16/08/2026
অনেকে বলে বিসিএস ব্রেইন ড্রেইন, দেশের বাইরে চলে যাওয়াও ব্রেইন ড্রেইন। তাদের পার্সপেক্টিভ থেকে হয়তো কথাটা ঠিক, কারণ তার বাবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা এমন কোনো অবস্থানে আছেন, যেখানে তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কখনো ছিল না।
কিন্তু একটা ছেলে যে মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসছে, তার ফার্স্ট নিড কী হবে বলেন? আগে নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যৎ সিকিউর করা।
সে দেখতেছে তার একটা বড় ভাই ডিইউ বা রুয়েট থেকে পড়াশোনা করে ১০ হাজার টাকার চাকরি করতেছে, আবার অনেকে গ্র্যাজুয়েশন শেষ করে বেকার হয়ে ঘুরছে। তাহলে লাইব্রেরিতে এত বই থাকতে সে বিসিএসের বই খুঁজবে, এটাই তো স্বাভাবিক। কারণ ফার্স্টে তো আগে নিজের লাইফটা সম্মানের সঙ্গে সিকিউর করতে হবে।
তার রিসার্চ করার সময় কই ভাই? আপনি তার লাইফস্টাইল সিকিউর করতে পারছেন?
জার্মানিকে দার্শনিকদের দেশ বলা হয়। তাদের রিসার্চারদের কী কী সুবিধা দেওয়া হয়, আপনি জানেন, আশা করি। একজন রিসার্চার কী ধরনের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, ফ্যাসিলিটিজ এবং কাজের পরিবেশ পায়, সেটাও একটু দেখেন। বাংলাদেশে রাজনীতি চলে, যদিও এটাকে Political Business বললেই বেশি appropriate.
এখানে অনেকে বলে যে বিসিএসে রেসপেক্ট আছে, তাই যায়। তার মানে কি যে রিকশা চালায়, সে সম্মানহীন? অথবা প্রাইভেট চাকরিজীবী! তাদের সঙ্গে আমার দ্বিমত আছে।
যাহোক, পরিবারের পেটে খিদা রেখে রিসার্চ হয় না ।
রিসার্চের বেসমেন্ট কিন্তু শুরু হয় আন্ডারগ্র্যাড থেকেই। চারটা টিউশন, রাতে কোচিংয়ে ক্লাস নেওয়া, এর মধ্যে নিজের পড়াশোনা চালানো। তারপর গ্র্যাজুয়েশন শেষ করে আবার চাকরি পেতে হলে ঘুষ দিতে হবে, অন্যথায় একটা ভালো চাকরি আপনি পাবেন না। রাত কাটে টেনশনে !
পাবলিকের অনেক ছেলেপেলে আছে, যারা একবেলা খেয়ে বাকি টাকা বাড়িতে পাঠায়।
কিন্তু আমি ঢালাওভাবে বলে দিলাম, পাবলিকের ছেলেপেলে কোচিংয়ের স্টুডেন্ট ।এগুলো আসলে ব্যবসায়িক কথাবার্তা।