Bauphal HD News.Com

Bauphal HD News.Com সত্যের সন্ধানে

14/08/2026

এক মুখে কত রকমের কথা,,,

10/06/2026

বাউফল ছাত্রদলের নেতা আব্দুল্লাহ সাজিদ প্রকাশ্যে মাদক সেবন করতেছে।

05/06/2026

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে পদ্মা নদীতে তলিয়ে গেছে যাত্রীবাহী বাস

04/06/2026

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায় দুই হিন্দু পরিবারের পানির লাইন নিয়ে বিরোধের জেরে নিহত রবিন হাওলাদারের ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন হাওলাদারের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বসতঘরে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থান: লঞ্চঘাট এলাকা, ৩ নম্বর ওয়ার্ড, কালাইয়া ইউনিয়ন, বাউফল, পটুয়াখালী।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
#বাউফল #কালাইয়া #পটুয়াখালী #লঞ্চঘাট #সংঘর্ষ #আগুন #স্থানীয়_সংবাদ

03/06/2026

পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ৭টার দিকে বাউফল পৌর শহরে এ মিছিল বের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি শহরের রিকশাস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১০ থেকে ১২ জন নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটির নেতৃত্ব দেন বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের ছেলে এবং বাউফল পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইবনে ফারুক সৌমিক।

মিছিলের ব্যানারে ‘বাংলাদেশে গণতন্ত্রের পূর্ণপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার’ এবং ‘বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপিসহ সব রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তি চাই’ লেখা ছিল।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘ফিরোজ ভাইয়ের মুক্তি চাই’ এবং ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এদিকে, বাউফল থানা থেকে প্রায় ৫০০ মিটার দূরত্বে নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের প্রকাশ্য মিছিল ও স্লোগানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে কীভাবে মিছিলটি অনুষ্ঠিত হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি না। আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

03/06/2026

বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানো নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪

18/05/2026

ঢাকা, গুলিস্তান ' হকারদের জন্য স্থান নির্ধারণ।

18/05/2026

বাউফলে পরকীয়ার অভিযোগে শিক্ষক আটক

পটুয়াখালীর বাউফলে পরকীয়ার অভিযোগে দায়ের করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক শিক্ষক জহিরুল ইসলাম কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহিরুল ইসলামের বাড়ি ঝিনাইদা জেলায়। তার স্ত্রী ও আড়াই বছরের একটি সন্তান রয়েছে। পারিবারিক বিরোধ ও পরকীয়ার অভিযোগ এনে তার স্ত্রী আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বাউফল থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে তিনি বাউফল থানায় রয়েছেন....

17/05/2026

জরুরি ঘোষণা
বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির সকল গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
— ডিজিএম
বাউফল পল্লী বিদ্যুৎ সমিতি

পটুয়াখালীতে হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল: বিএনপি নেতা-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩
13/05/2026

পটুয়াখালীতে হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল: বিএনপি নেতা-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

Address

Bauphal Patuakhali
Dhaka
8620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bauphal HD News.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share