Bold News BD

Bold News BD

সত্যের সন্ধানে, সবার আগে। দেশ-বিদেশের সব তাজা খবর এবং বিশ্লেষণ নিয়ে আপনার পাশে সবসময় বোল্ড নিউজ বিডি।

06/08/2026
ফেসবুকে একটি কথিত WhatsApp গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। স্ক্রিনশটটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি গ্রুপের বল...
06/08/2026

ফেসবুকে একটি কথিত WhatsApp গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। স্ক্রিনশটটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি গ্রুপের বলে দাবি করা হচ্ছে। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি "মেহেদী হাসান হিমেল" এর অ্যাকাউন্ট থেকে একটি বার্তায় শিবিরের সদস্যদের নাম, বাসার ঠিকানা, ফ্লোর নম্বর ও অন্যান্য তথ্য সংগ্রহ করে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। বার্তাটিতে আরও লেখা রয়েছে, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কুকুরের মত পিটিয়ে তাদের এলাকা থেকে বের করে দেওয়ার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি কৃতজ্ঞতা জেনারেশনকে তার বাপ-দাদার ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার জন্য।-সাদিক কায়েম,...
03/08/2026

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি কৃতজ্ঞতা জেনারেশনকে তার বাপ-দাদার ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার জন্য।
-সাদিক কায়েম, ডাকসু ভিপি

#সাদিককাইয়ুম
#জনগন #বিদুৎ #ডাকসু #ভিপি

রাজনৈতিক মতভেদ থাকতে পারে কিন্তু জুলাই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।- মোঃ রাকিবুল ইসলাম রাকিব। সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত...
02/08/2026

রাজনৈতিক মতভেদ থাকতে পারে কিন্তু জুলাই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।
- মোঃ রাকিবুল ইসলাম রাকিব।
সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

এনসিপিকে হবিগঞ্জে প্রবেশ না করতে দিতে বেআইনিভাবে পুলিশের মানব ব্যারিকেড!    #এনসিপি      #বিএনপি   #হবিগঞ্জ
29/07/2026

এনসিপিকে হবিগঞ্জে প্রবেশ না করতে দিতে বেআইনিভাবে পুলিশের মানব ব্যারিকেড!

#এনসিপি #বিএনপি #হবিগঞ্জ

মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৩৪০ পিস ইয়াবাসহ তৈয়ব শেখ (৩৩) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
29/07/2026

মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৩৪০ পিস ইয়াবাসহ তৈয়ব শেখ (৩৩) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের ব্যাংকগুলোর মধ্যে জুলাই মাসের প্রথম ২৫ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের...
28/07/2026

বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের ব্যাংকগুলোর মধ্যে জুলাই মাসের প্রথম ২৫ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংক মাধ্যমে এসেছে ২২ কোটি ৬০ লাখ ৯০ হাজার ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৬ কোটি ৯৩ লাখ ১০ হাজার ডলার এসেছে।

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল।রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ ...
28/07/2026

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল।

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। ওই তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনর্বহাল করা হয়েছে।

হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে প্রজ্ঞাপনে ৩টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— 'দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২'-এর বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া নির্ধারিত শর্ত পালনে ব্যর্থ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রজ্ঞাপনে সতর্ক করা হয়েছে।

lisence

এর আগে গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদফতর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। তবে পরবর্তীতে তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে লাইসেন্স পুনর্বহাল করল কর্তৃপক্ষ।

আগামী ১০ আগস্ট প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলঢাকা: আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।...
27/07/2026

আগামী ১০ আগস্ট প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

ঢাকা: আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবেন। ফল প্রকাশ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দেবে।

Address

Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bold News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share