংবা তুচ্ছ একটা ঘটনা, একটা বাচ্চার কাছে সেটাই তার পুরো পৃথিবী হতে পারে।

আর একটা কথা আমি নিজের জীবন থেকে খুব গভীরভাবে বিশ্বাস করতে শিখেছি, মানুষের মনে কষ্ট দিয়ে, কারো বিশ্বাস ভেঙে, কারো সুন্দর একটা সম্পর্ক নষ্ট করে শেষ পর্যন্ত নিজের জীবনেও শান্তি পাওয়া কঠিন। কে কখন কীভাবে তার কর্মের ফল পাবে, সেটা আমরা জানি না এবং কারো বিপদ দেখেই তাকে আল্লাহর শাস্তি বলার অধিকারও আমাদের নেই। কিন্তু আল্লাহর কাছে কোনো অন্যায়, কোনো চোখের পানি, কোনো ভাঙা মন অদেখা থাকে না। যে বাচ্চাটা আপনার বিরুদ্ধে কিছু বলতে পারেনি, যে মানুষটা প্রতিবাদ করতে পারেনি, যে শুধু চুপ করে কেঁদেছে, তারও একজন রব আছেন। এই কথাটা মনে থাকলে হয়তো আমরা অন্য মানুষের দুর্বলতার সুযোগ নেওয়ার আগে অন্তত একবার ভাবব।

আমরা বড়রা অনেক সময় ভাবি, “ও তো ছোট, কয়দিন পর ভুলে যাবে।” কিন্তু সব বাচ্চা সবকিছু ভুলে যায় না। কোন কথায় তার একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে গেল, কোন আচরণে সে প্রথমবার বিশ্বাস করতে ভয় পেল, কোন ঘটনায় তার খুব প্রিয় একজন মানুষ দূরে চলে গেল, আপনি হয়তো ভুলেই যাবেন। কিন্তু সেই ছোট মানুষটা বড় হতে হতে ঘটনাটাও তার সাথে বড় হয়ে যেতে পারে।

তাই ছোটদের সাথে খুব সাবধানে ব্যবহার করবেন। তাদের সরলতাকে কখনো নিজের বুদ্ধি দেখানোর জায়গা বানাবেন না। আর শুধু ছোটদের না, কোনো অসহায় মানুষের সাথেই এমন কিছু করবেন না এই ভেবে যে সে তো আমার কিছু করতে পারবে না।

কারণ মানুষটা হয়তো আপনার কিছু করতে পারবে না। কিন্তু তার কষ্টটা কোথাও হারিয়ে যায় না। আল্লাহ দেখেন।

এই উপলব্ধিটাই আসলে এত বছর পর ঘটনাটা মনে পড়লে আমার সবচেয়ে বেশি হয়। মানুষকে কষ্ট দিয়ে জিতে যাওয়াটা কোনো জয় না। বরং এমনভাবে জীবন কাটানো দরকার, যেন আমাদের কোনো পুরোনো কাজের কথা মনে করে বহু বছর পরেও কারো বুকটা ব্যথা না করে। 🤍

আমরা সবসময় বিশ্বাস করি, Poshian Conference কিংবা Pop of color Ltd. এর যেকোনো আয়োজন থেকে আমাদের পশিয়ানরা শুধু নতুন কিছ...
12/09/2026

আমরা সবসময় বিশ্বাস করি, Poshian Conference কিংবা Pop of color Ltd. এর যেকোনো আয়োজন থেকে আমাদের পশিয়ানরা শুধু নতুন কিছু শিখেই ফিরবেন না,বরং হাসিমুখে, হাতভর্তি উপহার নিয়েও বাড়ি ফিরবেন। 💗

এই আয়োজনগুলোর আরেকটি সুন্দর দিক হলো এখানে আমরা একদিকে যেমন আমাদের কমিউনিটির সদস্যদের আনন্দ দিতে পারি, অন্যদিকে আমাদের পশিয়ান নারী উদ্যোক্তাদের অসাধারণ সব পণ্য ও উদ্যোগ হাজারো মানুষের সামনে তুলে ধরার সুযোগ করে দিতে পারি।আমাদের বিশ্বাস,একটি কমিউনিটির ভালোবাসা থেকে পাওয়া প্রচারণার মূল্য অনেক বড়।

