Daily Barta71

Daily Barta71 This is a new online news portal. Our aim is to spread the news across the country and abroad. Stay with us and cooperate.

09/08/2026

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ঐতিহ্যবাহী ইলিশিয়া গরুর বাজার অপসারণে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে বাজারের কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

09/08/2026

প্রতিবাদ সভা থেকে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত কর্মসূচির প্রতি সংহতি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিক নেতা মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

টেকনাফে বিএমএসএফের নতুন কমিটি, সভাপতি জসিম টিপু সম্পাদক আরাফাত সানীনিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএম...
08/08/2026

টেকনাফে বিএমএসএফের নতুন কমিটি, সভাপতি জসিম টিপু সম্পাদক আরাফাত সানী

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে টেকনাফস্থ বিএমএসএফ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফের প্রথম সাংবাদিক ও প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মুহাম্মদ কাশেম। সাবেক সাধারণ সম্পাদক আরাফাত সানীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জসিম উদ্দিন টিপু।
সভায় হাফেজ মুহাম্মদ কাশেম বলেন, সাংবাদিকরা বর্তমানে কঠিন সময় পার করছেন। সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরলেই অনেক ক্ষেত্রে নির্যাতন-নিপীড়নের শিকার হতে হচ্ছে। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে নির্যাতিত ও মজলুম মানুষের পক্ষে কাজ করে যেতে হবে। তিনি বিএমএসএফের সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তায় ভূমিকার প্রশংসা করেন।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় গঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে হাফেজ মুহাম্মদ কাশেমকে। সভাপতি জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহসভাপতি শামসুল আলম শারেক, সহসভাপতি মিজানুর রহমান মিজান ও আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক আরাফাত সানী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান অরুপ, আজিজ উল্লাহ ও মোহাম্মদ তোফায়েল।
এছাড়া সাংগঠনিক সম্পাদক ছৈয়দুল আমিন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শহিদুল্লাহ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল সম্রাট, আইসিটি সম্পাদক আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসাইন, সহ দপ্তর সম্পাদক জুবায়রুল ইসলাম জুয়েল, কোষাধ্যক্ষ এম এ হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রহমান ইবনে আমিন, নির্বাহী সদস্য মুহাম্মদ শেখ রাসেল এবং সদস্য করা হয়েছে আবসার কবির আকাশ, ফরিদুল আলম ও শফিকুল ইসলাম জিসানকে।
সভা শেষে টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আলহাজ্ব মুহাম্মদ ছৈয়দ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হলেন এডভোকেট মঈনুল আমিন  চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি আইন পেশায় সততা,দক্ষতা ও পেশাদারিত্বের স...
07/08/2026

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হলেন এডভোকেট মঈনুল আমিন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

আইন পেশায় সততা,দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মঈনুল আমিন কে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নং-২-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হিসেবে মনোনীত করা হয়েছে।

সরকারের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সরকারি আদেশে এই নিয়োগ প্রদান করা হয়।

তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের এক সমাদৃত পরিবারের সন্তান। তিনি চকরিয়ার বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোহাম্মদ আমিন ও মরহুমা ফৌজিয়া বেগম (বেবি)'র মেজ ছেলে। এছাড়া তিনি জাতীয় দৈনিক ‘কালবেলা’ পত্রিকার চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি সাংবাদিক মনিরুল আমিন এর ছোট ভাই।

পারিবারিক ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধকে ধারণ করেই এডভোকেট মঈনুল আমিন দীর্ঘসময় ধরে আইন অঙ্গনে নিজের সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন। তিনি আদালত পাড়ায় অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। কর্মজীবনে তিনি বহু গুরুত্বপূর্ণ ও জটিল মামলা পরিচালনা করে একজন দক্ষ ও নীতিবান আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এই দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এডভোকেট মঈনুল আমিন মহান সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সাথে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি সততা,নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব এবং আইনের শাসন প্রতিষ্ঠা,ন্যায়বিচার নিশ্চিত করা এবং দ্রুত বিচার প্রার্থীদের সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমি সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করতে সবার সহযোগিতা কামনা করছি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিয়োগের খবর নিশ্চিত হওয়ার পর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সহকর্মী আইনজীবী,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় সুধী সমাজের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়।

