Sonia Afrin

Sonia Afrin There are many things you can do overnight but there is no overnight success. "If you never try, you'll never know what you are..."
(1)

""দুর্ভাগা সেই ব্যক্তি... যে রমজান পেলো অথচ নিজেকে মাফ করিয়ে নিতে পারলো না ""আজ রমজানের শেষ দিন 😔 কিন্তু বুকে হাত রেখে ব...
20/03/2026

""দুর্ভাগা সেই ব্যক্তি... যে রমজান পেলো অথচ নিজেকে মাফ করিয়ে নিতে পারলো না ""
আজ রমজানের শেষ দিন 😔 কিন্তু বুকে হাত রেখে বলতে পারবেন...?ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে এতটা কান্নাকাটি করেছেন যে.. আশা করা যায় আল্লাহ মাফ করবেন??? যে রমজানে সকল ভালো কাজে এক এ সত্তর নেকি অথচ কতটুকুই বা করতে পারলাম 😥। ভাবলে বুঁকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে... না জানি সেই ক্ষমা প্রাপ্ত দের কাতারে আমার নাম টা আছে কিনা 😭। আজ শেষ রমজান আবার জুম্মার দিন। দোয়া কবুলের দিন। জুম্মার সময় দোয়া কবুল হয়, শুক্রবার আসর থেকে মাগরিবের মধ্যবর্তী একটা সময় দোয়া কবুল হয়, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়... শেষ সুযোগ টুকুও যেনো miss হয়ে না যায়।আসুন মনের সব টুকু আবেগ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি... আল্লাহ যেনো আমাদের পিছনের গোনাহ সমূহ মাফ করে দেন এবং আগামীর দিন গুলোর জন্য হেদায়াত দান করেন 🤲
আমাকেও দোয়ায় সামিল করে নিয়েন.... আল্লাহ যেনো আমাকে দীনের খেদমতে কবুল করেন এবং শহিদী মৃত্যু দান করেন....
#ক্ষমা_চাই #ইস্তেগফার #তওবা #আল্লাহ_ক্ষমাশীল
#রমজান২০২৬ #ঈদের_প্রস্তুতি #আত্মশুদ্ধি #দোয়া

02/03/2026

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে, সেই প্রকৃত বুদ্ধিমান আর যে ব্যক্তি নিজেকে কূপ্রবৃত্তির গোলাম বানায় অথচ আল্লাহর নিকট প্রত্যাশা করে, সেই ব্যর্থ। -তিরমিজি

জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে,এমন কিছু মানুষ সামনে দাঁড়ায়—যাদের দেওয়া আঘাত শুধু চোখে জল আনে না,ভেতরটাকে ভেঙে চুরম...
25/02/2026

জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে,
এমন কিছু মানুষ সামনে দাঁড়ায়—
যাদের দেওয়া আঘাত শুধু চোখে জল আনে না,
ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়।
কিছু কষ্ট থাকে, যা কাউকে বলা যায় না।
কিছু স্মৃতি থাকে, যা মুছতে চাইলেও মুছে না।
মনে হয়—
“না, তাকে আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না!”
কিন্তু সত্যটা হলো—
ক্ষমা না করার সিদ্ধান্তটা আমরা নিই,
আর তার শাস্তিটা আমরা নিজেরাই ভোগ করি।
যাকে ঘৃণা করি, সে হয়তো নির্ভার ঘুমায়।
আর আমরা?
আমরা রাগ, অভিমান আর কষ্টকে বুকে জড়িয়ে
নিজের হৃদয়কেই তিলে তিলে কষ্ট দিই।
ইসলাম আমাদের শিখিয়েছে—
মহত্ত্ব প্রতিশোধে নয়, মহত্ত্ব ক্ষমায়।
মহান আল্লাহ বলেন—
“যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে;
আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।”
— আল-কুরআন (সূরা আলে ইমরান ৩:১৩৪)
আমাদের রব আল্লাহ নিজেই ক্ষমাশীল।
তিনি চান আমরা তাঁর গুণ ধারণ করি—
ক্ষমা করি, ছেড়ে দিই, মনকে হালকা করি।
ক্ষমা মানে ভুলকে সঠিক বলা নয়।
ক্ষমা মানে নিজের হৃদয়কে বিষমুক্ত করা।
ক্ষমা মানে নিজের আত্মাকে শান্তির পথে ফিরিয়ে আনা।
ভাবুন তো—
যদি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে
সব রাগ, সব অভিযোগ, সব কষ্ট
আল্লাহর কাছে সঁপে দিয়ে বলি—
“হে আল্লাহ, আমি সবাইকে ক্ষমা করলাম,
আপনিও আমাকে ক্ষমা করুন।”
তাহলে আমাদের ঘুম হবে শান্ত,
শ্বাস হবে হালকা,
আর সকালটা হবে প্রশান্তির আলোয় ভরা।
কারণ অশান্ত হৃদয় নিয়ে ঘুমালে
সকালও ক্লান্ত হয়ে আসে।
আর ক্ষমাশীল হৃদয় নিয়ে ঘুমালে
সকাল হয় নূরের মতো নির্মল।
আজ রাত থেকেই শুরু হোক নতুন অভ্যাস—
মানুষের জন্য নয়,
নিজের শান্তির জন্য,
আর আল্লাহর সন্তুষ্টির জন্য
সবাইকে ক্ষমা করে ঘুমাতে যাই।
🤲✨
**Sonia Afrin**


#ক্ষমাই_মহত্ত্ব
#ক্ষমা_করলে_শান্তি

#ইসলামিক_প্রেরণা
#হৃদয়ের_নূর
#আল্লাহ_ক্ষমাশীল

সবাই একটু মানবিক হই 🙏চোখের সামনে কোনো মানুষকে আগুনে পুড়তে দেখা অত্যন্ত ভয়াবহ একটি অভিজ্ঞতা। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে ...
25/02/2026