আজ আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের Poshian Conference 2026-এর অফিশিয়াল গিফট পার্টনার আস্থা - Aastha Organic & Natural Products।প্রত্যেক অংশগ্রহণকারী আস্থার পক্ষ থেকে পেয়ে যাবেন ১০০ গ্রাম ঘি।

প্রাকৃতিক উপাদানভিত্তিক বিভিন্ন অর্গানিক ও ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে Aastha। মানসম্মত পণ্য ও যত্নশীল সেবার মাধ্যমে তারা ইতোমধ্যেই অনেকের আস্থা অর্জন করেছে।

তাদের অফিসিয়াল পেজে একবার ঘুরে আসুন, একটি লাইক দিয়ে তাদের পাশে থাকুন এবং তাদের যাত্রাকে উৎসাহ দিন। পেজ লিংক পেয়ে যাবেন প্রথম কমেন্টে।আপনাদের একটি ছোট্ট সাপোর্ট একজন উদ্যোক্তার জন্য অনেক বড় অনুপ্রেরণা হতে পারে। 💚

বাই দা ওয়ে পশিয়ান কনফারেন্সের গিফটের এনাউন্সমেন্ট পোস্ট এত তারাতাড়ি আসতে দেখে আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না কমেন্ট করে।

একটা ব্র্যান্ডের প্রচারণায় শুধু কতজন মানুষ দেখল, সেটাই আসল বিষয় নয় কারা দেখল,সেটাই বেশি গুরুত্বপূর্ণ। Pop of color Lt...
11/09/2026

একটা ব্র্যান্ডের প্রচারণায় শুধু কতজন মানুষ দেখল, সেটাই আসল বিষয় নয় কারা দেখল,সেটাই বেশি গুরুত্বপূর্ণ।
Pop of color Ltd. এর আয়োজন গুলোতে তাই উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে,নিজেদের পণ্য এমন একটি যাচাইকৃত কমিউনিটির সামনে তুলে ধরা,যারা নতুন ও ভালো পণ্য জানতে,ব্যবহার করতে এবং ভালো লাগলে অন্যদের কাছে ছড়িয়ে দিতে আগ্রহী।একটি উপহার এখানে শুধু উপহার হিসেবেই শেষ হয়ে যায় না এর সঙ্গে নতুন মানুষ একটি ব্র্যান্ডকে চেনে,পণ্যটি হাতে নিয়ে ব্যবহার করে এবং সেখান থেকে তৈরি হতে পারে ভবিষ্যতের ক্রেতা,পরিচিতি ও মুখে-মুখে প্রচারণা। আর এবার আমাদের আয়োজন নিয়ে আমার পরিচালিত দুটি সংবাদমাধ্যমেও সংবাদ প্রকাশের পরিকল্পনা রয়েছে,ফলে অংশীদার ব্র্যান্ডগুলোর পরিচিতির সুযোগটা আরও বিস্তৃত হবে।

এই ধারাবাহিকতায় Poshian Conference 2026 এর গিফট পার্টনার হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে শিল্পপুরাণ । 🎁

তাদের পক্ষ থেকে থাকছে মোট ৫০টি সুন্দর হস্তশিল্পের উপহার। প্রথম ৭০ জন নিবন্ধনকারীর মধ্য থেকে ভাগ্যবান অংশগ্রহণকারীরা পাবেন সুতার চুড়ি, মালা ও দুলের সেট, টি-টেবিল রানার , অ্যাপ্লিক-সুতা ও হাতে আঁকা কুশন কভার এবং বটুয়া ব্যাগ সহ আরও নানা উপহার।

আমাদের পশিয়ানদের জন্য নিজেদের কাজ আর ভালোবাসা নিয়ে এগিয়ে আসার জন্য শিল্পপ্রাণকে অনেক ধন্যবাদ।দেশীয় হস্তশিল্পের এমন উদ্যোগগুলোকে আমরা যত বেশি দেখি,জানি ও সমর্থন করি,ততই একজন উদ্যোক্তার পথটা আরেকটু শক্ত হয়। তাই পেজটিতে ঘুরে আসবেন,তাদের কাজগুলো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।

এখন বলুন তো শিল্পপ্রাণের এই উপহারগুলোর মধ্যে কোনটি পেলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন?

