Zahin - Zayan

Zahin - Zayan "Always believe that something good is going to happen" - Zahin
"Never Give Up" - Zayan

21/09/2026


21/09/2026

মানুষ হয়ে আপনি জন্মেছেন মানে আপনার নফস আপনাকে ধোঁকায় ফেলবেই। আপনি সেখান থেকে কীভাবে উঠে আসবেন আল্লাহ সেটাই দেখেন।

জুমার দিন এলেই মনটা অদৃশ্য এক ঠিকানায় ছুটে যায়…যেখানে আমার দুই সন্তান Zahin-Zayan এখন আল্লাহর হেফাজতে। আজ তাদের জন্য আপন...
18/09/2026

জুমার দিন এলেই মনটা অদৃশ্য এক ঠিকানায় ছুটে যায়…

যেখানে আমার দুই সন্তান Zahin-Zayan এখন আল্লাহর হেফাজতে।

আজ তাদের জন্য আপনাদের কাছে শুধু একটু দোয়া চাই।

আল্লাহ যেন তাদের প্রতিটি মুহূর্তে রহমত ও শান্তিতে রাখেন, জান্নাতুল ফিরদাউসকে তাদের চিরস্থায়ী ঠিকানা করে দেন এবং তাদের মায়ের অপেক্ষাটুকু কবুল করেন। আমিন সুম্মা আমিন 🤲🏻

কখনো কখনো একজন মায়ের কাছে সন্তানের জন্য করা
অন্যের একটি ছোট্ট দোয়াও অনেক বড় উপহার হয়ে যায়।

আমার Zahin-Zayan-কে আজ আপনাদের দোয়ায় একটু জায়গা দেবেন।

Tawakkaltu Alallah
17/09/2026

Tawakkaltu Alallah

17/09/2026

Life has been unfair to me in so many ways, but I still say Alhamdulillah for everything.. Allah has given me, taken from me, and taught me.

আজ রবিউল আউয়ালের শেষ জুমা..আজ আমার প্রিয় দুই সন্তান Zahin ও Zayan-এর জন্য বিশেষ দোয়া করি...হে আল্লাহ, আমার দুই সন্তান...
11/09/2026

আজ রবিউল আউয়ালের শেষ জুমা..

আজ আমার প্রিয় দুই সন্তান Zahin ও Zayan-এর জন্য বিশেষ দোয়া করি...

হে আল্লাহ, আমার দুই সন্তানকে আপনার অসীম রহমতের চাদরে ঢেকে রাখুন। তাদের কবরকে নূরের আলোয় আলোকিত করুন, তাদের ভুলত্রুটি ক্ষমা করে দিন এবং তাদের জান্নাতুল ফেরদৌসের সুন্দর স্থান দান করুন।

তাদের আমার জন্য সদকায়ে জারিয়া ও আখিরাতের নাজাতের কারণ করে দিন।

হে আল্লাহ, যেদিন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, সেদিন যেন আমার Zahin ও Zayan-কে আবার আমার চোখের সামনে ফিরিয়ে দেন।
সেই সাক্ষাৎ যেন হয় জান্নাতে, চিরদিনের জন্য- আমিন ইয়া রব্বাল আলামিন।

সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া-

হে আল্লাহ,
এই পবিত্র জুমার উসিলায় আমাদের জন্য
হালাল রিজিকের দরজা খুলে দিন,
মনের অশান্তি দূর করে প্রশান্তি দান করুন,

আমাদের জীবনে রহমত, ভালোবাসা ও বরকত নাজিল করুন।

যে দোয়াগুলো আমরা মুখে বলতে পারি না,
আমাদের নীরব কান্না আর মনের কথাগুলোও
আপনি কবুল করুন।

আমাদের পরিবারকে আপনার হেফাজতে রাখুন,
হারানো প্রিয়জনদের জান্নাতুল ফিরদাউস দান করুন,
আর আমাদের অন্তরকে সবর, ঈমান ও তাওয়াক্কুলে ভরিয়ে দিন।

আমিন, ইয়া রব্বাল আলামিন। 🤲🏻

কখনো কি চিন্তা করেছেন, আল্লাহ তাআলা কেন একথা বললেন না যে "প্রতিটি প্রাণীই মারা যাবে"? বরং তিনি বলেছেন, ”প্রতিটি প্রাণীকে...
08/09/2026

কখনো কি চিন্তা করেছেন, আল্লাহ তাআলা কেন একথা বললেন না যে "প্রতিটি প্রাণীই মারা যাবে"? বরং তিনি বলেছেন, ”প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে”।

মৃত্যু কি কোনো খাবার বা পানীয় যে, আমাদের তার স্বাদ নিতে হবে?

আমরা পবিত্র কোরআনের আয়াতটি প্রায়ই পড়ি। কিন্তু খুব কম মানুষই (ذَائِقَةُ) বা 'স্বাদ গ্রহণ' শব্দটিতে থেমে একটু গভীরভাবে চিন্তা করেন। আল্লাহ কেন সাধারণ ভাষায় 'আমরা মরে যাব' বা 'ধ্বংস হয়ে যাব' না বলে 'স্বাদ নেওয়া' শব্দটি বেছে নিলেন?

