11/10/2026
জন্মমাত্রই কন্যা শোনে, "কন্যা কেন হলি?"
শৈশব কাটে প্রশ্নে, "এত উচ্ছল কেন চলি?"
কৈশোরে কৈফিয়ত — আঁচল কেন সরে যায়,
অধর কেন হাসে, নয়ন কেন নত না হয়?
যৌবনে তার প্রেমেও লাগে অনুমতি,
কারে ভালোবাসিবে, তাহাতেও সমাজের সম্মতি।
শিক্ষা লইলে শোনে — "এত বিদ্যায় কী লাভ?"
চাকরি করিলে রটে — "নারীর এ কেমন স্বভাব?"
বিবাহে কৈফিয়ত — "গর্ভে কেন পুত্র নাই?"
বিবাহ না করিলে — "এ জীবন বৃথা, তাই!"
বস্ত্রে কৈফিয়ত, হাস্যে কৈফিয়ত, নীরবতাতেও দায়,
নারী যেন এক অনন্ত জবাবদিহির খাতায়।
— চিত্রপর্ণা
কৈফিয়ত
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ 🌸