Poshian Conference 2026 মানেই শুধু দারুণ কিছু সেশন আর নতুন কিছু শেখা নয় আমাদের পশিয়ানরা ফিরবেন হাতভর্তি উপহার নিয়েও! ...
10/09/2026

Poshian Conference 2026 মানেই শুধু দারুণ কিছু সেশন আর নতুন কিছু শেখা নয় আমাদের পশিয়ানরা ফিরবেন হাতভর্তি উপহার নিয়েও! 🎁

আর সেই উপহারের তালিকায় যুক্ত হলো আমাদের আরও একজন Gift Partner পুথির গহনা সেট

সবচেয়ে ভালো লাগে যখন আমাদের নারী উদ্যোক্তারা নিজেদের উদ্যোগ নিয়ে Pop of color Ltd. এর আয়োজনের সঙ্গে যুক্ত হন।কারণ এতে একদিকে আমাদের পশিয়ানদের জন্য থাকে ভালোবাসার ছোট ছোট চমক,অন্যদিকে একজন উদ্যোক্তা নিজের পণ্যকে সরাসরি এমন একটি কমিউনিটির সামনে তুলে ধরার সুযোগ পান,যারা নতুন ও ভালো পণ্যকে জানতে,ব্যবহার করতে এবং ভালো লাগলে অন্যদের জানাতে ভালোবাসেন।

পৃথার গহনা সেট মূলত সুন্দর ও নান্দনিক অ্যাকসেসরিজ নিয়ে কাজ করে।আর Poshian Conference 2026 এ তাদের পক্ষ থেকে প্রথম ২০০ জন অংশগ্রহণকারীদের জন্য থাকছে সুন্দর Hair Clip/Hijab clip।

পেজটিতে একবার ঘুরে আসবেন,একটি Like দিয়ে আমাদের এই নারী উদ্যোক্তার উদ্যোগটিকে উৎসাহ দেবেন।আমাদের ছোট্ট একটি support ও একজন উদ্যোক্তার এগিয়ে যাওয়ার পথে অনেক বড় অনুপ্রেরণা হতে পারে।

আর এখন বলুন তো একের পর এক উপহারের খবর শুনে কেমন লাগছে? Poshian Conference 2026 নিয়ে excitement কি একটু একটু করে বাড়ছে?

একটি ব্যবসার প্রচারণায় শুধু অনেক মানুষের কাছে পৌঁছানোই যথেষ্ট নয়,সঠিক মানুষের কাছে পৌঁছানোই আসল বিষয়। এমন মানুষের কাছ...
09/09/2026

একটি ব্যবসার প্রচারণায় শুধু অনেক মানুষের কাছে পৌঁছানোই যথেষ্ট নয়,সঠিক মানুষের কাছে পৌঁছানোই আসল বিষয়। এমন মানুষের কাছে নিজের পণ্য পৌঁছানো দরকার,যারা নতুন ও মানসম্মত পণ্য জানতে আগ্রহী,কেনাকাটার সক্ষমতা রাখেন এবং ভালো কিছু পেলে সেটি ব্যবহার করার পাশাপাশি নিজের পরিচিতদের কাছেও সেই অভিজ্ঞতা ছড়িয়ে দেন।পপ অফ কালারের আয়োজনগুলোতে অংশীদার হওয়ার সবচেয়ে বড় শক্তির জায়গাটাও এখানেই।আমাদের পশিয়ানদের হাতে একটি পণ্য পৌঁছানো মানে শুধু একটি উপহার দেওয়া নয় একটি ব্র্যান্ডকে নতুন সম্ভাব্য ক্রেতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, পণ্যটি হাতে নিয়ে দেখার সুযোগ তৈরি করা এবং ভবিষ্যতের জন্য একটি সম্পর্কের শুরু করা। 💗

আর সেই বিশ্বাস নিয়েই পশিয়ান কনফারেন্স ২০২৬ এ আমাদের সঙ্গে উপহার সহযোগী হিসেবে যুক্ত হয়েছে LIZAS । সৌন্দর্য, পোশাক, ত্বকের যত্ন ও জীবনযাপনের বিভিন্ন পণ্য নিয়ে কাজ করা লিজাসের পক্ষ থেকে ৫০ জন পশিয়ান পাচ্ছেন আকর্ষণীয় উপহার। 🎁