সংশ্লিষ্ট সকলে আশা প্রকাশ করেন তাঁর মেধা,সততা ও দীর্ঘ কর্মঅভিজ্ঞতার মাধ্যমে কক্সবাজারের বিচারপ্রার্থীরা দ্রুত ও সুষ্ঠু আইনি সুফল পাবেন।

শুভকামনা রইলো  💞💞কক্সবাজারের চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রূপায়ণ দেব সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএ...
06/08/2026

শুভকামনা রইলো 💞💞

কক্সবাজারের চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রূপায়ণ দেব সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদোন্নতি লাভ করেছেন। তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান শেষে সেখানকার কোনো এক উপজেলায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

আজ, ৬ আগস্ট, চকরিয়ায় তাঁর শেষ কর্মদিবস সম্পন্ন হয়েছে। চকরিয়ায় দায়িত্ব পালনকালে তিনি শুধু চকরিয়া নয়, নবগঠিত মাতামুহুরী উপজেলার জনগণের সেবায়ও সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার পরিচয় দিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন। দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জনবান্ধব প্রশাসনের কারণে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন।
এমন একজন বিচক্ষণ, কর্মঠ ও জনমুখী কর্মকর্তার বিদায়ে প্রশাসনিক কার্যক্রমে কিছুটা শূন্যতা তৈরি হবে বলেই মনে করছেন স্থানীয়রা।
জনাব রূপায়ণ দেবের নতুন কর্মস্থলে আরও সাফল্য, সম্মান ও সমৃদ্ধি কামনা করছি। তাঁর আগামী পথচলা হোক আরও গৌরবময়। আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। 🌺🌺

চকরিয়ায় ইউপি সচিবের তিন বছরের সাজা; আপিলের শর্তে জামিনে মুক্তচকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:জন্মনিবন্ধন সংক্রান্ত একটি মাম...
05/08/2026

চকরিয়ায় ইউপি সচিবের তিন বছরের সাজা; আপিলের শর্তে জামিনে মুক্ত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

জন্মনিবন্ধন সংক্রান্ত একটি মামলায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সচিব এবং বর্তমানে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) নুরুল আলমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নূরুল আলম কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর এলাকার মৃত আবু সালামের ছেলে।

তবে রায় ঘোষণার পরপরই উচ্চ আদালতে আপিল দায়েরের শর্তে নুরুল আলমের জামিন মঞ্জুর করেন আদালত। ফলে তিনি বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

একই মামলায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম ও পেকুয়া উপজেলার তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৌভ্রত দাশকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রায়য়ের বিষয়ে নুরুল আলম আজ বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, মামলাটি মূলত ২০১৭ সালে মগনামা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল। এজাহারে তাঁর নাম ছিল না এবং তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি। পরবর্তীতে দুদকের তদন্তে তাঁকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।

তিনি আরও দাবি করেন, মামলার বাদী পরবর্তীতে মামলা প্রত্যাহার করেছিলেন এবং তাঁর বিরুদ্ধে আদালতে কোনো সাক্ষী সাক্ষ্য দেননি। এরপরও চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালত তাঁকে সাজা প্রদান করেন।

নুরুল আলম জানান, তিনি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জন্য সময় প্রার্থনা করলে আদালত আপিলের শর্তে তাঁর জামিন মঞ্জুর করেন। তিনি দ্রুত উচ্চ আদালতে আপিল করবেন এবং ন্যায়বিচার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নুরুল আলম বর্তমানে আদালতের আদেশে জামিনে মুক্ত রয়েছেন। মামলাটি এখনো চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়ায় এর আইনগত কার্যক্রম চলমান রয়েছে। # #

05/08/2026

র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার;
অপহরণ চক্রের সদস্য গ্রেফতার

