18/09/2026
শুক্রবার এলেই মনটা কেমন যেন হয়ে যায়। মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা অনুভব করি। মনে হয়, জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু একটা যেন হারিয়ে গেছে যার অভাব কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।
পরে বুঝতে পারি, সত্যিই তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষকে হারিয়েছি—আমার মা।
দেখতে দেখতে আজ ৮ মাস হয়ে গেল। সময় কীভাবে এতটা পেরিয়ে গেল, বুঝতেই পারলাম না। কিন্তু যত দিন যাচ্ছে, ততই যেন মায়ের অভাবটা আরও গভীরভাবে অনুভব করছি।
মাকে ছাড়া পৃথিবীটা যে এতটা শূন্য, এতটা কঠিন মা চলে যাওয়ার পরই সেটা বুঝতে পারছি। প্রতিটি মুহূর্তে, প্রতিটি আনন্দে, প্রতিটি কষ্টে মায়ের কথা মনে পড়ে। মনে হয়, মা যদি আজ পাশে থাকত, তাহলে হয়তো সবকিছুই একটু সহজ লাগত।
মা, তুমি কেন এত তাড়াতাড়ি চলে গেলে?
কেন আমাকে এভাবে একা করে গেলে?
তোমাকে হারানোর এই কষ্ট যে কতটা গভীর, তা হয়তো কোনোদিন কাউকে বোঝাতে পারব না।
শুধু আল্লাহর কাছে একটাই দোয়া
হে আল্লাহ, আমার মাকে তুমি ভালো রেখো। তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দাও এবং তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। তাঁর কবরকে নূরে ভরে দাও এবং জান্নাতুল ফেরদৌস নসিব করো।
আমার মা, তুমি আমার জীবনের এমন এক অংশ ছিলে, যে অংশটা হারিয়ে যাওয়ার পর বুঝতে পেরেছি কিছু শূন্যতা কখনো পূরণ হয় না।
আল্লাহ আমার মাকে জান্নাতবাসী করুন।
আমিন। 🤲