ORIV MEDIA

ORIV MEDIA শুদ্ধ তথ্যের আপসহীন কণ্ঠস্বর।

30% OFF Today
12/04/2026

30% OFF Today

Aarong - Number one lifestyle retailer in Bangladesh and social enterprise of BRAC

ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে কৌশলে হোটেলে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২ ...
11/04/2026

ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে কৌশলে হোটেলে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২ এপ্রিলের এ ঘটনায় বুধবার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী।

ওই নারী ফরিদপুর পৌরসভার বাসিন্দা। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চার দিন চিকিৎসা নিয়ে গতকাল বাড়ি ফিরেছেন। হাসপাতাল থেকে তাঁকে দেওয়া ছাড়পত্রে ‘যৌন হয়রানি’ করার বিষয়টি উল্লেখ রয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম সুজন শেখ (৩৫)। তিনি শহরের পশ্চিম আলীপুর এলাকার প্রয়াত হালিম শেখের ছেলে।

ভুক্তভোগী নারী জানান, ১০ বছর আগে তাঁর স্বামী মারা যান। এরপর থেকে অন্যের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। কোনো দিন খেয়ে না খেয়ে দিন কাটে। আজ পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাননি। সম্প্রতি তাঁকে ‘ফ্যামিলি কার্ড’ ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দেন সুজন।

মামলার এজাহার ও ভুক্তভোগীর ভাষ্য, কার্ড করার জন্য তাঁকে উপজেলা পরিষদে যাওয়ার কথা জানান সুজন। তাঁর কথামতো ২ এপ্রিল সকালে রিকশায় রওনা হন ওই নারী। শহরের গোয়ালচামটে পুরাতন বাস টার্মিনালের ভাঙ্গা রাস্তার মোড়ে নিয়ে নামানো হয়। সেখান থেকে নতুন বাস টার্মিনাল সড়কের দিকে কিছু দূর হেঁটে একটি আবাসিক হোটেলের সামনে যান। সুজন তাঁকে জানান, এখানেই উপজেলা পরিষদের অফিস। তাঁর কথা অনুযায়ী ওই নারী আবাসিক হোটেলের ভেতরে প্রবেশ করেন। এরপর একটি কক্ষে নিয়ে হঠাৎ দরজা বন্ধ করে দেন সুজন। চিৎকার দেওয়ার চেষ্টা করলে তাঁর মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এরপর একটি রিকশায় বাড়িতে ফিরে আসেন ওই নারী। ছোট ভাইয়ের স্ত্রীকে ঘটনাটি খুলে বলেন। এরপর অসুস্থবোধ করায় দ্রুত তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসা নিয়ে ৬ এপ্রিল বাড়ি ফেরেন।

— দৈনিক সমকাল

#ধর্ষণ #বিএনপি #ফ্যামিলিকার্ড #ফরিদপুর #বাংলাদেশ

মাছ-মাংস তো দূরে থাক, সবজি কিনতেও এখন হিমশিম! সাধারণ মানুষের পকেট কাটছে কে?বাজারে যেন আগুন লেগেছে। গত এক সপ্তাহে ভোজ্য ত...
10/04/2026

মাছ-মাংস তো দূরে থাক, সবজি কিনতেও এখন হিমশিম! সাধারণ মানুষের পকেট কাটছে কে?

বাজারে যেন আগুন লেগেছে। গত এক সপ্তাহে ভোজ্য তেল, চিনি, ব্রয়লার মুরগি এবং সবজির দাম আকাশচুম্বী। রমজান পরবর্তী এই সময়েও দাম কমার কোনো লক্ষণ নেই। সাধারণ মানুষ বলছেন, "বেতন বাড়ে না, কিন্তু বাজারের ব্যাগ প্রতিদিন ছোট হয়ে আসছে।" সিন্ডিকেটের কারসাজি নাকি বিশ্ববাজারের অজুহাত? সাধারণ মানুষের এই হাহাকার কি পৌঁছাবে প্রশাসনের কানে?

#দ্রব্যমূল্যের_ঊর্ধ্বগতি #বাজারদর #সাধারণ_মানুষ #বাংলাদেশ #জনদুর্ভোগ

বিসিবিতে 'সার্কাস' চলছে? ২০ মাসে ৪ সভাপতি- দেশের ক্রিকেট কি ধ্বংসের পথে?দেশের ক্রিকেট বোর্ড এখন যেন রাজনীতির আতুড়ঘর। গত ...
10/04/2026

বিসিবিতে 'সার্কাস' চলছে? ২০ মাসে ৪ সভাপতি- দেশের ক্রিকেট কি ধ্বংসের পথে?

দেশের ক্রিকেট বোর্ড এখন যেন রাজনীতির আতুড়ঘর। গত ২০ মাসে ৪ বার সভাপতি পরিবর্তন হয়েছে। তামিম ইকবাল দেশের কনিষ্ঠতম ক্রিকেট প্রধান হিসেবে দায়িত্ব নিলেও বোর্ডের ভেতরে রাজনৈতিক অস্থিরতা থামছে না। ক্রিকেট প্রেমীদের প্রশ্ন- মাঠের পারফরম্যান্সের চেয়ে কি চেয়ার দখলের লড়াই বড় হয়ে দাঁড়াল? সামাজিক মাধ্যমে ভক্তরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, বিসিবি এখন একটি 'সার্কাসে' পরিণত হয়েছে। আপনার মন্তব্য কী? কমেন্টে জানান।

#বিসিবি #তামিমইকবাল #তামিম #বাংলাদেশক্রিকেট

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ORIV MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share