সবাই একটু মানবিক হই 🙏
চোখের সামনে কোনো মানুষকে আগুনে পুড়তে দেখা অত্যন্ত ভয়াবহ একটি অভিজ্ঞতা। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়া বা পাশ কাটিয়ে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়; বরং আপনার সামান্য সচেতনতা ও দ্রুত পদক্ষেপ একটি নিশ্চিত মৃত্যুর হাত থেকে মানুষটিকে বাঁচিয়ে দিতে পারে।
​একজন মানুষের জীবন যখন বিপন্ন, তখন সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কেবল অমানবিকতা নয়, বরং নিজের বিবেকের কাছে চিরদিনের দায়বদ্ধতা। তাই এই চরম মুহূর্তে ভয় না পেয়ে সাহসের সাথে ঝাঁপিয়ে পড়াই প্রকৃত বীরত্ব।

👇​ নিচে এমন পরিস্থিতিতে আপনার করণীয় পদক্ষেপগুলো বিস্তারিত আলোচনা করা হলো:

​ 📍 স্টপ, ড্রপ অ্যান্ড রোল (Stop, Drop and Roll)
​আক্রান্ত ব্যক্তি যদি ভয়ে দৌড়াতে শুরু করেন, তবে তাকে দ্রুত থামান। দৌড়ালে বাতাসের অক্সিজেনে আগুনের শিখা আরও বেড়ে যায়।
​Stop: তাকে দৌড়াতে নিষেধ করুন।
​Drop: তাকে মাটিতে শুয়ে পড়তে বলুন।
​Roll: মাটিতে গড়াগড়ি দিলে বাতাসের অভাব (Smothering) তৈরি হয়, যা আগুন নেভাতে সাহায্য করে।

​📍 ভারী কাপড় বা কম্বল ব্যবহার করুন
​যদি হাতের কাছে কম্বল, কাঁথা, পাটের চট বা কোনো ভারী সুতির কাপড় থাকে, তবে তা দিয়ে আক্রান্ত ব্যক্তিকে জড়িয়ে ধরুন। এটি আগুনের অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়। তবে মনে রাখবেন:​কখনো সিন্থেটিক বা পলিয়েস্টার কাপড় ব্যবহার করবেন না, কারণ এটি গলে চামড়ার সাথে লেগে যেতে পারে। ​মুখমণ্ডল ঢেকে দেবেন না, যাতে তার শ্বাস নিতে সমস্যা না হয়।

​📍পানি ব্যবহার করুন
​প্রচুর পরিমাণে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করুন। পানি কেবল আগুনই নেভায় না, বরং শরীরের তাপমাত্রা কমিয়ে চামড়ার গভীর ক্ষতি (Deep tissue damage) রোধ করে।

​📍​আগুন নিভে যাওয়ার পর ​আক্রান্ত স্থানে টানা ১০-১৫ মিনিট পরিষ্কার পানি ঢালুন। বরফ বা খুব বেশি ঠাণ্ডা পানি ব্যবহার করবেন না। ​শরীর থেকে পুড়ে যাওয়া কাপড় (যদি চামড়ার সাথে লেগে না থাকে), ঘড়ি বা গয়না সাবধানে খুলে ফেলুন। পুড়ে যাওয়া অংশ ফুলে ওঠার আগেই এগুলো সরানো জরুরি।
​ঘরোয়া টোটকা এড়িয়ে চলুন: পোড়া জায়গায় টুথপেস্ট, ডিমের সাদা অংশ বা তুলা দেবেন না। এতে ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে।

​📍 ​প্রাথমিক কাজগুলো শেষ হওয়ার সাথে সাথে রোগীকে নিকটস্থ বার্ন ইউনিট বা হাসপাতালে নিয়ে যান। মনে রাখবেন, বাইরের ক্ষত কম মনে হলেও আগুনের ধোঁয়ায় ফুসফুসের ক্ষতি হতে পারে, যা প্রাণঘাতী।

​বিপদের সময় মানুষ দিশেহারা হয়ে পড়ে, তাই আপনার শান্ত থাকা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে বেশি প্রয়োজন।

24/02/2026

মানুষ বাঁচতে দেয় না ゚viralシ

সঠিক মানুষ তোমার জন্য সবকিছু ছেড়ে দেবে কিন্তু তোমাকে না --   #মানুষ
22/02/2026

সঠিক মানুষ তোমার জন্য সবকিছু ছেড়ে দেবে কিন্তু তোমাকে না --
#মানুষ

20/02/2026

রমজান মাসে শয়তানরা বন্দি থাকে।😐
কিছু কিছু মানুষ তখন তাদের হয়ে Proxy দেয়।😏😏

মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষকে আমরা ভালোবাসার মানুষ বলি 😎 #মানুষ  #রোগী
20/02/2026

মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষকে আমরা ভালোবাসার মানুষ বলি 😎

#মানুষ #রোগী

আপনার এলাকায় ভরি কত টাকা?🙂 #সিন্ডিকেট   #রমজান  #ফ্যাট  #লেবু
19/02/2026

আপনার এলাকায় ভরি কত টাকা?🙂
#সিন্ডিকেট #রমজান #ফ্যাট #লেবু

19/02/2026

রমজান মাসে করনীয়

19/02/2026

লেবুর দাম কি বেড়ে গেছে?? দরকার নাই লেবুর,
ভিম দিয়ে শরবত খাবেন
কারণ,
ভিমে আছে 100 লেবুর শক্তি💪

18/02/2026

রমজান মোবারক

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sonia Afrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonia Afrin:

Shortcuts

  • Want your business to be the top-listed media company?

Share