17/08/2026
কবিতা: বিষম চিন্তা
কবি: সুকুমার রায়
আমার মেয়ের কবিতা আবৃতি -২৫
কন্ঠে- তামান্না সিদ্দিকা
প্রশিক্ষক- Shamima Akter
প্রতিষ্ঠান- তুমিও পারবে
মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছেনা কেউ জবাব তার-
সবাই বলে, 'মিথ্যে বাজে বকিসনে আর খবরদার!'
অমন ধারা ধমক দিলে কেমন করে শিখবো সব?
বলবে সবাই 'মুখ্যু ছেলে', বলবে আমায় 'গো গর্দভ!'
কেউ কি জানে দিনের বেলায় পালায় কোথায় ঘুমের ঘোর?
বর্ষা হলেই ব্যাঙ্গের গলায় কোত্থেকে হয় এমন জোর?
গাধার কেন শিং থাকেনা, হাতির কেন পালক নেই?
গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই ধেই?
সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে?
কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে?
ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়?
মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন 'পাগোল' কয়?
কতই ভাবি এসব কথা, জবাব দেবার মানুষ কই?
বয়স হলে কেতাব খুলে জানতে পাবো সমস্তই।
゚