21/06/2026
বাবা—একটা নীরব আশ্রয়ের নাম।🥹
মা যেমন ভালোবাসা প্রকাশ করে, বাবা তেমন ভালোবাসে নিঃশব্দে। তিনি ছায়ার মতো সন্তানের পাশে থাকেন, যেন জীবনের রোদ-বৃষ্টি কোনো কষ্টই সন্তানের গায়ে না লাগে। মায়ের যত্ন চোখে দেখা যায়, কিন্তু বাবার ত্যাগ আর ভালোবাসা অনেক সময় চোখের আড়ালেই থেকে যায়।
বাবার অবদান কখনো ভাষায় প্রকাশ করে শেষ করা যায় না। বাবা কী, সেটা একমাত্র সন্তানই বুঝতে পারে। আর একটি মেয়ে সন্তান হয়তো বাবার ভালোবাসার গভীরতা একটু বেশি অনুভব করে। একজন বাবা তার মেয়েকে যে মমতা, নিরাপত্তা আর আগলে রাখার অনুভূতি দেন, তা পৃথিবীর আর কারও কাছে পাওয়া বড় কঠিন।
মাঝে মাঝে মনে হয়, যদি সমাজে বা ধর্মে বিয়ের বিধান না থাকত, তাহলে কোনো বাবাই হয়তো তার মেয়েকে নিজের কাছ থেকে দূরে পাঠাতে চাইত না।
আমার বাবা কখনো আমার সঙ্গে উঁচু গলায় কথা বলেননি। আমার কোনো আবদার অপূর্ণ রাখেননি। আজ বাবা অসুস্থ, আগের চেয়ে অনেক নরম হয়ে গেছেন। অনেক কিছু বুঝেও হয়তো না বোঝার ভান করেন। কিন্তু এখনও আমার চোখের এক ফোঁটা পানি তাঁর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমি একটু মন খারাপ করে থাকলেই তিনি আস্তে করে ডাকেন—“কী হয়েছে? মন খারাপ কেন? কেউ কিছু বলেছে?”
বাবা এমনই হন।
আমরা অনেক সময় বাবাকে বলতে পারি না, কতটা ভালোবাসি তাঁকে। কিন্তু সত্যি বলতে, জীবনের প্রতিটি মুহূর্তে আমি আমার বাবাকে খুঁজি, তাঁকে মিস করি। আমি আমার আব্বুকে ভীষণ ভালোবাসি। পৃথিবীর কোনো মানুষ, কোনো পুরুষ আমাকে আমার বাবার মতো করে আগলে রাখতে পারেনি, আজও পারে না। কারণ বাবা শুধু একজন মানুষ নন, বাবা আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়, সবচেয়ে নির্ভরতার জায়গা, আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসাগুলোর একটি। ❤️🥺
ভালোবাসি আব্বু, যতটা বলা যায় তার চেয়েও অনেক বেশি। 🤍
゚viralシ