19/07/2026
শুধু এই জিনিসটা মাথায় রেখে কথা বললে, সবাই আপনার কথা শুনাবে + কাজও আদায় করে নিতে পারবেন।
আজকে আমাদের একটা প্রোডাক্ট প্রমোশাল কনটেন্ট বানানোর প্ল্যান ছিল।
এই কনটেন্টটার জন্য একটা রিটেইল সেটআপ দরকার ছিল
অর্থাৎ একটা দোকানের সেটআপ আর কি!
এখন একটা দোকান ম্যানেজ করতে হবে।
আমাদের অফিসের সামনেই একটা দোকান আছে,
দোকান ছোট হলে কি হবে!
দেশি, বিদেশী সব প্রডাক্টই পাওয়া যায়!
আমাদের টার্গেট, ছিল এই দোকানটাই।
কিন্তু বেচাকেনার সময়, আমাদের শুট করতে দিবে কেন - সেই প্রশ্নটাই আমাদের মাথায় ঘুরতেছিলো।
মাথা ভর্তি টেনশন মানে শুট নিতে দিবে কিনা,
নিয়েই শুটে চলে গেলাম।
তারপর Shop Owner কে approach করার পালা।
স্টাফের কাছ থেকে ভদ্র লোকের নাম্বার নিলাম।
Then, প্রপোসালটা দিয়ে দিলাম।
একদম ডিরেক্ট & ক্লিয়ার করে কথা বলার চেষ্টা করছিলাম।
ওনাকে বললাম আমরা কি করতে চাই,
আর কনটেন্টটা ওনাকে কিভাবে হেল্প করবে।
আমাদের কনটেন্ট এ ওনার শপের ব্র্যান্ডিং হয়ে যাবে।
কারণ কনটেন্টটা আমাদের সব সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে পাবলিশ হবে।
Win Win Situation - দেখানোর চেষ্টা করেছি।
এই ৫টা জিনিস মাথায় রেখে communicate করলে, আপনার কথা সবাই শুনবে।
১.
With out ভনিতা, Direct টু দ্য পয়েন্ট:
আপনার ওপর প্রান্তে থাকা মানুষ আজকাল অনেক ব্যস্ত, তাই পেঁচিয়ে কথা না বলে সরাসরি আসল কথায় চলে যান।
আপনি কী চান, কেন চান আর ওনার ঠিক কতটুকু সময় বা স্পেস লাগবে সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নেন।
২.
আমার কী লাভ? এই প্রশ্নের উত্তর আগে দিন।
যেকোনো প্রপোজাল দেওয়ার সময় অপরপক্ষের স্বার্থটা আগে হাইলাইট করা উচিত।
যেমন এখানে আমরা ওনার দোকানের ফ্রি ব্র্যান্ডিং এর সুযোগটা আগে বুঝাইছি।
নিজের সুবিধার চেয়ে ওনার লাভটা বড় করে দেখালে মানুষ সহজে না বলতে পারে না।
৩.
ওপর প্রান্তে থাকা মানুষটার টেনশনটা আগে দূর করে নেন:
আমাদের ক্ষেত্রে, দোকানদারের ভয় ছিল বেচাকেনায় ডিস্টার্ব হওয়া।
ওনার মুখ ফোটার আগেই নিজে থেকেই তাকে এই কনফিডেন্সটা দেই যে,
"আমরা এমনভাবে সাইড হয়ে শুট করব যাতে আপনার কাস্টমারদের কোনো সমস্যা না হয়।"
আপনার ওপর প্রান্তে থাকা মানুষটা ভয়ের জায়গাটা আপনি নিজে হ্যান্ডেল করলে ওনার ট্রাস্ট অনেক বেড়ে যাবে।
৪.
কানেকশন তৈরি করেন, শুধু ডিল নয়:
রোবটের মতো প্রপোজাল না দিয়ে ওনার ও ওনার প্রোডাক্ট /সার্ভিসের/ অর্গানাইজেশন এর প্রশংসা করেন।
যেমনটা আমরা করছিলাম যে ভাই,
আপনার দোকান ছোট হলেও এখানে সব ইউনিক জিনিস পাওয়া যায়।
মানুষ যখন বোঝে আপনি তাকে রেসপেক্ট করছেন, তখন সে নিজে থেকেই আপনাকে হেল্প করতে চাইবে।
এই জিনিসটা মাথায় রেখে কমিউনিকেশন করেন, কথা বলেন
হতাশ হবেন না।
এই টপিকে একটা ডিটেইল ভিডিও চাইলে
কমেন্ট করে জানান।
Koushik Ahmmed
Content Developer, AKIJ iBOS.