DU Insiders

DU Insiders Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DU Insiders, News & Media Website, Dhaka.

প্রাথমিক শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের বিষয়ে দ্রুত প্রতিকার ও ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি ইনসাইডার্স অ্...
25/09/2026

প্রাথমিক শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের বিষয়ে দ্রুত প্রতিকার ও ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি ইনসাইডার্স অ্যালায়েন্সের।

25/09/2026
25/09/2026

আরেকটা সুন্দর পরামর্শ হলো।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও ভেরিফিকেশন সিস্টেম চালু করা উচিত। তাহলে আর পোলাপানের কষ্ট করে ৫,৬ বছর পড়াশোনার নামে সময় নষ্ট করা লাগবে না।

25/09/2026

ভেরিফিকেশন চাই চাকরিতে আবেদনের আগে। না হয় বেহুদা টাকা নষ্ট আর সময় নষ্ট হবে।

ভেরিফিকেশনে পজিটিভ আসলে আবেদন করবে অন্যথায় আবেদন করবে না।

প্রাইমারিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে কেউ বাদ পড়ে না। আল বটর বাহিনী সারাদিন গুজব ছড়িয়ে বেড়াচ্ছে।-সাতক্ষীরা জেলা ছাত্রদল
25/09/2026

প্রাইমারিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে কেউ বাদ পড়ে না। আল বটর বাহিনী সারাদিন গুজব ছড়িয়ে বেড়াচ্ছে।

-সাতক্ষীরা জেলা ছাত্রদল

25/09/2026

পে স্কেল বাড়ছে, আর চাকরি প্রত্যাশিদের শত্রুও বৃদ্ধি পাচ্ছে।

একটা জিনিস মাথায় রাখবেন; "গ্রামের মানুষ সহজ সরল" এটা শুধু বই পুস্তকে লেখা আছে, বাস্তবে এদের হিংসাত্মক মনোভাব আপনি কল্পনাও করতে পারবেন না।

গ্রামের সবচেয়ে ভালো ছেলের বিরুদ্ধেও নেগেটিভ রিভিউ দেওয়ার জন্য অনেকেই গলা পরিষ্কার করে বসে আছে বছরের পর বছর।

ভেরিফিকেশনের নামে পুলিশ গ্রামের মানুষজনের কাছ থেকে যেসব তথ্য নেয় সেখানে ৯০% নেগেটিভ যাবে এটা মোটামুটি সত্য।

তাছাড়া এখন যেহেতু পে স্কেল বৃদ্ধি পাইছে সুতরাং গ্রামের বা আপনার আশেপাশের মানুষের হিংসার লেভেল দিনকে দিন বৃদ্ধি পাবে। এর থেকে পরিত্রাণেরও উপায় নেই।

অযাচিত এই পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধ হোক।

আমার বাবা হাসিনার আমলে  বিএনপির বিভিন্ন মিটিংয়েও অংশ নিতেন। বিএনপির কমিটিতেও নাম ছিলো। এখন বয়স হওয়ায় রাজনীতিতে আর যুক্ত ...
25/09/2026

আমার বাবা হাসিনার আমলে বিএনপির বিভিন্ন মিটিংয়েও অংশ নিতেন। বিএনপির কমিটিতেও নাম ছিলো। এখন বয়স হওয়ায় রাজনীতিতে আর যুক্ত নাই। কিন্তু এখনো বিএনপি সমর্থক ওনি। আমি নিজে রাজনীতিতে যুক্ত না থাকলেও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি। বাড়ি বগুড়া হওয়ায় বিএনপির প্রতি একটা সফট কর্ণার কাজ করে। এরজন্য গত নির্বাচনে বিএনপির জন্য এলাকায় প্রচারণাও করছি। ৫ আগস্ট পর থেকে বিএনপিকে ডিফেন্ড করেও আসছি আজ পর্যন্ত। জুলাই আন্দোলনেও সক্রিয় ছিলাম। জীবনে লীগ কেনো, কোনো প্রকার যদুমধু রাজনৈতিক দলের আশেপাশেও ছিলাম না। না আমার নামে কোনো ফৌজদারি মামলা আছে। নিজেরে কোনোভাবেই বুঝ দিতে পারছি না আমাকে বাদ দেওয়া হলো কী কারণে?? আমি আমার বাবা মাকেও এখনো জানাতে পারি নাই যে আমাকে ভেরিফিকেশনে বাদ দেওয়া হয়েছে!!!!! না আমি আসলে বাদ পরার কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না! তাহলে কি নিজেকে বুঝ দিবো যে ২০২৪ এ রাস্তায় নেমে ভুল করছিলাম??