এর পেছনে এমন এক গভীর মনস্তাত্ত্বিক ও আত্মিক রহস্য লুকিয়ে আছে, যা নিয়ে ভাবলে বাস্তবেই কলিজা কেঁপে ওঠে!

আপনি যখন কোনো খাবার মুখে দেন, তার স্বাদ কিন্তু এক সেকেন্ডেই গায়েব হয়ে যায় না। বরং তা আপনার পুরো অনুভূতিতে ছড়িয়ে পড়ে এবং আপনি তা অনুভব করতে থাকেন।

আল্লাহ তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন এটা বোঝানোর জন্য যে, মৃত্যু হঠাৎ করে নিভে যাওয়া বা 'সুইচ অফ' হয়ে যাওয়ার মতো কিছু নয়! এটি একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া। ধীরে ধীরে রূহ টানা হতে থাকে এবং মানুষ তার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে মৃত্যুর প্রতিটি মুহূর্তকে সজ্ঞানে 'উপলব্ধি' করে।

মানুষ তখন ফেরেশতা এবং অদৃশ্যের ওই জগত দেখতে শুরু করে, যা সে দুনিয়াতে ভুলে ছিল।

আল্লাহ বলেন,"আমি তোমার ওপর থেকে পর্দা সরিয়ে দিয়েছি, আজ তোমার দৃষ্টি বড়ই প্রখর!" (সূরা ক্বাফ: ২২)

রূহ একবারে বের হয় না; বরং পায়ের আঙুল থেকে বের হতে শুরু করে ধীরে ধীরে কণ্ঠনালিতে এসে পৌঁছায়।

পবিত্র কোরআনে বলা হয়েছে,

"কখনো নয়! যখন প্রাণবায়ু কণ্ঠনালিতে পৌঁছাবে... আর সে বুঝতে পারবে যে, এটাই বিদায়বেলা!"(সূরা কিয়ামাহ: ২৬-২৮)

যে মুহূর্তে রূহ শরীর ছেড়ে যায়, মানুষের চোখ তখন আসমানের দিকে সেটার পিছু নেয়।

যেমনটা নবীজি (সা.) বলেছেন: "নিশ্চয়ই রূহ যখন কবজ করা হয়, দৃষ্টি তখন তার পিছু নেয় (তাকিয়ে থাকে)।" (সহিহ মুসলিম)

কেন 'স্বাদ' শব্দটিই বেছে নেওয়া হলো?

আল্লাহ কেন বললেন না যে, প্রতিটি প্রাণী মৃত্যুকে 'দেখবে' বা 'শুনবে'?

আপনি কোনো ভয়ংকর দৃশ্য দেখলে চোখ বন্ধ করতে পারেন, কটু শব্দ শুনলে কানে আঙুল দিতে পারেন, গরম কিছু ছুঁয়ে ফেললে হাত সরিয়ে নিতে পারেন।

কিন্তু 'স্বাদ'? মুখে কোনো কিছু চলে গেলে আর জিভে লাগলে, আপনি কিছুতেই তার স্বাদ থেকে পালাতে পারবেন না! সেই অভিজ্ঞতা আপনার 'ভেতরে' প্রবেশ করে এবং আপনার অস্তিত্বের অংশ হয়ে যায়।

মৃত্যু এমন কোনো ঘটনা নয় যা আপনি দূর থেকে দাঁড়িয়ে দেখবেন। বরং মৃত্যু আপনার শিরা-উপশিরায়, কোষের ভেতরে ঢুকে যাবে। আপনি চান বা না চান, এর স্বাদ আপনাকে পেতেই হবে।

যেহেতু মৃত্যুকে 'আস্বাদন' করতে হবে, তাই নিশ্চিতভাবেই এর একটা স্বাদ আছে। খাবারের যেমন আলাদা স্বাদ থাকে, তেমনি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আর আমলের ওপর ভিত্তি করে মৃত্যুর স্বাদও একেকজনের জন্য একেক রকম হবে।

নবীজি (সা.) বলেছেন: "পানির পাত্র থেকে যেভাবে সহজে পানি গড়িয়ে পড়ে, মুমিনের রূহ ঠিক সেভাবেই সহজে বেরিয়ে আসে।" (মুসনাদে আহমাদ)

এটি এমন এক স্বাদ, যা প্রশান্তি আর জান্নাতের সুসংবাদে ভরপুর।

নবীজি (সা.) বলেছেন, "ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত লোহার শিঁক যেভাবে টেনে বের করা হয়, (পাপীর) রূহকে ঠিক সেভাবেই টেনে-হিঁচড়ে বের করা হয়।" (মুসনাদে আহমাদ)

এটি চরম কষ্ট, অনুশোচনা আর আক্ষেপের স্বাদ।

এমনকি নবী-রাসূল এবং নেককাররাও 'সাকারাতুল মাউত' বা মৃত্যুর কষ্ট অনুভব করেন। কিন্তু মুমিনের জন্য এই কষ্ট তার মর্যাদা বুলন্দ করার মাধ্যম, যা আল্লাহর সাথে পবিত্র হয়ে সাক্ষাতের আগে তার আমলনামাকে একেবারেই নিখুঁত করে দেয়।