চকরিয়া জমজম হাসপাতালে অপচিকিৎসা ও অতিরিক্ত বিলের অভিযোগ, তদন্তের দাবিচকরিয়া প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়া উপজেলার বেসরকার...
03/08/2026

চকরিয়া জমজম হাসপাতালে অপচিকিৎসা ও অতিরিক্ত বিলের অভিযোগ, তদন্তের দাবি

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার বেসরকারি জমজম হাসপাতালে অপচিকিৎসা এবং সেবার নামে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ উঠেছে। আইনগত প্রতিকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে রবিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় চকরিয়ায় সংবাদ সম্মেলন করেছেন কয়েকটি ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নের বাসিন্দা ইব্রাহিম জানান, তাঁর আড়াই বছর বয়সী কন্যা আফরা মনি জ্বরে আক্রান্ত হলে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে জমজম হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসার পরামর্শ দেন। সেই অনুযায়ী সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রায় ৬০ ঘণ্টা চিকিৎসা শেষে রোববার সকালে ছাড়পত্র নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ৮ হাজার ৫০ টাকার বিল ধরিয়ে দেয়।

তিনি বলেন, "আমি একজন সিএনজি অটোরিকশাচালক। বিল কমানোর অনুরোধ জানিয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল করিমের কাছে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। পরে মাত্র ৫০০ টাকা কমানোর কথা বলে দ্রুত বিল পরিশোধের জন্য চাপ দেন।"

ইব্রাহিমের মেয়ের জামাতা আবদুল হামিদ অভিযোগ করে বলেন, হাসপাতালে আড়াই দিন ভর্তি থাকলেও তাঁদের কাছ থেকে তিন দিনের বিল নেওয়া হয়েছে। হাসপাতালের বিল অনুযায়ী ভর্তি ফি ৪০০ টাকা, সিট ভাড়া ২ হাজার ১০০ টাকা, সার্ভিস চার্জ ২ হাজার ১০০ টাকা, চিকিৎসকের তিনবার রাউন্ড ফি ২ হাজার ১০০ টাকা, ক্যানোলা ফি ৩০০ টাকা, নেবুলাইজার চার্জ ৬০০ টাকা এবং রাইলস (Ryle's) টিউব বাবদ ৪৫০ টাকা আদায় করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, শিশুটিকে ভুল মাত্রায় অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অন্য একটি হাসপাতালে প্রেসক্রিপশন দেখানোর পর সেখানে চিকিৎসকেরা জানান, শিশুটির বয়স অনুযায়ী একবারে সর্বোচ্চ ১ দশমিক ৬ এমএল ওষুধ প্রযোজ্য হলেও জমজম হাসপাতালে ১৬ এমএল প্রয়োগ করা হয়েছে, যা শিশুটির জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে তাঁদের জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত আরেক ভুক্তভোগী, মাতারবাড়ী এলাকার এক নবজাতকের নানা অভিযোগ করেন, গত ১৩ জুলাই প্রসবজনিত কারণে তাঁর মেয়ে সামিনাকে জমজম হাসপাতালে ভর্তি করা হলে তিন দিনের চিকিৎসার জন্য ৪৫ হাজার টাকা বিল নেওয়া হয়। পরে ১৫ দিন বয়সী নবজাতক জন্ডিসে আক্রান্ত হলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসার পর ছাড়পত্রের সময় ৮ হাজার ১২০ টাকার বিল করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, জমজম হাসপাতালে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে এবং চিকিৎসাসেবার মান নিয়েও প্রশ্ন রয়েছে। তারা হাসপাতালটির কার্যক্রম তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় উপস্থিত আলমগীর হোসেন রানা বলেন, "সেবার নামে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা দিনের আলোয় ডাকাতির শামিল। এ ধরনের বাণিজ্য বন্ধ হওয়া উচিত।"
সামাজিক যোগাযোগমাধ্যমেও হাসপাতালটির বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ প্রসঙ্গে আবদুল্লাহ আল নোমান মন্তব্য করেছেন - "এই জমজম হাসপাতাল ডাকাতের স্বর্গরাজ্য। প্রশাসন টাকার বিনিময়ে তাদের সব সুযোগ সুবিধা দিয়ে আসতেছে বলে এই অপকর্ম গুলো করার সুযোগ পায়।"
জমজম হাসপাতালের ভাইস চেয়ারম্যান এন্ড সিইও গোলাম কবির জানান, "কেউ খারাপ ব্যবহার করেছে কিনা বা ডাক্তার ভুল চিকিৎসা দিয়েছে কিনা? রোগী সহ সাংবাদিক নিয়ে আসুন এর বিচার করবো"।

কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের বলেন, "চকরিয়া জমজম হাসপাতালের কার্যক্রম স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোপূর্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে ওই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ নিয়ে পুনরায় চালু করেছে। হাসপাতালের লাইসেন্স গত দুইবছর ধরে নবায়ন করা নেই। অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে ভুক্তভোগী কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।" # #

02/08/2026

চকরিয়া জমজম হাসপাতালে সাধারণ ওয়ার্ডে রোগীর তিনদিনের সীট ভাড়া ২১শ, সার্ভিস চার্জ ২১শ, তিনবার ডাক্তার রাউন্ড ফি ২১শ, এ যেন মগের মুল্লুক!! বিস্তারিত.....

কক্সবাজার আইকনিক রেলস্টেশন লিজের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিমন্ত্রী, আসতে পারে ‘মহানগর এক্সপ্রেস’চকরিয়া (কক্সবাজার) প্রতিনি...
01/08/2026

কক্সবাজার আইকনিক রেলস্টেশন লিজের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিমন্ত্রী, আসতে পারে ‘মহানগর এক্সপ্রেস’

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজের মাধ্যমে) পরিচালনার সম্ভাব্যতা যাচাইয়ে দুই দিনের সফরে কক্সবাজারে এসেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজার রেলপথের বিভিন্ন স্টেশন ঘুরে দেখছেন এবং যাত্রীসেবা, নিরাপত্তা ও অবকাঠামোগত সুবিধা মূল্যায়ন করছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে চকরিয়ায় তমা কনস্ট্রাকশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করা হলে এর কার্যকারিতা, যাত্রীসেবার মান এবং আর্থিক সম্ভাবনা কেমন হবে, সেটিই মূলত যাচাই করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রগুলোও পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, রেলপথ শুধু যোগাযোগের মাধ্যম নয়, পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে ভূমির অন্তত ২৫ শতাংশ বনাঞ্চল থাকা প্রয়োজন। এ লক্ষ্যকে সামনে রেখে রেলপথ-সংলগ্ন এলাকায় সবুজায়ন কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, দোহাজারী-কক্সবাজার ১০২ কিলোমিটার রেলপথ নির্মাণকালে প্রায় ২ লাখ ৪০ হাজার গাছ অপসারণ করা হয়েছিল। এর পরিবর্তে যেসব গাছ রোপণ করা হয়েছে, সেগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করা হবে। একই সঙ্গে নতুন করে কোথায় বৃক্ষরোপণ করা যায়, তাও নির্ধারণ করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চকরিয়াসহ দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ করতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘মহানগর এক্সপ্রেস’ নামে আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে চকরিয়ার যাত্রীরা সহজেই চট্টগ্রামে গিয়ে ঢাকাগামী ট্রেনের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।

নিরাপত্তা ও যাত্রীসেবার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চকরিয়া, ডুলাহাজারা ও হারবাংসহ বিভিন্ন স্টেশনে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি এবং রেলওয়ে পুলিশের টহল জোরদার করা প্রয়োজন। এসব বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সবুক্তগীন মাহমুদ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, কক্সবাজার রেল প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) এরশাদুল হক এবং তমা কনস্ট্রাকশনের প্রকল্প পরিচালক বিমল সাহা, হারবাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল সিকদার।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Barta71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share