~ Billal Hossain Dipu
বিএনপির নির্লজ্জ দলীয়করণের কারণে প্রাইমারিতে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

24/09/2026

প্রাইমারিতে ভেরিফিকেশন বাদ পড়া প্রার্থীদের তথ্য।

স্টিল কাউন্টিং।

১)চাঁদপুর : ২৭ জন
২) মুন্সিগঞ্জ- ০৩ জন
৩) শরীয়তপুর- ০৬ জন
৪) সাতক্ষীরা -০২ জন
৫) ঝালকাঠি -১২ জন
৬) লক্ষ্মীপুর -০২ জন
৭) বি বাড়িয়া- ২৪ জন
৮) চাপাই- ০৭ জন
৯) পাবনা- ৩৫ জন
১০) রাজবাড়ী-১৫
১১) ফরিদপুর -১২ জন
১২) বগুড়া - ৪৮ জন
১৩) সুনামগঞ্জ -১২০
১৪)কুষ্টিয়া - ১৬ জন
১৫) মানিকগঞ্জ -২২ জন
১৬)মাগুরা - ৩৩ জন
১৭) খুলনা- ৫৯ জন
১৮) নরসিংদী - ২৭ জন
১৯)মাদারীপুর -২১ জন
২০)জামালপুর-৫২ জন
২১)চুয়াডাঙ্গা -২০ জন
২২)পিরোজপুর -৪৫ জন
২৩)রাজশাহী -২৮ জন
২৪)বাগেরহাট-২৯ জন
২৫)পটুয়াখালী -২০ জন
২৬)নড়াইল -০৯ জন
২৭) ভোলা- ৮৪ জন

24/09/2026

চাকরির বাজারে কোটা ব্যবস্থার চেয়েও ভয়ংকর হচ্ছে ভেরিফিকেশন সিস্টেম। ভেরিফিকেশনের সিস্টেম কাগজে কলমে যা আছে, তা কখনো মানা হয়নি এই দেশে।

আপনার বিরুদ্ধে যদি ফৌজদারি কোনো অপরাধের মামলা না থাকে, আপনি যদি নিষিদ্ধ কোন সংগঠনের সাথে জড়িত না থাকেন, আপনার স্থায়ী ঠিকানার সাথে আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানায় কোনো অসামঞ্জস্যতা না পায় তাহলে আপনার ভেরিফিকেশন নেগেটিভ দেওয়ার কোনো সুযোগ নেই।

কিন্তু এসব কাগজে কলমে শুধু, ভেরিফিকেশন হয় একধাপে; আপনি সরকার দলের কেউ?

সংবিধানের ২৯ ধারায় সুস্পষ্টভাবে বলা আছে "প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান সুযোগ থাকবে।"

আওয়ামিলীগ আমলে আমরা দেখেছি পুলিশ ভেরিফিকেশনের নামে কত শত মেধাবী শিক্ষার্থীদের সরকারি চাকরি পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হতে হয়েছে, বিএনপি সরকার ক্ষমতায় এসে সেসময়কার অনেককেই চাকরিতে ফিরিয়ে নিয়ে এসেছে, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়।

কিন্তু বিএনপি সরকারকেও একই পথে হাটতে দেখা যাচ্ছে। আজকে প্রাইমারির যোগদানের তালিকা দেখার পর বাদ পড়া শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গণহারে।

বেশিরভাগ প্রার্থী জানেই না তাদের কেন দেওয়া হয়েছে?

আবার অনেক প্রার্থীর ক্ষেত্রে শিবির সংশ্লিষ্টতা আবার অনেকের ক্ষেত্রে তার মামার চাচার ছেলে আওয়ামীলীগ নেতা।

আরেকটা বিষয় হলো এখন পর্যন্ত ৩ বিসিএসের গেজেট বাকি আছে; ৪৫ তম, ৪৬ তম ও ৪৯ তম। মিলিয়ে নিবেন এই ৩ বিসিএসে মিনিমাম ৩০০+ প্রার্থী বাদ পড়বে, তখন তারাও জানবে না তাদের কেন বাদ দেওয়া হয়েছে।

কোটা সিস্টেম ছিলো দৃশ্যমান অভিশাপ, আর এই ভেরিফিকেশন সিস্টেম হলো দলীয় ও অদৃশ্য অভিশাপ।

দৃশ্যমান বৈষম্যে আপনি আওয়াজ করতে পারবেন, আন্দোলন করতে পারবেন, কিন্তু এই বৈষম্যে আপনি জানবেন ও না কেন আপনার প্রতি বৈষম্য করা হচ্ছে।

সবশেষে একজন পোলিশ কবির একটা বিখ্যাত লাইন দিয়ে শেষ করি:

"We are all equal before the law, but not before those who appoint the law."

24/09/2026

তথ্য দরকার:
প্রাইমারিতে ভেরিফিকেশনে বাদ গেছেন, তারা দয়া করে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
ইনবক্সে দিবেন।

Address

Dhaka

Telephone

+8801580378530

Website

Alerts

Be the first to know and let us send you an email when DU Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share