সারকথা হলো, মৃত্যু এমন এক পেয়ালা, যা সব মানুষের হাতে হাতে ঘুরছে। আমরা সবাই এই পেয়ালার পানীয় পান করব। তবে কেউ এর স্বাদ পাবে প্রশান্তি আর জান্নাতের সুবাসে, আর কেউ পাবে চরম ভয় আর আক্ষেপের তিক্ততায়।

আজকের এই দিনে কয়েক মিনিটের জন্য হলেও একা বসে নিজের বিবেককে একটা প্রশ্ন করি, আমার বর্তমান আমল, আমার নামাজ আর আল্লাহর সাথে আমার সম্পর্কের হিসাব অনুযায়ী... আমি নিজের জন্য মৃত্যুর কোন "স্বাদ" তৈরি করছি?

আল্লাহ তাআলা আমাদের সুন্দর মৃত্যু নসিব করুন। মৃত্যুকে আমাদের জন্য সমস্ত অকল্যাণ থেকে মুক্তির উপায় বানিয়ে দিন। আমিন।সুম্মা আমিন 🤲

চরিত্রের সৌন্দর্য চেহারার সৌন্দর্যের চেয়েও মূল্যবান। 🌿মানুষের চোখের আড়ালে থেকেও যে নিজেকে গুনাহ থেকে বাঁচায়, সেটাই প্রকৃ...
08/09/2026

চরিত্রের সৌন্দর্য চেহারার সৌন্দর্যের চেয়েও মূল্যবান। 🌿

মানুষের চোখের আড়ালে থেকেও যে নিজেকে গুনাহ থেকে বাঁচায়, সেটাই প্রকৃত তাকওয়া।

কেউ দেখছে না বলে হারামকে হালাল হয়ে যেতে দেওয়া যাবে না। কারণ মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন।

নিজের চোখকে হেফাজত করুন,
নিজের জবানকে হেফাজত করুন,
নিজের পর্দা ও লজ্জাশীলতাকে হেফাজত করুন,
নিজের সম্পর্ক ও আমানতকে হেফাজত করুন,
আর সবচেয়ে বেশি নিজের অন্তরকে হেফাজত করুন।

“যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন।”
— সূরা আত-তালাক: ২

চরিত্র এমনভাবে গড়ে তুলুন, যেন একা থাকলেও আপনি সেই মানুষটিই থাকেন, যে মানুষটি সবার সামনে থাকার সময় নিজেকে প্রকাশ করেন। কারণ প্রকৃত চরিত্রের পরীক্ষা মানুষের সামনে নয়, বরং আড়ালে—যেখানে শুধু আল্লাহ দেখেন।

আল্লাহ আমাদের চরিত্রকে পবিত্র রাখুন, নফসকে নিয়ন্ত্রণ করার তাওফিক দিন এবং প্রকাশ্য ও গোপন সব গুনাহ থেকে হেফাজত করুন।
আমিন। 🤲🏻

কিছু সন্তান পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য আসে,কিন্তু মায়ের হৃদয়ে তারা সারাজীবনের জন্য থেকে যায়। 🤍আজ আমার দুই ছেলেসহ পৃথিব...
04/09/2026

কিছু সন্তান পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য আসে,
কিন্তু মায়ের হৃদয়ে তারা সারাজীবনের জন্য থেকে যায়। 🤍

আজ আমার দুই ছেলেসহ পৃথিবীর প্রতিটি সেই নিষ্পাপ শিশুকে মনে করছি, যারা অল্প বয়সেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে।

হে আল্লাহ,
তাদের সবাইকে আপনার রহমতের ছায়ায় রাখুন।
তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন,
তাদের জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন।
আর যেসব মা-বাবা তাদের হারিয়েছেন, তাদের বুকের শূন্যতাকে আপনার রহমত দিয়ে ভরে দিন এবং তাদের সবর দান করুন।

হে আল্লাহ, আমার দুই ছেলে জাহিন জায়ান সহ সকল মৃত মুসলিমকে ক্ষমা করে দিন।

সমস্ত মুসলিম উম্মাহর ওপর রহমত নাজিল করুন,
অসুস্থদের শিফা দিন, বিপদগ্রস্তদের বিপদ দূর করুন,
এবং আমাদের সবাইকে ঈমানের সঙ্গে, আপনার সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করার তাওফিক দিন।-আমিন সুম্মা আমিন

আজ শুধু আমার সন্তানদের জন্য নয়,
প্রতিটি মায়ের হারিয়ে যাওয়া সন্তানের জন্য দোয়া করবেন।
একটি ছোট্ট “আমিন” হয়তো কোনো এক মায়ের হৃদয়ে অনেক বড় সান্ত্বনা হয়ে পৌঁছাবে। 🤲🏻

04/09/2026

রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা🤲

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahin - Zayan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zahin - Zayan:

Shortcuts

Share