আমাদের পশিয়ানদের জন্য এতগুলো উপহার নিয়ে পাশে থাকার জন্য লিজাসকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। আমরা চাই, আমাদের কমিউনিটির মানুষও তাদের পেজটি ঘুরে দেখুন, কাজগুলো সম্পর্কে জানুন এবং ভালো লাগলে পাশে থেকে উৎসাহ দিন। কারণ একজন উদ্যোক্তার জন্য আমাদের একটি পছন্দ, একটি ভালো কথা কিংবা একটি কেনাকাটাও অনেক বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

আর পশিয়ানরা, এবার আপনাদের পালা লিজাসের পক্ষ থেকে ৫০ জনের জন্য উপহারের খবর শুনে কেমন লাগছে? কে কে ভাবছেন সেই ৫০ জনের একজন হবেন?

Poshian Conference 2026 এর Gift List কিন্তু দিন দিন আরও exciting হচ্ছে! 💗🎁আমাদের আরেকজন দারুণ গিফট পার্টনার Exclusia।আর ...
08/09/2026

Poshian Conference 2026 এর Gift List কিন্তু দিন দিন আরও exciting হচ্ছে! 💗🎁
আমাদের আরেকজন দারুণ গিফট পার্টনার Exclusia।আর তাদের পক্ষ থেকে প্রথম দিকের পশিয়ানদের জন্য থাকছে বেশ সুন্দর একটি চমক!

Poshian Conference এ প্রথম ১৫ জন নিবন্ধনকারী পশিয়ানের মধ্যে ৫ জন পাবেন ৪০০০ টাকা মূল্যের লং কামিজ এবং ১০ জন পাবেন সুন্দর Ruffle ওড়না!

অর্থাৎ,দ্রুত নিবন্ধন করার আনন্দের সঙ্গে এবার যোগ হচ্ছে Exclusia এর পক্ষ থেকে এই বিশেষ উপহারও। 💕

Pop of color Ltd. এর আয়োজনে আমরা সবসময় চাই আমাদPop of color Ltd. সুন্দর অভিজ্ঞতা, নতুন শেখা আর অনুপ্রেরণা নিয়েই নয় হাতভর্তি ভালোবাসা নিয়েও বাড়ি ফিরুক। আর আমাদের গিফট পার্টনারদের ভালোবাসায় সেই তালিকাটা এবার বেশ লম্বাই হতে যাচ্ছে! 😍

Namrata Khan কে অনেক ভালোবাসা আমাদের Poshian Conference 2026 এর অংশ হওয়ার জন্য।

এখন বলুন তো Long Kameez নাকি Ruffle Orna কোনটা পেলে বেশি খুশি হবেন?

প্রচারণা মানেই শুধু নিজের ব্র্যান্ডকে অনেক মানুষের সামনে দেখানো নয় বরং এমন মানুষের মনে জায়গা তৈরি করা,যারা আগামী দিনে ...
07/09/2026

প্রচারণা মানেই শুধু নিজের ব্র্যান্ডকে অনেক মানুষের সামনে দেখানো নয় বরং এমন মানুষের মনে জায়গা তৈরি করা,যারা আগামী দিনে আপনার ক্রেতা হতে পারেন। 💗 আর একটি পণ্য যখন সরাসরি কারও হাতে পৌঁছায়,তিনি সেটি দেখেন,ব্যবহার করেন, ভালো লাগলে মনে রাখেন এবং অন্যদেরও জানান তখন সেই পরিচিতিটা শুধু একটি দিনের প্রচারণায় সীমাবদ্ধ থাকে না।

এই কারণেই Pop of color Ltd. এর আয়োজনগুলোতে আমরা আমাদের পশিয়ানদের জন্য সুন্দর সব উপহারের পাশাপাশি উদ্যোক্তাদের জন্যও এমন একটি জায়গা তৈরি করতে চাই, যেখানে তাদের পণ্য সঠিক মানুষের হাতে পৌঁছাতে পারে।

আর Poshian Conference 2026 এর উপহারের তালিকায় এবার যোগ হচ্ছে আরও একটি দারুণ চমক! 🎁

আমাদের নতুন Gift Partner সাজবে - Sajbe এর পক্ষ থেকে ৫০ জন পশিয়ান পাচ্ছেন সুন্দর জুয়েলারি উপহার,যার প্রতিটির মূল্য ৳৪৫০ থেকে ৳৫৫০। অর্থাৎ Conference এর দিন আরও ৫০ জনের হাতে উঠতে যাচ্ছে ভালোবাসার আরেকটি বিশেষ উপহার। 💕

আমাদের পশিয়ানদের জন্য এত সুন্দরভাবে এগিয়ে আসার জন্য এই উদ্যোগটিকে আন্তরিক ধন্যবাদ।আপনারাও তাদের পেজে ঘুরে আসবেন,কাজগুলো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই পাশে থেকে উৎসাহ দেবেন।একজন উদ্যোক্তার জন্য আমাদের ছোট্ট একটি সমর্থনও সামনে এগিয়ে যাওয়ার অনেক বড় অনুপ্রেরণা হতে পারে।

এখন বলেন তো Poshian Conference 2026 এর উপহারের তালিকায় জুয়েলারি যুক্ত হওয়ায় কে কে সবচেয়ে বেশি খুশি? 😍 আর ৫০ জনের একজন হলে কী ধরনের জুয়েলারি পেতে চাইবেন? Gunjon গুঞ্জন

প্রচারণা মানেই শুধু নিজের ব্র্যান্ডকে অনেক মানুষের সামনে দেখানো নয় বরং এমন মানুষের মনে জায়গা তৈরি করা,যারা আগামী দিনে ...
06/09/2026

প্রচারণা মানেই শুধু নিজের ব্র্যান্ডকে অনেক মানুষের সামনে দেখানো নয় বরং এমন মানুষের মনে জায়গা তৈরি করা,যারা আগামী দিনে আপনার ক্রেতা হতে পারেন। 💗 আর একটি পণ্য যখন সরাসরি কারও হাতে পৌঁছায়,তিনি সেটি দেখেন,ব্যবহার করেন, ভালো লাগলে মনে রাখেন এবং অন্যদেরও জানান তখন সেই পরিচিতিটা শুধু একটি দিনের প্রচারণায় সীমাবদ্ধ থাকে না।

এই কারণেই Pop of color Ltd. এর আয়োজনগুলোতে আমরা আমাদের পশিয়ানদের জন্য সুন্দর সব উপহারের পাশাপাশি উদ্যোক্তাদের জন্যও এমন একটি জায়গা তৈরি করতে চাই, যেখানে তাদের পণ্য সঠিক মানুষের হাতে পৌঁছাতে পারে।

আর Poshian Conference 2026 এর উপহারের তালিকায় এবার যোগ হচ্ছে আরও একটি দারুণ চমক! 🎁

আমাদের নতুন Gift Partner সাজবে - Sajbe এর পক্ষ থেকে ৫০ জন পশিয়ান পাচ্ছেন সুন্দর জুয়েলারি উপহার,যার প্রতিটির মূল্য ৳৪৫০ থেকে ৳৫৫০। অর্থাৎ Conference এর দিন আরও ৫০ জনের হাতে উঠতে যাচ্ছে ভালোবাসার আরেকটি বিশেষ উপহার। 💕

আমাদের পশিয়ানদের জন্য এত সুন্দরভাবে এগিয়ে আসার জন্য এই উদ্যোগটিকে আন্তরিক ধন্যবাদ।আপনারাও তাদের পেজে ঘুরে আসবেন,কাজগুলো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই পাশে থেকে উৎসাহ দেবেন।একজন উদ্যোক্তার জন্য আমাদের ছোট্ট একটি সমর্থনও সামনে এগিয়ে যাওয়ার অনেক বড় অনুপ্রেরণা হতে পারে।

এখন বলেন তো Poshian Conference 2026 এর উপহারের তালিকায় জুয়েলারি যুক্ত হওয়ায় কে কে সবচেয়ে বেশি খুশি? 😍 আর ৫০ জনের একজন হলে কী ধরনের জুয়েলারি পেতে চাইবেন?

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801619998866

Alerts

Be the first to know and let us send you an email when Tinker Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tinker Jannat:

Shortcuts

Share